ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পিএম
ছবি : আরটিভি

চট্টগ্রামের মিরসরাই-ফটিকছড়ি সড়কের নয়টিলা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় কয়েকজন পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নয়টিলা এলাকায় পাহারারত স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

আটক তিনজনের মধ্যে একজন ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজার ইউনিয়নের বাসিন্দা আনোয়ার। অপর দুইজন হলেন, ফেনীর বেলায়েত হোসেন (২৮) ও করেরহাটের মামুন (৩৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরসরাই-ফটিকছড়ি সড়কের নয়টিলা এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতির ঘটনা ঘটছে। এতে ওই সড়কে চলাচলকারী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ডাকাতি ঠেকাতে স্থানীয়রা দীর্ঘদিন ধরে রাতের বেলায় পাহারা দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে সন্দেহজনকভাবে অবস্থান নেওয়া কয়েকজনকে ঘেরাও করেন স্থানীয়রা। এ সময় তিনজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।

পরে খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনকে থানায় নিয়ে যায়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে এসেছি। তাদের বিরুদ্বে জোরারগঞ্জ থানার নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দস্যুতার অভিযোগে ৯ জেলে আটক
পটুয়াখালীর রাঙ্গাবালীর সোনারচরে দস্যুতার অভিযোগে ৯ জেলেকে ধরে নৌপুলিশে দিয়েছেন ভুক্তভোগী জেলেরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচরের বড় খাল এলাকায় এ ঘটনা ঘটে। 
দস্যুতার অভিযোগে ৯ জেলে আটক
মেয়েকে তালাক করিয়ে প্রকাশ্য বাজারে দুধ দিয়ে গোসল মায়ের
জুলেখা বেগম জানান, কয়েকদিন আগে তালাকের মধ্যমে মেয়েকে ছাড়িয়ে আনা হয়েছে। এরপর আজ সকালে দুধ দিয়ে গোসল করে নিজের ওয়াদা রক্ষা করেছেন তিনি।
মেয়েকে তালাক করিয়ে প্রকাশ্য বাজারে দুধ দিয়ে গোসল মায়ের
ঈশ্বরদীতে বিএনপি নেতার বাড়ি থেকে গরু চুরি
পাবনার ঈশ্বরদীতে আলম প্রামাণিক নামে এক বিএনপি নেতার বাড়ি থেকে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঈশ্বরদীতে বিএনপি নেতার বাড়ি থেকে গরু চুরি
ফেনীর সড়কে ত্রিমুখী সংঘর্ষ
ফেনীর দাগনভুঁইয়ায় যাত্রীবাহী বাস, ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে জাহাঙ্গীর আলম নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
ফেনীর সড়কে ত্রিমুখী সংঘর্ষ
ময়মনসিংহে অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে নগরীর আকুয়া বাইপাসের গন্দ্রপা এলাকায় ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়মনসিংহে অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ
আরও পড়ুন
হাটহাজারীতে কৃষক কার্ড বিতরণে অংশ নিলেন চবি উপাচার্য 
আন্দোলনের দশম দিনে গান-কবিতায় চুয়েট শিক্ষার্থীদের প্রতিবাদী কনসার্ট
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর
ব্যাংক থেকে ঋণ নিয়ে হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে: কর্মসংস্থান মন্ত্রী