
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর পাহাড়ি এক্সপ্রেসের (৭২০) হুক ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ছয়টি বগি বনের ভেতর রেখে বাকি ছয়টি বগি নিয়ে শ্রীমঙ্গল রেলস্টেশন চলে যায় ট্রেনটি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল ৫টা পর্যন্ত ছয়টি বগি লাউয়াছড়া বনের ভেতর থেকে উদ্ধার করা হয়নি।
স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের মাঝামাঝি ছয়টি বগির পর ক্লিপ (হুক) ভেঙে যায়। এতে ছয়টি বগি রেখে ইঞ্জিনটি বাকি বগি নিয়ে পার্শ্ববর্তী শ্রীমঙ্গল রেলস্টেশন চলে যায়। রেখে যাওয়া বগি নেওয়ার জন্য বিকল্প ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন বলেন, হুক ছিঁড়ে ফেলে আসা ছয়টি বগি আনার জন্য ইঞ্জিন পাঠানো হয়েছে। কিছু সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
আরটিভি/এমএ




