ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

দুই দশক পর চট্টগ্রাম বন্দর থেকে সরছে বিপজ্জনক রাসায়নিক কনটেইনার

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই দশক পর চট্টগ্রাম বন্দর থেকে পুরোনো ও বিপজ্জনক রাসায়নিক পদার্থ অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে প্রথম ধাপে ধ্বংসের জন্য ৯টি কনটেইনার নারায়ণগঞ্জে নেওয়া হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বন্দরের এইট বি ইয়ার্ড থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় এসব রাসায়নিক বহনকারী গাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ওয়াটা কেমিক্যালসের উদ্দেশে ছেড়ে যায়।

প্রথম ধাপে সরিয়ে নেয়া ৯টি কনটেইনারের মধ্যে রয়েছে কের সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের ১টি কনটেইনার, মিথানলের ৫টি কনটেইনার এবং থিনারের ২টি কনটেইনার। বিপজ্জনক এসব রাসায়নিক ধ্বংস করার উদ্দেশ্যেই চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জে নেওয়া হচ্ছে।

আমদানির পর বিভিন্ন কারণে এসব রাসায়নিক বন্দর থেকে খালাস নেয়া হয়নি। এর সঙ্গে মামলা-সংক্রান্ত জটিলতাও যুক্ত হয়। ফলে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকে বিপজ্জনক রাসায়নিক ভর্তি কনটেইনারগুলো।

বন্দর সূত্রে জানা যায়, এভাবে দীর্ঘদিন আটকে থাকা মোট ২৯টি কনটেইনারে প্রায় ৮১ টন রাসায়নিক পদার্থ রয়েছে। দীর্ঘ সময় ধরে এসব রাসায়নিক বন্দরে পড়ে থাকায় তা বন্দরের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে ওঠে। বিষয়টি সমাধানে সরকারের বিভিন্ন মহল থেকে উদ্যোগ নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় প্রথম ধাপে ৯টি কনটেইনার চট্টগ্রাম বন্দর থেকে অপসারণ করে নারায়ণগঞ্জে নেওয়া হলো। বিশেষ নিরাপত্তাব্যবস্থায় এসব রাসায়নিক বহনকারী গাড়িগুলো বন্দরের এইট বি ইয়ার্ড থেকে রূপগঞ্জের ওয়াটা কেমিক্যালসের উদ্দেশে যাত্রা করে।

পর্যায়ক্রমে সরানো হবে বাকি কনটেইনার। প্রথম ধাপে ৯টি কনটেইনার অপসারণের পর বন্দর এলাকায় থাকা বাকি ঝুঁকিপূর্ণ রাসায়নিকও পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মোট ২৯টি কনটেইনারের মধ্যে অবশিষ্ট কনটেইনারগুলোও নির্ধারিত প্রক্রিয়ায় অপসারণ করা হবে। দীর্ঘদিন ধরে পড়ে থাকা এসব রাসায়নিক অপসারণের ফলে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে ঝুঁকিপূর্ণ পণ্য সংরক্ষণের চাপ কমবে। একই সঙ্গে বন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে ৫ ইউনিট
গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি গার্মেন্টসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
গাজীপুরে পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সড়কে অটোরিকশা পার্কিং-ফুটপাতে হকার, যানজটে অতিষ্ঠ মানুষ
ফরিদপুরের সদরপুর উপজেলা সদরের প্রধান সড়কে যত্রতত্র ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা পার্কিং, ফুটপাত দখল এবং যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলে প্রতিদিনই তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।
সড়কে অটোরিকশা পার্কিং-ফুটপাতে হকার, যানজটে অতিষ্ঠ মানুষ
রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে তিন মাস পর স্ত্রীকে চিনলেন স্বামী
প্রায় তিন মাস ধরে নিখোঁজ মানসিকভাবে অসুস্থ স্ত্রীকে খুঁজেছেন পথে পথে। অবশেষে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে প্রিয় মানুষটির সন্ধান পান তিনি। দীর্ঘ অপেক্ষার পর স্ত্রীকে ফিরে পেয়ে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন স্বামী। আবেগঘন এ দৃশ্য ছুঁয়ে যায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের হৃদয়।
রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে তিন মাস পর স্ত্রীকে চিনলেন স্বামী
শেষ বয়সে এসেও কোরআন শেখার নেশায় কর্মজীবীরা
জীবনের পড়ন্ত বেলায় এসেও পবিত্র কোরআন শেখার অদম্য আগ্রহ নিয়ে মসজিদে ছুটে আসছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার প্রবীণ শ্রমজীবী মানুষ। দারিদ্র্য, জীবনসংগ্রাম ও পারিবারিক দায়িত্বের কারণে শৈশবে যাদের কোরআন শেখা হয়নি, তারাই এখন বয়সের ভার উপেক্ষা করে শিখছেন আল্লাহর বাণী।
শেষ বয়সে এসেও কোরআন শেখার নেশায় কর্মজীবীরা
বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুকে আটকে রেখে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ
আরও পড়ুন
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে নতুন নিয়োগ, এসএসসি পাসেই আবেদন
চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ
চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার গায়েবের অভিযোগ তদন্তে কমিটি গঠন