ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যালয়ের মিটিংয়ে শিক্ষিকাকে থাপ্পড় দিলেন শিক্ষক

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পিএম
ছবি: আরটিভি

নেত্রকোণার কলমাকান্দায় শুনুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভায় এক শিক্ষিকাকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে খুরশেদ আলম নামে এক শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ থেকে জানা গেছে, বিদ্যালয়ে মিটিং চলাকালে প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সঙ্গে সহকারী শিক্ষক খুরশেদ আলমের বাকবিতণ্ডা হয়। এ সময় সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিন খুরশেদ আলমকে মিটিংয়ে অযথা তর্ক না করে তর্ক বন্ধ করার কথা বলেন। এ কথায় ক্ষুব্ধ হয়ে খুরশেদ আলম সাবিনা ইয়াসমিনের গালে সজোরে থাপ্পড় মারেন। একই সঙ্গে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগও রয়েছে।

ঘটনার একটি ভিডিও ফুটেজ সাংবাদিকদের কাছে রয়েছে বলে জানা গেছে। সাংবাদিকদের হাতে থাকা ওই ভিডিও ফুটেজে খুরশেদ আলমকে সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিনের দিকে হাত বাড়িয়ে থাপ্পড় মারতে এবং পরবর্তী সময়ে গালিগালাজ করতে দেখা যায়।

প্রধান শিক্ষক বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাইয়ের পর খুরশেদ আলমের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।

অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক খুরশেদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সাক্ষাৎকার দিতে অনীহা প্রকাশ করেন। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগের প্রকৃত সত্যতা এবং দায়-দায়িত্ব নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গলায় ও শরীরে রশি পেঁচানো অবস্থায় ধানক্ষেতে পড়েছিল রাব্বি
জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজ হওয়ার তিন দিন পর রাব্বি হাসান (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
গলায় ও শরীরে রশি পেঁচানো অবস্থায় ধানক্ষেতে পড়েছিল রাব্বি
বিএনপির দুই নেতা হত্যার জেরে সাবেক এমপির বাড়িসহ ৬০ বাড়িতে হামলা-আগুন
খুলনার নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনার জেরে সাবেক সংসদ সদস্যের বাড়িসহ অন্তত ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 
বিএনপির দুই নেতা হত্যার জেরে সাবেক এমপির বাড়িসহ ৬০ বাড়িতে হামলা-আগুন
হত্যাচেষ্টা মামলায় মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার
দিনাজপুরের পার্বতীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মানতাশা আরফিন মেঘলা (৩৪) নামে পৌর মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
হত্যাচেষ্টা মামলায় মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার
নরসিংদীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 
নরসিংদীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
রাজারহাটে এনসিপি নেতা খোকন চৌধুরীর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা এনসিপির আহ্বায়ক, রাজারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ জমায়েত হোসেন খোকন চৌধুরীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। 
রাজারহাটে এনসিপি নেতা খোকন চৌধুরীর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন
আরও পড়ুন
‘তোর মা-বোন আছে?’ বলেই নিষিদ্ধ শ্রমিক লীগ নেতাকে চড়-থাপ্পড় এনসিপি নেত্রীর
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
দুর্গাপুরে সম্ভাবনাময় পর্যটনে গতি আনতে প্রশাসনের বিশেষ উদ্যোগ
ছাত্রীকে ধর্ষণ, সব সম্পদ দিয়ে মুক্তি চান মাদরাসাশিক্ষক