ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

মনপুরায় ইউপি সদস্যের হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা  

মনপুরা (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম
ছবি: আরটিভি

ভোলার মনপুরায় মো. শরিফ নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিচ্ছিন্ন ৫ নম্বর কলাতলী ইউনিয়নের কাজীরচর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. শরিফ ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং কাজীরচর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিজের মহিষ দেখভালের জন্য কাজীরচর খেয়াঘাট সংলগ্ন এলাকায় যান শরিফ। এ সময় আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন ব্যক্তি পেছন থেকে লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালান। হামলায় তার হাত-পায়ে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

হামলাকারীদের মধ্যে তিনজনকে চিনতে পেরেছেন বলে জানিয়েছেন আহত ইউপি সদস্য শরীফ। সুস্থ হয়ে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কালীগঞ্জে আ.লীগের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
ঝিনাইদহের কালীগঞ্জে সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড, অপতৎপরতা এবং বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
কালীগঞ্জে আ.লীগের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
রিসোর্ট থেকে নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার 
নারায়ণগঞ্জের সোনারগাঁয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত আবদুল্লাহর ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সানজিদ হাসনাতকে (৪৪) গ্রেপ্তার করা হয়েছে।
রিসোর্ট থেকে নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার 
কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে একই সঙ্গে জুনায়েদ (১০) ও হাসিব (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
কোটচাঁদপুরে যুবলীগ নেতা শহিদ গ্রেপ্তার
ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুশনা ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব মো. শহিদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
কোটচাঁদপুরে যুবলীগ নেতা শহিদ গ্রেপ্তার
নলডাঙ্গা প্রধান পোস্ট অফিস ভবন এখন ‘ভূতের বাড়ি’
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ৫ আগস্টের পর উধাও হয়েছেন কাজের ঠিকাদার। এরপর থেকে বন্ধ রয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রধান ডাকঘর নলডাঙ্গা পোস্ট অফিসের সংস্কারকাজ। দুই বছর পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি, খোঁজ নেই ঠিকাদারেরও।
নলডাঙ্গা প্রধান পোস্ট অফিস ভবন এখন ‘ভূতের বাড়ি’
আরও পড়ুন
গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে হামলা করে লুট: বাবা জখম, ছেলে গুলিবিদ্ধ
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, বিচার দাবি
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা