ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০১ পিএম
ছবি : আরটিভি

রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কার্যালয়ের দেয়ালে থাকা ব্যানার ও লাইট পুড়ে গেছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লপসেবল গেট।

শুক্রবার (২ অক্টোবর) দিবাগত গভীর রাতে কোনো একসময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সকালে দলীয় কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে সেখানে ছুটে আসেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে রাজবাড়ী সদর থানার পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, কেরোসিন তেল দিয়ে আগুন লাগানো হয়েছিল। পুলিশ কাজ শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িত যারাই থাকুক না কেন, সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে।’

এ ঘটনায় জেলা বিএনপির নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাদের অভিযোগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে রাজবাড়ীসহ সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। তাদের দাবি, এসব ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা থাকার পরও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা। পাশাপাশি দলীয়ভাবে ঘটনার তদন্তের পর মামলা করার কথাও জানান বিএনপি নেতারা।

খোঁজ নিয়ে জানা গেছে, রাত ১টার দিকে দলীয় কার্যালয়ের সব কক্ষ ও গেটের তালা পরীক্ষা করে বাড়িতে চলে যান কেয়ারটেকার। সকালে এসে তিনি আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান।

দলীয় কার্যালয়ের কেয়ারটেকার আতর আলী বলেন, ‘রাত ১টার দিকে তালা চেক করে বাড়িতে যাই। তখন এখানে কেউ ছিল না। সকাল সাড়ে ৮টার পর খবর পাই, রাতে কে বা কারা দলীয় কার্যালয়ের গেটে আগুন দিয়েছে। তখন তাড়াতাড়ি এসে বিষয়টি নেতাদের জানাই।’

রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু বলেন, ‘এটা একটি পরিকল্পিত ঘটনা। একাধিক মামলা থাকার পরও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও রাজবাড়ীতে ঘুরে বেড়াচ্ছে। যারা মাদক সেবন ও অস্ত্র পাচার করে, তারাই এ ঘটনা ঘটিয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’

আরেক যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব বলেন, ‘এই ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ৪৮ ঘণ্টার মধ্যে দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানাই। যারা ঘটনা ঘটিয়েছে, তাদের প্রকাশ্যে বিএনপিকে মোকাবিলা করার মতো সাহস নেই। তারা চোরাগোপ্তা গুপ্তঘাতক। রাজবাড়ীর রাজনীতিকে নষ্ট, উন্নয়ন বাধাগ্রস্ত ও পরিবেশ নষ্ট করতেই এ ঘটনা ঘটিয়েছে।’

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জুরুল আলম দুলাল বলেন, ‘এই ঘটনা উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত। ফ্যাসিবাদীরা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনা উদঘাটনে পুলিশকে সহযোগিতা করতে আমরাও দলের পক্ষ থেকে ঘটনার তদন্ত করব। বড় ধরনের একটি পরিকল্পনা নিয়ে এই আগুন দেওয়া হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে আগুন কার্যালয়ের ভেতরে যায়নি। ব্যানার, লাইট ও গেট ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই পুলিশ দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনুক।’

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
নাটোরের সিংড়া চলনবিলে অভিযান চালিয়ে ৫০টি বক পাখিসহ তিন শিকারিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরে প্রকৃতিতে অবমুক্ত করা হয় বকগুলো।
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
রোববার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়  
জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট নগরীর কয়েকটি এলাকায় শনিবার (৩ অক্টোবর) রাত ৯টা থেকে রোববার (৪ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রোববার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়  
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। 
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
কাবিখার টাকায় পকেট ভারী চেয়ারম্যানের, নীরব প্রশাসন
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নে গ্রামীণ পরিকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কারের জন্য ২০২৫-২৬ অর্থবরাদ্দকৃত কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচির টাকা নিয়ে নজিরবিহীন লুটপাটের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ইউনিয়নের চারটি গুরুত্বপূর্ণ প্রকল্পের দুটিতে নামমাত্র কাজ দেখিয়ে এবং বাকি দুটিতে কোনো কাজই না করে পুরো ১০ লাখ ৭৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে চেয়ারম্যান কাজী নাজির উদ্দীনের বিরুদ্ধে। এর আগে প্রতিবন্ধী স্কুল নির্মাণের নামে সরকারি অর্থ গায়েবের অভিযোগ থাকা সত্ত্বেও এবার ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের বরাদ্দ নয়ছয় করার ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয় জনতা।
কাবিখার টাকায় পকেট ভারী চেয়ারম্যানের, নীরব প্রশাসন
গোপনে ভিডিও পাঠালেন সৌদিতে নির্যাতনের শিকার রেহেনা
হবিগঞ্জের মাধবপুরে অভাব-অনটনের সুযোগ নিয়ে দালালের খপ্পরে পড়ে গৃহকর্মী ভিসায় সৌদি আরবে গিয়ে নির্যাতন, বেতন-ভাতা না পাওয়া, অতিরিক্ত কাজের চাপের শিকার হওয়ার অভিযোগ করেছেন রেহেনা খাতুন নামে এক গৃহবধূ। বর্তমানে তিনি সৌদি আরবের জেদ্দার আলহাদা এলাকায় একটি বাসায় গৃহকর্মী হিসেবে অবস্থান করছেন বলে জানা গেছে।
গোপনে ভিডিও পাঠালেন সৌদিতে নির্যাতনের শিকার রেহেনা
আরও পড়ুন
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনুমতি দেবে বাংলাদেশ
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি আসছে, আলোচনায় যারা
রসমালাইয়ে চেতনানাশক খাইয়ে চুরি, ১৫ ভরি সোনা উদ্ধার
ঈশ্বরদীতে বিএনপি নেতার বাড়ি থেকে গরু চুরি