ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

রসমালাইয়ে চেতনানাশক খাইয়ে চুরি, ১৫ ভরি সোনা উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পিএম
খন্দকার জায়ফুল ইসলাম লিটন : ছবি আরটিভি

রাজবাড়ীর পাংশায় জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ১৫ ভরি ১.৫৮ আনা সোনার ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। এ ঘটনায় ওই জুয়েলার্সের কর্মচারী খন্দকার জায়ফুল ইসলাম লিটন (৫৯) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মীর মনির হোসেন।

এর আগে ভোর ৫টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গহনাগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তার খন্দকার জায়ফুল ইসলাম লিটন পাংশা উপজেলার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, এ ঘটনায় পাংশা মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার খন্দকার জায়ফুল ইসলাম লিটন ওই জুয়েলারি দোকানের কর্মচারী ছিলেন। পাওনা টাকা তুলে দেওয়ার কথা বলে তিনি অপর এক আসামির সহযোগিতায় দোকান মালিককে জলিলপাড়া এলাকায় নিয়ে যান। সেখানে রসমালাইয়ের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে তাকে অচেতন করার অভিযোগ রয়েছে।

এরপর দোকান মালিক অচেতন হয়ে পড়লে তার পকেট থেকে দোকানের চাবি নিয়ে লিটন দোকানে ফিরে আসেন। পরে অপর কর্মচারীকে কৌশলে বাইরে পাঠিয়ে আলমারি খুলে সোনা, রূপা ও নগদ টাকা নিয়ে যান। এরপর দোকানের চাবি আবার মালিকের পকেটে রেখে তাকে দত্ত মার্কেট মোড়ে ফেলে রেখে আসামিরা পালিয়ে যায়।

জানা গেছে, পাংশা উপজেলার নারায়ণপুর দত্ত মার্কেটের দ্বিতীয় তলায় ‘নিউ মুসলিম জুয়েলার্স’ থেকে গত ২৮ সেপ্টেম্বর দুপুর আড়াইটা থেকে ২৯ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক গত ৩০ সেপ্টেম্বর পাংশা মডেল থানায় পেনাল কোডের ৩২৮/৩৮১ ধারায় মামলা দায়ের করেন।

এজাহারে দোকানের মালিক শহিদুল ইসলাম উল্লেখ করেন, চোরেরা দোকান থেকে ২০টি সোনার আংটি, ১৬ জোড়া কানের দুল, ২০ জোড়া কানের পাশা দুল, চারটি গলার হার ও ১০টি সোনার চেইনসহ প্রায় ২৫ ভরি সোনা, ২০০ ভরি রুপার গহনা এবং নগদ ২ লাখ টাকা নিয়ে যায়। চুরি হওয়া মালামালের মোট মূল্য প্রায় ৬৫ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়।

তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে পাংশা থানার একটি দল গাজীপুরের কোনাবাড়ী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার দেখানো স্থান থেকে ৩০টি সোনার আংটি, ১১টি চেইন, একটি সীতাহার, তিনটি পল, একটি চান, ২৬ জোড়া কানের দুল ও একটি ব্রেসলেটসহ মোট ১৫ ভরি ১.৫৮ আনা সোনাালঙ্কার উদ্ধার করা হয়। এসব সোনালঙ্কারের আনুমানিক মূল্য ৩৩ লাখ ২১ হাজার টাকা।

এ ছাড়া ৫৮ জোড়া নুপুর, ৩৭টি চেইন, ছয়টি বাজু, চারটি ব্রেসলেট, ১৬ জোড়া হাতের চুড়ি, ৩২টি তাবিজ, ১৯ জোড়া কানের দুল ও ১৩টি চানসহ মোট ২২০ ভরি রৌপ্যালঙ্কার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৮০ হাজার টাকা।

পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আসামি আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অপর আসামি ও অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে ডিআইও-১ মোহাম্মদ আলী জিন্নাহ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শ্রমিক দল নেতাকে গুলি, ৫ জনকে কুপিয়ে জখম
ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিক দলের একাধিক নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের এক সহ-সভাপতিকে গুলি করেছে এবং তার সঙ্গে থাকা অন্তত পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে।
শ্রমিক দল নেতাকে গুলি, ৫ জনকে কুপিয়ে জখম
ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুতের ঘটনায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
ভবনের পাইলিং কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ৭তলা ভবনের পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শান্ত মিয়া (১৮) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
ভবনের পাইলিং কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
৮০ বছরের বৃদ্ধাকে টেনে-হিঁচড়ে নির্জন বাড়িতে নিয়ে গেলেন বৃদ্ধ, অতঃপর...
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে ৮০ বছর বয়সি এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সি আরশেদ আলীর বিরুদ্ধে। 
৮০ বছরের বৃদ্ধাকে টেনে-হিঁচড়ে নির্জন বাড়িতে নিয়ে গেলেন বৃদ্ধ, অতঃপর...
নিম্নমানের ইটে কোটি টাকার সড়ক নির্মাণ, সরানোর আশ্বাস ঠিকাদারের
নওগাঁর মান্দায় সরকারি অর্থায়নে পাকা রাস্তা নির্মাণকাজে নিম্নমানের ইট ও বালু ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশনের বিরুদ্ধে। উপজেলার মান্দা ইউনিয়নের কোচড়া বাদলঘাটা হিন্দুপাড়া পাকা রাস্তা থেকে দক্ষিণ কোচড়া বাদলঘাটা পর্যন্ত ১ হাজার ৭৩০ মিটার সড়ক নির্মাণে প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এদিকে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মোছা. পারুল দাবি করেছেন, কাজ করতে গিয়ে তিনি ইতোমধ্যে ২৪ লাখ টাকা লোকসানের মুখে পড়েছেন। একই সঙ্গে সাময়িকভাবে আনা নিম্নমানের ইটগুলো দ্রুত সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়ক নির্মাণকাজে সিডিউল অনুযায়ী মানসম্মত ইটের খোয়া ও বালু ব্যবহারের কথা থাকলেও তা যথাযথভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ তাদের। এক নম্বর ইটের পরিবর্তে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন এলাকাবাসী। রাস্তার সাব-বেস ও বেস টাইপের কাজেও বালু ও খোয়া সঠিক অনুপাতে মেশানো হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। কোচড়া বাদলঘাটা গ্রামের শামসুল আলম মোল্লা বলেন, ঠিকাদার রাস্তা করে চলে যাবেন, কিন্তু আমরাই এই রাস্তা ব্যবহার করব। নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করা হলে অল্প সময়ের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যাবে। এতে সরকারের অর্থ অপচয় হবে। একই গ্রামের মহিদুল ইসলাম বলেন, রাস্তাটি দীর্ঘদিন অবহেলিত ছিল। সরকার প্রায় দুই কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু কাজের মান দেখে মনে হচ্ছে, পাকা হওয়ার পরও রাস্তার স্থায়িত্ব নিয়ে শঙ্কা রয়েছে। গ্রামের কান্তি কুমার সরকার বলেন, সরকারি কাজে ভালো মানের উপকরণ ব্যবহার করার কথা। কিন্তু এখানে এক নম্বর ইটের পরিবর্তে দুই ও তিন নম্বর ইট দিয়ে কাজ করা হচ্ছে। এ নিয়ে দুই গ্রামের মানুষেরই আপত্তি রয়েছে। অভিযোগের বিষয়ে বরেন্দ্র কনস্ট্রাকশনের দায়িত্বপ্রাপ্ত মোছা. পারুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাজ করতে গিয়ে তিনি ইতোমধ্যে ২৪ লাখ টাকা লোকসানের মুখে পড়েছেন। সাময়িকভাবে আনা নিম্নমানের ইটগুলো দ্রুত সরিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, ইটভাটার মালিকদের কারসাজির কারণেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে। আমি আগে যে ভাটা থেকে ইট নিয়েছিলাম, সেখান থেকে ইট নেওয়া বন্ধ করায় অন্য ভাটার মালিক ও স্থানীয় কিছু লোক উসকানি দিয়ে এ সমস্যা তৈরি করছে। এ বিষয়ে মান্দা উপজেলা প্রকৌশলী আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিভাগীয় প্রধান প্রকৌশলীর লিখিত অনুমতি ছাড়া কোনো মন্তব্য করতে রাজি হননি। আরটিভি/টিআর
নিম্নমানের ইটে কোটি টাকার সড়ক নির্মাণ, সরানোর আশ্বাস ঠিকাদারের
আরও পড়ুন
প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
৭ বছরের শিশুকে ঘরে নিয়ে যান হবি, অতঃপর...
দৌলতদিয়া টার্মিনালে পার্কিং করা বাসে আগুন
জিওব্যাগেও থামছে না পদ্মার ভাঙন, ঝুঁকিতে কবরস্থান-বাজার-স্কুলসহ পাঁচ শতাধিক পরিবার