ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ছোট ভাইয়ের স্ত্রীর দরজার আড়ালে ওত পেতে ছিলেন জামাল, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২০ পিএম
অভিযুক্ত জামাল উদ্দিন। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে জামাল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

আদালত মামলাটি আমলে নিয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে নথিভুক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, বাদীর স্বামী পেশায় নৈশপ্রহরী। গত ২৫ সেপ্টেম্বর রাতে স্বামী কর্মস্থলে চলে গেলে তিনি দুই শিশুসন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরে ফেরার সময় দরজার আড়ালে ওত পেতে থাকা ভাশুর জামাল উদ্দিন তাকে জাপটে ধরেন। এ সময় তিনি ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে দুই সন্তান জেগে উঠে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং জামাল উদ্দিন পালিয়ে যান। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় গত ১ অক্টোবর ভুক্তভোগী নারী আদালতে মামলা করেন।

স্থানীয়দের অভিযোগ, জামাল উদ্দিন দীর্ঘদিন ধরেই ওই নারীকে উত্ত্যক্ত করে আসছিলেন। এর আগেও ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে বিভিন্ন স্থানে একাধিক নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তার আটকের নজির রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে জামাল উদ্দিনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি রেকর্ড করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উদ্বোধনে দাওয়াত না পেয়ে ক্ষুব্ধ মাতবর, স্কুলছাড়া ৩০ শিশু
নতুন ভবনের উদ্বোধন হয়েছে ঘটা করে। তবে সেই ভবনের দরজা দিয়ে এখন আর নিয়মিত ঢুকছে না গ্রামের একদল শিশু। অভিযোগ, উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে স্থানীয় এক প্রভাবশালী মাতবর ক্ষুব্ধ হওয়ার পর প্রায় ৩০ শিক্ষার্থী কয়েকদিন ধরে বিদ্যালয়ে আসছে না। কেউ কেউ সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তি করানোর চেষ্টাও করছেন।
উদ্বোধনে দাওয়াত না পেয়ে ক্ষুব্ধ মাতবর, স্কুলছাড়া ৩০ শিশু
কুড়িগ্রামে বিক্ষোভের মুখে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লীর হাট ফাজিল মাদরাসায় চারটি পদে নিয়োগকে কেন্দ্র করে নিয়োগ বাণিজ্যের পাঁয়তারার অভিযোগে রোববার (৪ অক্টোবর) মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। একপর্যায়ে বিক্ষোভকারীদের তোপের মুখে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ পত্রজমা দিতে বাধ্য হন।
কুড়িগ্রামে বিক্ষোভের মুখে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ
রাতের আঁধারে বিদ্যালয়ের ১১ ফ্যান গায়েব
পঞ্চগড়ের সদর উপজেলায় রাতের আঁধারে বিদ্যালয়ের তালা ভেঙে ১১টি ফ্যান চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া বিদ্যালয়ের একটি সাউন্ড সিস্টেম ও সততা স্টোরের কিছু টাকাও চুরি হয়েছে। তবে চুরির কাজে ব্যবহৃত একটি স্ক্রুড্রাইভার রেখে গেছে চোরেরা।
রাতের আঁধারে বিদ্যালয়ের ১১ ফ্যান গায়েব
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে পিটুনির শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ
সহকর্মীর দাফনে গিয়ে মোটরসাইকেল হারালেন ছাত্রদল নেতা
ময়মনসিংহের গৌরীপুরে সহকর্মীর দাফন কাজে অংশ নিতে গিয়ে মোটরসাইকেল খুইয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি জহিরুল ইসলাম। 
সহকর্মীর দাফনে গিয়ে মোটরসাইকেল হারালেন ছাত্রদল নেতা
আরও পড়ুন
ভবনের পাইলিং কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
বৃদ্ধের ধর্ষণচেষ্টা থামাতে ব্লেড তুলে নেয় কিশোরী, অতঃপর...
মাদরাসাছাত্রীকে একা পেয়ে ক্লাসরুমের দরজা লাগিয়ে দেন শিক্ষক, অতঃপর...
বাড়ির পাশের গাছ থেকে প্রবাসী যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার