ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

পার্কে ‘আবদার’ পূরণের পরই কলেজছাত্রীর সঙ্গে নয়ছয় শুরু মোস্তাকিমের, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম
ছবি: সংগৃহীত

নীলফামারীতে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. মোস্তাকিম বিল্লাহ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।

রোববার (৪ অক্টোবর) সকালে এসআরবি-১৩-এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মোস্তাকিম বিল্লাহ লালমনিরহাটের হাতীবান্ধা থানার উত্তর পারুলিয়া গ্রামের বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোস্তাকিম বিল্লাহর সঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত ২০ জুন নীলফামারী শহরের উদয়ন পার্কে ভুক্তভোগীকে নিয়ে ঘুরতে যান তিনি। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন। পরে মোস্তাকিম ভুক্তভোগীকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। তবে মোস্তাকিম আত্মগোপনে চলে গেলে ভুক্তভোগী তরুণীর পরিবার বাদী হয়ে থানায় মামলা করে। এরপর শনিবার (৩ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে লালমনিরহাটের তিস্তা টোল প্লাজা থেকে মোস্তাকিমকে গ্রেপ্তার করা হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাংবাদিককে মারধর করে টাকা ও সোনার আংটি ছিনতাই
গাইবান্ধার সুন্দরগঞ্জে আগামীর সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি শেখ মামুনুর রশিদকে মারধর ও গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় তার কাছে থাকা টাকা ও স্বর্ণের আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন তিনি।
সাংবাদিককে মারধর করে টাকা ও সোনার আংটি ছিনতাই
ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়েতে বড় ভাঙন, আতঙ্কে স্থানীয়রা
নির্মাণকাজে অনিয়ম বা নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী।
ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়েতে বড় ভাঙন, আতঙ্কে স্থানীয়রা
বিদ্যুতের তারে আটকে থাকা বাঁশে হাত লেগে মসজিদ কমিটির সভাপতির মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুতের তারে আটকে থাকা কাঁচা বাঁশে অসাবধানতাবশত হাত লেগে স্থানীয় চর বড়লই জামে মসজিদ কমিটির সভাপতি সোলেমন আলীর (৭৫) মৃত্যু হয়েছে।
বিদ্যুতের তারে আটকে থাকা বাঁশে হাত লেগে মসজিদ কমিটির সভাপতির মৃত্যু
সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল বহন, ভিডিও ভাইরালের পর চাকরি হারালেন চালক
ব্যাপক সমালোচনার মুখে দায়িত্বপ্রাপ্ত অ্যাম্বুলেন্স চালক মো. শরীফুলকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল বহন, ভিডিও ভাইরালের পর চাকরি হারালেন চালক
‘মব’ সৃষ্টি করে রিকশাচালককে হত্যা, অতঃপর...
নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসেবী অপবাদ দিয়ে ‘মব’ সৃষ্টি করে রিকশাচালক মো. ফয়েজ আহাম্মদকে (৪৩) পিটিয়ে হত্যার ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
‘মব’ সৃষ্টি করে রিকশাচালককে হত্যা, অতঃপর...
আরও পড়ুন
তিন সন্তানের বাবা শামছুলের ‘লালসার’ শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী
হুঁশ ফিরতেই হতভম্ব গৃহবধূ, ঘটনা কী
কর্নেলে গণধর্ষণকাণ্ডে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় প্রধান
কর্নেল বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের ঘটনায় সন্তানদের যা শেখাচ্ছেন বাবা-মায়েরা