
খুলনার পূর্ব রূপসায় অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১২টায় স্থানীয় রুপালি সী ফুডস লিমিটেডের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে মোবাইল সার্ভিসিং ও বিকাশের দোকানের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগা দোকান মালিক ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে প্রচেষ্টা চালাতে থাকেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের টুটপাড়া স্টেশন থেকে অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, খুলনা বিভাগীয় উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাসুদ সরদার বলেন, অগ্নিকাণ্ডে ৮ ব্যবসায়ীর আটটি ঘর পুড়ে গেছে। এতে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে এ ঘটনার সূত্রপাত হয়েছে।
আরটিভি/আইএম


