ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

পদ্মায় ধরা ১৭ কেজির পাঙাশ, দাম উঠল যত

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পিএম
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে প্রায় ১৭ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নদীর মোহনায় জেলেদের জালে মাছটি ধরা পড়ে। একই সময় জালে প্রায় ৮ কেজি ওজনের আরেকটি পাঙাশ মাছ ধরা পড়ে।

মাছ দুটি নিলামে তোলা হলে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী সোহেল মোল্লা ১৭ কেজি ওজনের পাঙাশটি ২ হাজার ২০০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৪০০ টাকায় এবং ৮ কেজি ওজনের মাছটি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ১৪ হাজার ৪০০ টাকায় কিনে নেন।

সোহেল মোল্লা গণমাধ্যমকে জানান, বড় মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখেছেন। ঢাকার এক ক্রেতার কাছে ২ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রির জন্য দরদাম চলছে। সেই হিসাবে মাছটির দাম দাঁড়ায় ৩৯ হাজার ১০০ টাকা।

জানা গেছে, জেলে নিরঞ্জন হালদার ও তার সঙ্গীরা মঙ্গলবার মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকা থেকে পদ্মা নদীতে মাছ ধরতে যান। দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে জাল ফেলে তারা ভাটির দিকে যেতে থাকেন। ১০-১২ কিলোমিটার ভাটিতে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মজলিশপুর এলাকার পদ্মা নদীর মোহনায় পৌঁছালে জালে বড় ধরনের ঝাঁকুনি অনুভব করেন তারা। তখন তারা বুঝতে পারেন, বড় কোনো মাছ জালে আটকা পড়েছে। পরে জাল তুলে তারা বড় পাঙাশ মাছটি দেখতে পান।

এরপর দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেন। বেলা তিনটার দিকে মাছটি দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের প্রয়াত সভাপতি মোহন মণ্ডলের আড়তে নেওয়া হয়। সেখানে মাছটি নিলামে তোলা হয়। নিলামে সোহেল মোল্লা সর্বোচ্চ দর দিয়ে মাছদুটি কিনে নেন।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার সুমাইয়া মৎস্য আড়তের স্বত্বাধিকারী সোহেল মোল্লা বলেন, ১৭ কেজি ওজনের পাঙাশটি ২ হাজার ২০০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৪০০ টাকায় কিনেছি। মাছটি ঢাকার এক ব্যক্তির কাছে বিক্রির জন্য কথা চলছে। তার কাছে ২ হাজার ৩০০ টাকা কেজি বিক্রির দাম বলে দিয়েছেন। দরদাম চূড়ান্ত হলে মাছটি বিক্রি করে দেব।

সোহেল মোল্লা আরও বলেন, ৮ কেজি ওজনের পাঙাশটিও ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ১৪ হাজার ৪০০ টাকায় কিনেছেন। পরে ১ হাজার ৯০০ টাকা কেজি দরে ১৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেছেন।

সোহেল মোল্লার ভাষ্য, পদ্মা নদীতে বর্তমানে বড় মাছের আকাল চলছে। প্রায় দুই মাস পর ১৭ কেজি ওজনের একটি বড় পাঙাশ মাছ ধরা পড়েছে। আগে মাঝেমধ্যে বড় মাছ ধরা পড়লেও সম্প্রতি নদীতে বড় মাছ পাওয়া যাচ্ছে না। মাঝেমধ্যে এক-দুটি মাছ পাওয়া যায়। সেগুলোও অনেক সময় নদীপথেই বিক্রি হয়ে যায়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরেকটি চালান
কঠোর নিরাপত্তায় ঢাকা থেকে পাবনার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরেকটি নতুন চালান।
রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরেকটি চালান
ছাগল খুঁজতে গিয়ে চিতা বাঘের মুখোমুখি শরীফা বেগম
শরীফা বেগমের ছয়টি ছাগল। গোচারণভূমিতে চরা শেষে প্রতিদিন ঘরে ফিরে আসে ছাগলের দল। ২৫ অক্টোবর শরীফা বেগম খেয়াল করেন ছয়টির মধ্যে ফিরেছে পাঁচটি। অন্য ছাগলটির সন্ধানে সীমান্তের কাছে গেলেই পড়েন চিতা বাঘের সামনে। বাঘটির আক্রমণে আহত হন শরীফা বেগম। তাকে উদ্ধার করতে এসে আহত হয় আরও দুজন।
ছাগল খুঁজতে গিয়ে চিতা বাঘের মুখোমুখি শরীফা বেগম
ভাওয়াইয়া চর্চায় নতুন দিগন্ত, উলিপুরে নির্মিত হচ্ছে তিন কোটি টাকার ভবন
ভাওয়াইয়া গানের দীর্ঘ ইতিহাস ও সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণে নতুন মাইলফলকের পথে এগোচ্ছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাংলাদেশ ভাওয়াইয়া পরিষদ। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে সংগঠনটির জন্য নির্মাণ করা হচ্ছে একটি স্থায়ী ও আধুনিক বহুতল ভবন।
ভাওয়াইয়া চর্চায় নতুন দিগন্ত, উলিপুরে নির্মিত হচ্ছে তিন কোটি টাকার ভবন
ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা
পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন গণঅধিকার পরিষদের এক নেতা। তার কাছ থেকে ট্রান্সফরমার চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা
নোয়াখালীতে পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনতাই
নোয়াখালীর হাতিয়ায় পুলিশের কাছ থেকে হত্যা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের হাতকড়াও নিয়ে যায় তারা।
নোয়াখালীতে পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনতাই
আরও পড়ুন
খাবার না পেয়ে মাদরাসার বাবুর্চিকে পিটিয়ে হত্যা করল পাগল
কানে হেডফোন দিয়ে রেললাইনে হাঁটছিলেন তরুণ, নিমিষেই সব শেষ
প্রকাশ্যে ব্যবসায়ী নেতাকে গুলি
রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু