ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’, পুলিশকে শিবির নেতার হুমকি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০১:৪২ পিএম
আতিকুর রহমান। ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে তিন মামলার আসামি ফেনী সরকারি কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি আতিকুর রহমান ফেসবুকে পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘তোদের (পুলিশের) জান কালাকালা করি দিমু দাঁড়া।’

সোমবার (৫ অক্টোবর) দুপুরে আতিকুর তার ফেসবুক অ্যাকাউন্টে এ কথা লিখেন।

তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযানের সময় ঘরের তালা ভাঙার অভিযোগকে কেন্দ্র করে তার দেওয়া এ ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সেখানে তিনি কোম্পানীগঞ্জ থানার সদ্যবিদায়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিমের তাৎক্ষণিক বদলির প্রসঙ্গ উল্লেখ করে প্রশ্ন তোলেন, বদলি কি সব সমস্যার সমাধান?’

পোস্টে তিনি লিখেন, তিন হিন্দু সাবেক ছাত্রলীগ নেতার সমন্বিত নেতৃত্বে আমার বাড়িতে এই ন্যক্কারজনক হামলা হইছে। তিনজন হলেন-উত্তম কুমার (বাড়ি চট্টগ্রামের মিরসরাই), এসআই সুমন (বাড়ি গাজীপুর) ও এসআই বিজয় (বাড়ি লক্ষ্মীপুরের রামগতি)।

পোস্টে তিনি আরও লিখেন, ওসি (তদন্ত) মঞ্জুর আলম (বাড়ি চাঁদপুর) এই ... বাচ্চা সংগঠন, জুলাই আন্দোলনকে নিয়েও অনেক গালিগালাজ করছে। এদেরকে চাকরি থেকে বরখাস্ত করে আইনের আওতায় আনতে হবে। তোদের (পুলিশের) জান কালাকালা করি দিমু দাঁড়া।’

জানা গেছে, গত শনিবার রাতে কোম্পানীগঞ্জ থানার তৎকালীন ওসি নুরুল হাকিম ও পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আলমের নেতৃত্বে পরোয়ানাভুক্ত আসামি আতিকুরকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আতিকুর পালিয়ে যান। অভিযানের সময় তার ঘরের দরজার তালা ভাঙার অভিযোগ তুলে রোববার রাতে চরপার্বতী ইউনিয়ন জামায়াতে ইসলামী পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে আতিকুর অভিযোগ করে বলেন, পুলিশ আমার বাড়িতে গিয়ে আমার ঘরের দরজা, আলমারি ভেঙে ফেলে। আমার বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে মামলাগুলো হয়েছে। ওই মামলাগুলো থেকে ২০২৩ ও ২০২৪ সালে আমি খালাস পেয়েছি। তবে মামলাগুলোর নকল নেওয়া হয়নি। সোমবার মামলাগুলোর নকল নিয়ে আমি থানায় জমা দিয়েছি।

কোম্পানীগঞ্জ থানার সদ্যবিদায়ি ওসি নুরুল হাকিম বলেন, ঘরের দরজা ও আলমারি ভাঙার বিষয়টি সত্য নয়। এটি তাদের সাজানো। আতিকুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানাভুক্ত আসামি ধরার নিয়মিত অভিযান ছিল এটি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব
বিশ্ব শান্তি, বাংলাদেশের শান্তি, সম্প্রীতি ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বৌদ্ধ ভিক্ষুদের চীবর উৎসর্গের মধ্যে দিয়ে শেষ হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।
বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব
ধাওয়া খেয়ে বিএনপি নেতার শ্বশুরবাড়িতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা, অতঃপর...
রাজশাহীর পুঠিয়ায় আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নাটোরের এক নেতা বিএনপির নেতা–কর্মীদের ধাওয়া খেয়ে পুঠিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেরপাড়া মহল্লার বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রশিদ মন্ডলের বাড়িতে গিয়ে আশ্রয় নেন হাবিবুর রহমান।
ধাওয়া খেয়ে বিএনপি নেতার শ্বশুরবাড়িতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা, অতঃপর...
শেরপুর সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শেরপুর সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক
ধূমপানের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি, ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
বগুড়ায় ধূমপানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবিকে কেন্দ্র করে মনিরুল ইসলাম গালিব (১৫) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
ধূমপানের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি, ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
শেখ হাসিনার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী / সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়
ক্ষমতাচ্যুত পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না।
সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়
আরও পড়ুন
নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললেন শিবির সভাপতি সাদ্দাম
হঠাৎ স্লোগানে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের মধ্যে হাতাহাতি