ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর, পরে মিলল মেয়ের মরদেহ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার তালায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বাবাকে মারধরের ঘটনার কয়েক দিন পর ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের ধুলান্ডা গ্রামে নিজ বাড়ি থেকে নীলা খাতুন নামের ওই কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবারের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কলেজে যাতায়াতের পথে নীলাকে কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করছিল প্রতিবেশী ৩ যুবক- রকি শেখ, শোয়েব মালী ও ইমন শেখ। বিষয়টি নিয়ে নীলার বাবা লিটন শেখ অভিযুক্তদের অভিভাবকদের একাধিকবার সতর্ক করেছিলেন।

১ অক্টোবর অভিযুক্তরা লিটন শেখের বাড়িতে গিয়ে নীলাকে হুমকি দেয় এবং এলাকায় অপপ্রচার চালায়। এর প্রতিবাদ করলে প্রতিবেশী আকলিমা খাতুনের সঙ্গে নীলার বাগ্‌বিতণ্ডা হয়। পরদিন ২ অক্টোবর কর্মস্থলে যাওয়ার পথে লিটন শেখকে ধরে নিয়ে একটি বাড়ির উঠানে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। বাবাকে বাঁচাতে গেলে নীলা ও তার মা দেলোয়ারা বেগমকেও মারধর করা হয়। এ ঘটনায় আমজেদ শেখ, রকি, শোয়েব, ইমন, ইমরান ও আকলিমার বিরুদ্ধে তালা থানায় লিখিত অভিযোগ দেন আহত লিটন শেখ।

পরিবারের অভিযোগ, লিখিত অভিযোগ দেওয়ার পরও পুলিশ তাৎক্ষণিক কোনো আইনগত ব্যবস্থা নেয়নি এবং অভিযুক্তরা হুমকি অব্যাহত রেখেছিল। এর তিন দিন পর নীলার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের মামা সাদ্দাম হোসেনের দাবি, মরদেহ উদ্ধারের সময় নীলার পা মাটিতে স্পর্শ করা অবস্থায় ছিল এবং গলায় ফাঁসের কোনো স্বাভাবিক দাগ ছিল না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও পাওয়া যায়নি, যা বর্তমানে রিং হলেও কেউ ধরছে না। তাদের ধারণা, তাকে পরিকল্পিতভাবে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ সময়মতো ব্যবস্থা নিলে এই পরিণতি হতো না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এদিকে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করে তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার আক্তারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরই পুলিশ বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছিল। তিনি আরও জানান, সোমবার রাতেই আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত বলেন, নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা এবং পুলিশ বা সংশ্লিষ্ট কারও দায়িত্বে অবহেলা ছিল কিনা, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাঙ্গামাটিতে জেলা ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২
রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
রাঙ্গামাটিতে জেলা ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২
বাঁচতে চায় আরিফুল, প্রয়োজন আর্থিক সহায়তা
তিন বছর আগে স্ত্রী বর্ষা খাতুনের কোল আলোকিত করে আসে তাদের একমাত্র ছেলে আদিল আহনাফ। সন্তান জন্মের পর পরিবারে যখন আনন্দের বন্যা বইছিল, ঠিক তখনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আরিফুল ইসলাম খুশু।
বাঁচতে চায় আরিফুল, প্রয়োজন আর্থিক সহায়তা
‘বিনামূল্যে খতনা’ কর্মসূচির পর হাসপাতালে ৫০ শিশু, ক্ষতস্থানে রক্তক্ষরণ
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে ‘আল মোমিন সমাজকল্যাণ ফাউন্ডেশন’ এর উদ্যোগে বিনামূল্যে খতনা করানোর পর ৫০ শিশু বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
‘বিনামূল্যে খতনা’ কর্মসূচির পর হাসপাতালে ৫০ শিশু, ক্ষতস্থানে রক্তক্ষরণ
খুলনায় কলেজের গেটে যুবককে গুলি
খুলনা নগরীর দৌলতপুরে সরকারি বিএল কলেজের ২ নম্বর গেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মহিদুল (২০) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহত মহিদুল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগাঁ গ্রামের শওকত খাঁর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আহত মহিদুলকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় দৌলতপুর থানার বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকার ফাঁকা স্থানে বা এর কাছাকাছি অবস্থান করছিলেন মহিদুল। হঠাৎ অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং মুহূর্তের মধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দৌলতপুর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন মহিদুলের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে জানার চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। আরটিভি/টিআর
খুলনায় কলেজের গেটে যুবককে গুলি
তরুণীর চিৎকার শুনে জ্বলে উঠল টর্চ, বৃথা গেল আমিনুলের চেষ্টা
ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশের জঙ্গলে নিয়ে পোশাকশ্রমিক তরুণীকে (২৬) ধর্ষণের চেষ্টার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানার পুলিশ।
তরুণীর চিৎকার শুনে জ্বলে উঠল টর্চ, বৃথা গেল আমিনুলের চেষ্টা
আরও পড়ুন
স্কুলমাঠে শিশুদের খেলার বদলে সাঁতার কাটছে হাঁস
ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা
সাতক্ষীরায় ১৯ হাজার টন বোরো চাল সংগ্রহ
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের