ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

হঠাৎ অসুস্থ ওসি, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

হঠাৎ অসুস্থ হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ মারা গেছেন। চিকিৎসকদের ভাষ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটের দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক মেয়ে রেখে গেছেন।

রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত পাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজীব আল রশিদকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজীব আল রশিদের জানাজা বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাদ জোহর খুলনার আইচগাতিতে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কর্ণফুলীর উপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ
খরস্রোতা কর্ণফুলী নদীর উপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম চার লেনের ‘ক্যাবল-স্টেইড’ সেতু। উঁচু পাইলন বা স্তম্ভ থেকে টানা ইস্পাতের তারের সাহায্যে সেতুর মূল কাঠামো ধরে রাখা হবে। দেখতে অনেকটা বীণার তারের মতো এই আধুনিক সেতু বিশ্বের বিভিন্ন দেশে পর্যটকদের অন্যতম আকর্ষণ।
কর্ণফুলীর উপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ
দুমুঠো ভাতের জন্য হাহাকার সব হারানো বৃদ্ধ দম্পতির
দুই ছেলের মৃত্যুর পর বড় ছেলের স্ত্রীও মারা গেছেন ক্যানসারে। রেখে গেছেন চার বছরের এতিম নাতি। সেই অবুঝ নাতিকে ভিক্ষা করে বড় করেছেন ৮৯ বছর বয়সী বৃদ্ধ হানেছ আলী ও ৭৯ বছর বয়সী সুফিয়া আক্তার। জীবনের শেষ প্রান্তে এসে আজ তারা বড়ই একাকী ও ন্যুব্জ। ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের দুনিগ্রামের এই বৃদ্ধ দম্পতির প্রতিদিনের লড়াই এখন কেবল দুমুঠো ভাতের জন্য।
দুমুঠো ভাতের জন্য হাহাকার সব হারানো বৃদ্ধ দম্পতির
পাইকগাছায় এইচএসসির ফল বিপর্যয়
খুলনার পাইকগাছায় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। উপজেলার ১০টি কলেজের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানেই পাসের হার আশানুরূপ নয়। সর্বোচ্চ পাসের হার ৫৭ দশমিক ৬৬ শতাংশ। অন্যদিকে সর্বনিম্ন পাসের হার মাত্র ৩ দশমিক ৩৩ শতাংশ। এ ফলাফল উপজেলার উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার মান, পাঠদান কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
পাইকগাছায় এইচএসসির ফল বিপর্যয়
রোস্টার নিয়ে বিরোধ, হাসপাতালের ভেতর দুই নার্সের তুমুল মারামারি
নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাইট ডিউটির রোস্টার নিয়ে বিরোধের জেরে রোগীর সেবা বাদ দিয়ে এক সিনিয়র স্টাফ নার্সকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপর দুই নার্সের বিরুদ্ধে অভিযোগ উঠলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।
রোস্টার নিয়ে বিরোধ, হাসপাতালের ভেতর দুই নার্সের তুমুল মারামারি
পাইকগাছায় ১০ দিনে খাদে পড়ল চার যানবাহন, আহত ২৬
খুলনার পাইকগাছায় সড়কে বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং ও চালকদের অসচেতনতার কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে। গত ১০ দিনে উপজেলার বিভিন্ন স্থানে তিনটি যাত্রীবাহী পরিবহন ও একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় অন্তত ২৬ জন আহত হয়েছেন।
পাইকগাছায় ১০ দিনে খাদে পড়ল চার যানবাহন, আহত ২৬
আরও পড়ুন
ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে দুবলার চরে আটকা ৭ হাজার জেলে
সুন্দরবনসংলগ্ন ৩ গ্রামে বাঘ আতংক, রাত জেগে চলছে পাহারা
১৭ বছর ধরে পাড়ায় পাড়ায় মাদকের আখড়া গড়ে তোলা হয়েছে: আইজিপি
আরটিভিতে সংবাদ প্রকাশের পর আর্থিক সহায়তা পেল সেই সোলায়মান