ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন পোস্ট করা চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ পিএম
ডা. খাইরাতুন হিসান কেয়া। ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়া ও সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল এই কমিটি গঠন করেন। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জানা গেছে, গত শনিবার (৩ অক্টোবর) চৌদ্দগ্রাম হাইস্কুল সড়কের আল নূর হাসপাতালে ডা. খাইরাতুন হিসান কেয়ার তত্ত্বাবধানে প্রসূতি নাজমা আক্তারের স্বাভাবিক প্রসব করানোর সময় নবজাতকের মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে নবজাতকের মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

নাজমা আক্তার উপজেলার শুভপুর ইউনিয়নের খামার পুষ্করণী গ্রামের প্রবাসী মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

এ ঘটনায় গত সোমবার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রসূতির স্বজনেরা চিকিৎসক কেয়ার বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তোলেন।

পরে স্থানীয় সাংবাদিকেরা বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করলে ঘটনাটি আরও আলোচনায় আসে।

এদিকে, সংবাদ প্রকাশের পর নিজের ফেসবুক আইডিতে সাংবাদিকদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে ডা. কেয়ার বিরুদ্ধে। ফেসবুক পোস্টে তিনি লেখেন, আপনারা একটা কাজ করবেন, এখন থেকে ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন। অথবা ব্যথা কেন উঠছে না, পানি কেন ভাঙছে- এসব যাবতীয় সিদ্ধান্ত সাংবাদিক থেকে নিয়ে উনাকেই বলবেন চিকিৎসাটা করতে।

তার এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে কুমিল্লা জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে ওই মন্তব্যের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চান ডা. কেয়া।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল জানান, আলোচিত এ ঘটনায় চিকিৎসকের দেওয়া মন্তব্য আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতে নিখোঁজ, সকালে সড়কের পাশে মিলল যুবকের মরদেহ
চাঁদপুরের কচুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে আজিজ হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাতে নিখোঁজ, সকালে সড়কের পাশে মিলল যুবকের মরদেহ
২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা, শনাক্ত চোর
নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরা ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে, রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চুরির ঘটনায় জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে কাজ করছে পুলিশ।
২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা, শনাক্ত চোর
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
ঢাকার ধামরাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি হাসপাতাল ও একটি ফিলিং স্টেশনকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
বাসে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকাগামী লেনে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে মহাসড়কে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে বাস মালিকদের আল্টিমেটাম দিয়ে মহাসড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।
বাসে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
নারিকেল পাড়তে গাছে উঠে ছিলেন মাহিন, অতঃপর...
বাগেরহাটের শরণখোলায় নারিকেল গাছ থেকে পড়ে মাহিন হাওলাদার (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবোনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিন মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা ইসমাইল হাওলাদারের ছেলে। তবে বর্তমানে সে খোন্তাকাটা ইউনিয়নের গোলবোনিয়া আবাসন পল্লীতে পরিবারের সঙ্গে বসবাস করত। মাহিনের বড় ভাই রাজু হাওলাদার জানান, তাদের বাবা পরিবার থেকে আলাদা হয়ে খুলনায় বসবাস করেন। এরপর তারা গোলবোনিয়া আবাসন পল্লীতে এসে বসবাস শুরু করেন। মাহিন একসময় পড়াশোনা করলেও বর্তমানে বিভিন্ন মানুষের ডাকে নারিকেল ও সুপারি পাড়ার কাজ করত। বৃহস্পতিবার সকালে স্থানীয় রহমান তালুকদার নারিকেল পাড়ার জন্য মাহিনকে একটি গাছে উঠতে বলেন। গাছে ওঠার কিছুক্ষণ পর অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে স্বজনেরা দ্রুত তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় মাহিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত কমিউনিটি মেডিকেল অফিসার বিশ্বজিৎ মজুমদার বলেন, নারিকেল গাছ থেকে পড়ে আহত মাহিনকে হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে পথেই তার মৃত্যু হয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, গাছ থেকে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়েছেন। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/টিআর
নারিকেল পাড়তে গাছে উঠে ছিলেন মাহিন, অতঃপর...
আরও পড়ুন
‘শব্দচয়নে ভুল হয়েছিল’, সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ সেই চিকিৎসকের
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন: ফেসবুক পোস্টে চিকিৎসক
এবার দলীয় পদ হারালেন ‘ছোবল মারা’ বাঘের ভয় দেখানো সেই জসিম