ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে এসিড গিলে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পিএম
ছবি : সংগৃহীত

নোয়াখালীর সেনবাগে দুরারোগ্য রোগের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে রাসায়নিক পদার্থ (এসিড) পান করে দোলন কুমার বণিক (৩০) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের বণিক বাড়ির পাশের একটি বাগানে এ ঘটনা ঘটে।

নিহত দোলন কুমার বণিক ওই গ্রামের মানিক লাল বণিকের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোলন দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন। ভারতসহ বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েও কোনো প্রতিকার পাননি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে বাড়ির পাশের বাগানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, রোগের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সবার অগোচরে তিনি সেখানে রাসায়নিক পদার্থ পান করেন। এতে তার পরনের কাপড়ও পুড়ে যায়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দোয়া মাহফিলে হামলা-ভাঙচুর, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা আটক
মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল মজিদকে আটক করেছে পুলিশ। 
দোয়া মাহফিলে হামলা-ভাঙচুর, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা আটক
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ভূইয়াকে ঢাকায় নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
সুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাস উৎসব শুরু
বঙ্গোপসাগরের কোলঘেঁষে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী রাস উৎসব।
সুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাস উৎসব শুরু
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে চট্টগ্রামে পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ
চট্টগ্রাম নগরীর দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইনসের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত অবস্থায় আরেকটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে চট্টগ্রামে পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ
আজও বন্ধ আশুলিয়ার ২২ পোশাক কারখানা
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে চলমান গার্মেন্টস অসন্তোষে আজও থমথমে সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চল। ১৩(১) ধারায় আজও বন্ধ রয়েছে আশুলিয়ার ২২ পোশাক কারখানা।
আজও বন্ধ আশুলিয়ার ২২ পোশাক কারখানা
আরও পড়ুন
মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯
চট্টগ্রামে ডেঙ্গুতে প্রবাসীর মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭
কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ঘের মালিকের মৃত্যু