ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে এক স্পটেই মিলল ৪২ ককটেল, ঘটনা কী?

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পিএম
উদ্ধারকৃত ককটেল। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি।

এর আগে, ভোরে বিষ্ণুপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবি-১০ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল সকাল পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর পাংশার বিষ্ণুপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিষ্ণুপুর এলাকার একটি আমবাগান থেকে ৪২টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ককটেলগুলো অবিস্ফোরিত অবস্থায় ছিল।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এর সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার পুলিশ ইন্সপেক্টরকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই
বিশেষ অভিযান শেষে রিকশায় পুলিশ ক্লাবে যাওয়ার পথে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী পুলিশ পরিদর্শক শাহ আলমের পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তার দুই হাতের কব্জির ওপর চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে তারা।
এবার পুলিশ ইন্সপেক্টরকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু
এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী: প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী: প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বাবা মারা যাওয়ার ৫ দিন যেতেই ধর্ষণের শিকার চার বছরের শিশু
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় শিশুটির বোন বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলার রাজ্জাক বিশ্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বাবা মারা যাওয়ার ৫ দিন যেতেই ধর্ষণের শিকার চার বছরের শিশু
সীমান্তে পিস্তল-গুলি ও মাদক উদ্ধার করেছে এসআরবি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১০০টি ইয়াবা ট্যাবলেট ও চার বোতল এস্কাফ সিরাপ।
সীমান্তে পিস্তল-গুলি ও মাদক উদ্ধার করেছে এসআরবি
আরও পড়ুন
নিখোঁজের চার দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার
সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর নার্সের মৃত্যু
পাঁচ বছর পর যেভাবে পুলিশের জালে ধরা পড়লেন নজরুল ইসলাম
শরীয়তপুরে রাতের আঁধারে বিএনপি নেতার ওপর ককটেল হামলা