ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

বিদ্যুৎস্পৃষ্ট ছোটভাইকে বাঁচাতে গিয়ে বড়ভাইয়েরও মৃত্যু, আহত মা

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পিএম
প্রতীকী ছবি (এআই দিয়ে নির্মিত)

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ছোটভাইকে বাঁচাতে গিয়ে বড়ভাইও মারা গেছে। এ সময় দুই ছেলেকে বাঁচাতে গিয়ে মা পান্না আক্তার আহত হয়েছেন।

রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু আরাফাত (৪) ও মুয়াজ (৬) ওই গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে।

জানা গেছে, রোববার সকালে বাড়িতে গাভির দুধ নিচ্ছিলেন মা। পাশে দুই ছেলেই খেলাধুলা করছিল। এক পর্যায়ে অসাবধানতাবশত ঘরের পাশের আর্থিং তার স্পর্শ করে ছোট ছেলে আটকে যায়। পরে বড় ছেলে তাকে ধরতে গিয়ে দুজনেই আটকে গেলে মা দৌড়ে ধরতে যান। কিন্তু মায়ের পায়ে জুতা পরিহিত থাকায় ছিটকে দূরে পড়েন। পর স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এদিকে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক সুইচবোর্ড থেকে নেওয়া আর্থিং তারে দুই শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে শিশুদের বাঁচাতে গেলে মা আহত হন। খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিশুদের মরদেহদুটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মীরসরাইয়ে ৩৯৫ কেজি ইলিশ জব্দ, একজনের ৭ দিনের কারাদণ্ড
চট্টগ্রামের মিরসরাইয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকা থেকে প্রায় ৩৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাছ পরিবহনে ব্যবহৃত একটি ছোট কাভার্ড ভ্যানও আটক করা হয়।
মীরসরাইয়ে ৩৯৫ কেজি ইলিশ জব্দ, একজনের ৭ দিনের কারাদণ্ড
স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন
রাজবাড়ীতে ধর্ষণ মামলায় ফারুক হোসেন নামে এক আসামির যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল জজ আদালত। সেইসঙ্গে ধর্ষণে ভূমিষ্ঠ শিশুকে সন্তানের স্বীকৃতি এবং ওয়ারিশ হি‌সে‌বে তার সমস্ত কিছু পাবে ব‌লেও রায় দি‌য়ে‌ছেন আদালত।
স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন
৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র
মমূর্ষ রোগী, কিংবা আহত কোন ব্যাক্তি চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া যেত না। বিনা চিকিৎসায় বাড়িতে মারা যাওয়ার উদাহরণ আছে অসংখ্য। একমাত্র সাঁকো পার হয়ে হাতিয়া উপজেলা সদরসহ বিভিন্ন অঞ্চলে যেতে হতো তিন গ্রামের মানুষদের। এছাড়া দুর্যোগ মুহূর্তে সাঁকো পার হতে গিয়ে পড়ে অঙ্গহানী হওয়ার মতো ঘটনা আছে অনেক।
৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র
মিরসরাই সীমান্তে বিপুল ভারতীয় মদ ও গরু জব্দ
ফেনীর সীমান্তবর্তী ছাগলনাইয়া এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে দেড় শতাধিক বোতল ভারতীয় মদ ও অর্ধশতাধিক গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি বলে জানিয়েছে বিজিবি।
মিরসরাই সীমান্তে বিপুল ভারতীয় মদ ও গরু জব্দ
সুনামগঞ্জে আমেরিকায় তৈরি রিভলভার উদ্ধার
সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
সুনামগঞ্জে আমেরিকায় তৈরি রিভলভার উদ্ধার
আরও পড়ুন
আদালতের সঙ্গে প্রতারণার প্রমাণ মিলল তদন্তে, ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি
কলমাকান্দায় ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর ‘আঁতুড়ঘর’ কলমাকান্দা নির্বাচন অফিস
কাশেমের অপকর্ম লুকাতে স্ত্রীর অভিনব প্রস্তাব