ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

বিয়েতে ৭৫ লাখ টাকা দেনমোহর, রাজি না হওয়ায় যুবকের বিরুদ্ধে ৬ মামলা

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১০:৪১ পিএম
ভুক্তভোগী তামিম আবু উমামা। ছবি: সংগৃহীত

যশোর পৌরসভার পূর্ব বারান্দীপাড়া এলাকায় ৭৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে করতে রাজি না হওয়ায় এক যুবককে ৬ মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। একইসঙ্গে তার ওপর হামলা, বাড়িতে ভাঙচুর ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও এনেছেন ওই ভুক্তভোগী।

রোববার (১১ অক্টোবর) দুপুরে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন তামিম আবু উমামা। এ সময় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তামিম বলেন, তিনি যশোরের পূর্ব বারান্দীপাড়া মোল্লাপাড়া, ঢাকা রোড এলাকার স্থায়ী বাসিন্দা। শহরের পূর্ব বারান্দীপাড়া কদমতলা এলাকার আনোয়ার হোসেন, তার মেয়ে এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে একের পর এক মামলা, অপপ্রচার, হামলা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করেন তিনি। তার দাবি, এসব ঘটনার কারণে তাদের পারিবারিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

তামিমের অভিযোগ, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টা ৫ মিনিটে অফিসে যাওয়ার পথে নীলগঞ্জ ভিসা অফিসের সামনে আনোয়ার হোসেনের লোকজন তার গাড়ির গতিরোধ করেন। এ সময় তারা ভুক্তভোগী ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনার ভিডিও তার মুঠোফোন ও গাড়ির ড্যাশ ক্যামেরায় ধারণ করা আছে বলেও দাবি করেন তিনি।

তামিম জানান, প্রায় আড়াই বছর আগে আনোয়ার হোসেনের মেয়ের সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ের আলোচনা হয়েছিল। তবে আনোয়ার হোসেন ৭৫ লাখ টাকা দেনমোহর দাবি করায় তারা বিয়ের প্রস্তাব থেকে সরে আসেন। তার দাবি, এরপর থেকেই আনোয়ার হোসেন তাদের ওপর প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন এবং ধারাবাহিকভাবে হয়রানি শুরু করেন।

তামিমের ভাষ্য, গত আড়াই বছরে তার বিরুদ্ধে ৬টি মামলা করা হয়েছে। এরমধ্যে ৪টি মামলা আদালতে মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। বাকি মামলাগুলোও মিথ্যা প্রমাণিত হবে বলে আশা প্রকাশ করেন তামিম।

তিনি আরও অভিযোগ করেন, গত ৭ অক্টোবর সন্ধ্যায় আনোয়ার হোসেন ও তার লোকজন তাদের বাড়িতে হামলা চালান। এ সময় পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ক্ষতিসাধন করা হয়। তখন কয়েকজন স্থানীয় সাংবাদিকও সেখানে উপস্থিত ছিলেন বলে দাবি করেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংবাদ সম্মেলনে তামিম যশোর সদর থানায় করা একটি মামলার উল্লেখ করেন। তার দাবি, ২০২৫ সালের ২৯ জুন দায়ের করা ওই মামলায় তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়। এছাড়া তাদের করা একটি মানহানির মামলা তুলে নিতে এক প্রভাবশালী আত্মীয় পুলিশ কর্মকর্তার মাধ্যমে চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তামিম। যে কোনো সময় তার ও পরিবারের সদস্যদের ওপর প্রাণঘাতী হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তামিম স্থানীয় প্রশাসনের কাছে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একইসঙ্গে মিথ্যা মামলা ও হয়রানির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনিব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

ভুক্তভোগীর এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেদ্দায় পৌঁছে ফোন দেব—বলেছেন শাহেদ, স্ত্রী পেলেন মৃত্যুর খবর
রিয়াদে পৌঁছে স্ত্রীকে বলেছেন, জেদ্দায় পৌঁছে ফোন দেব। স্বামী শাহেদ আহম্মেদের দ্বিতীয় ফোনের অপেক্ষায় ছিলেন স্ত্রী কাকলি বেগম। কিন্তু স্বামীর কণ্ঠ আর শুনতে পাননি। রোববার (১১ অক্টোবর) বিকেলে ফোনে এলো স্বামীর মৃত্যুর খবর। রিয়াদ বিমানবন্দরে পৌঁছে উড়োজাহাজ থেকে নামার পর ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান তিনি।
জেদ্দায় পৌঁছে ফোন দেব—বলেছেন শাহেদ, স্ত্রী পেলেন মৃত্যুর খবর
কুমিল্লায় শিক্ষার্থী তাজমিন হত্যা, সেই রাজু গ্রেপ্তার
কুমিল্লায় স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় তার কথিত প্রেমিক রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লায় শিক্ষার্থী তাজমিন হত্যা, সেই রাজু গ্রেপ্তার
সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
নাটোর স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) নাটোর শহরের নিচা বাজার এলাকা থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।
সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
আ. লীগ দিল্লিতে বসে ও জামায়াত বাংলাদেশে বসে চক্রান্ত করছে: রাশেদ খান
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আর বাংলাদেশে বসে দেশবিরোধী জামায়াতে ইসলামী চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  তিনি বলেন, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ মিলে ১৯৯৬ সালে এবং ১৯৮৬ সালের নির্বাচনে এরশাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে ও গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করেছিল। সেই চক্রান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণ মোকাবিলা করেছিল। অর্থাৎ, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী অতীতেও দেশের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করেছে। বিএনপি তা মোকাবিলা করেছে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সুদৃঢ় সমর্থন ও সহযোগিতায় বর্তমান বিএনপি সরকার অতীতের মতো সব ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র ও বৈরী চাপ সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হবে। এর আগে দুপুরে তিনি সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় অবস্থিত আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরিফে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। আরটিভি/টিআর
আ. লীগ দিল্লিতে বসে ও জামায়াত বাংলাদেশে বসে চক্রান্ত করছে: রাশেদ খান
সাজেক বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
অনিবার্য কারণবশত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সাজেক বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
আরও পড়ুন
পোশাকের ট্যাবু ভাঙতে ‘সংস্কৃতির সমতার’ বার্তা
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির অধ্যাপক
বিদেশে উচ্চশিক্ষা নিয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে: যবিপ্রবি উপ-উপাচার্য
মেয়ের চাপে যশোর থেকে ঢাকায় হেরোইন আনছিলেন ৬৫ বছরের মা