ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অস্ত্র-হেরোইনসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম
ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের ফতুল্লার আলোচিত ‘কোবরা গ্রুপ’ বা ‘সোহেল গ্রুপের’ প্রধান হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী সোহেল খন্দকারকে বিদেশি রিভলভার, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তারের কথা জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।

রোববার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর থানার মিশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি বিদেশি রিভলভার, পাঁচ রাউন্ড গুলি, ৭০ পুরিয়া হেরোইন (মোট ১০ গ্রাম) এবং একটি পকেট রাউটার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১১।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে এসআরবি-১১-এর আদমজীনগর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাহিনীটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

এসআরবি-১১-এর দেওয়া তথ্য অনুযায়ী, সোহেল খন্দকার দীর্ঘদিন ধরে ফতুল্লার কাঠেরপুল, শিবু মার্কেট, লামাপাড়া ও আশপাশের এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। কাঠেরপুলসংলগ্ন এলাকাকে কেন্দ্র করে তিনি মাদক কারবারের একাধিক আস্তানা পরিচালনা করতেন বলেও দাবি বাহিনীটির।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সোহেল খন্দকারের বিরুদ্ধে পাইকারি ও খুচরা পর্যায়ে হেরোইনসহ বিভিন্ন মাদকের লেনদেন ও সরবরাহ নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। মাদক কারবারের নিয়ন্ত্রণ এবং এলাকায় আধিপত্য ধরে রাখতে তিনি কিশোর গ্যাং ও সন্ত্রাসী গ্রুপ গড়ে তুলেছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

এসআরবি-১১-এর দাবি, এসব গ্রুপের সদস্যদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়ে এলাকায় মহড়া দেওয়া হতো। অস্ত্র প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার পাশাপাশি স্থানীয় পোশাক কারখানা, ব্যবসায়ী ও ঝুট গোডাউনের মালিকদের কাছে চাঁদা দাবি করা হতো। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, গোডাউনে লুটপাট এবং ঝুট লুটের মতো ঘটনা ঘটানো হতো বলেও অভিযোগ রয়েছে।

বাহিনীটির ভাষ্য, সোহেল খন্দকারের বিরুদ্ধে হত্যা চেষ্টা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও মারামারিসহ ১৫টির বেশি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা ও হত্যাচেষ্টার মামলাতেও তিনি আসামি বলে জানানো হয়েছে। এর আগে একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে তিনি আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেন।

বাহিনীটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর রাতে সদর থানার মিশনপাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সোহেল খন্দকারকে গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, হেরোইন ও পকেট রাউটার উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর সোহেল খন্দকারের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রধানমন্ত্রীর নির্দেশে দুখু মিয়ার পাশে দাঁড়াল প্রশাসন
প্রধানমন্ত্রীর নির্দেশে জন্ম থেকেই দুই হাতবিহীন নরসিংদীর সেই অদম্য শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়ার পাশে দাঁড়িয়েছে নরসিংদী জেলা প্রশাসন।
প্রধানমন্ত্রীর নির্দেশে দুখু মিয়ার পাশে দাঁড়াল প্রশাসন
বান্দরবানে এবার ৩৩ মণ্ডপে দুর্গাপূজা
দেবী বোধনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ১৬ অক্টোবর শুরু হবে। সে হিসাবে আর বাকি আছে মাত্র ৫ দিন। এবার বান্দরবান পার্বত্য জেলায় ৩৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
বান্দরবানে এবার ৩৩ মণ্ডপে দুর্গাপূজা
চাঁদপুরে জেলেদের চাল পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন, ইউপির প্রশাসনিক কর্মকর্তা আটক
মা ইলিশ রক্ষায় নদীতে নিষেধাজ্ঞার সময় চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দকৃত প্রায় ৫ টন চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় চালবোঝাই পিকআপসহ জব্দ করেছে সদর উপজেলা প্রশাসন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ঘটনার দিন রাতেই সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমকে সদর মডেল থানার পুলিশ আটক করেছে। একই সাথে বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চাঁদপুরে জেলেদের চাল পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন, ইউপির প্রশাসনিক কর্মকর্তা আটক
ইটভাটায় খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার পাঁচপাখিয়া গ্রামে ট্র্যাক্টর চাপায় তাওহীদ (১০) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।
ইটভাটায় খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর
চাঁদপুরে প্রায় ৭ কোটি টাকার অবৈধ জাল জব্দ
মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে চাঁদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা।
চাঁদপুরে প্রায় ৭ কোটি টাকার অবৈধ জাল জব্দ
আরও পড়ুন
ইটভাটায় চাঁদার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ১৫
বাসে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শিশু ধর্ষণের অভিযুক্তকে আটকের সময় জনতার ছোড়া ইটের আঘাতে ওসি আহত
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল