ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম
ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ মাদক, ডাকাত, দস্যুতা ও শিশু বলাৎকার মামলার আসামি এবং ওয়ারেন্টভুক্তসহ মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) থানা এলাকার বিভিন্ন স্থানে চালানো এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

​নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ বিশেষ অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- মাদক মামলা (১৫ পিস ইয়াবাসহ) পূর্ব সনমান্দি এলাকার মো. আলী হোসেন (৪৫), শিশু বলাৎকার মামলায় হবিগঞ্জের চুনারুঘাট এলাকার বাসিন্দা ও স্থানীয় দারুল উলুম মাদরাসার শিক্ষক মো. মোশাহিদুল ইসলাম (৩২), ডাকাতি মামলায় পিরোজপুরের আবিদুল হাসান মিরাজ ওরফে আবিদ (২৪) ও চান্দেরচকের জিয়াম (২৪), দস্যুতা মামলায় ভোলার মো. রমজান ও গোপালগঞ্জের শামীম শেখ (৩৯)। বৈষম্যবিরোধী আইনে লাধুরচর এলাকার মো. রিপন মিয়া (৫৯), ​ওয়ারেন্টভুক্ত আসামি দমদমা মোগরাপাড়া এলাকার তিন ভাই মো. মোক্তার হোসেন (৪৪), মো. তাওলাদ হোসেন (৪৭) ও মো. লিটন (৪৩) এবং জাকির (৫৫), মো. ইমরান হোসেন ও মো. বাবু।

এছাড়া গ্রেপ্তার মাদকসেবী ২২ জন- মো. নাইম আহমেদ, মো. জাহিদ, মো. সোহেল, মো. ইমরান, মো. রহিম, মো. আরিফ হোসেন, মো. সাইফুল আলম, রাকিবুল হাসান শান্ত, তরিকুল হাসান, রুবেল, মনির, নবী হোসেন, রাসেল, রনি, আরিফ হোসেন, আল-আমিন, সাগর সরকার, হালীম, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মো. হৃদয় মিয়া ও মোশারফ।

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুই দিনের ছুটি নিয়ে ‘হাওয়ায় মিলিয়ে গেলেন’ পৌর সচিব লালু
খুলনার পাইকগাছা পৌরসভার সচিব লালু সরদার দুই দিনের ছুটি নিয়ে সাত কর্মদিবস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার মুঠোফোনও বন্ধ। ফলে তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না পৌর কর্তৃপক্ষ। তিনি বর্তমানে কোথায় আছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে তার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নানা আলোচনা চলছে।
দুই দিনের ছুটি নিয়ে ‘হাওয়ায় মিলিয়ে গেলেন’ পৌর সচিব লালু
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ
তাজমিন হত্যা: ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে পোশাক, মোবাইল ফোন ফরেনসিকে
কুমিল্লায় সপ্তম শ্রেণির স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৫) হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল কিনা, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের সময় সোয়াবের (জৈবিক) নমুনা সংগ্রহ করা হয়।
তাজমিন হত্যা: ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে পোশাক, মোবাইল ফোন ফরেনসিকে
পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রী ও যুবককে অমানবিক নির্যাতন, ভিডিও ভাইরাল
ফরিদপুরের সদরপুরে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে এক প্রবাসীর স্ত্রীকে মারধর করে জোরপূর্বক চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। একই ঘটনায় রনি নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নারীকে চুল কাটার এবং যুবককে বেঁধে নির্যাতনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়।
পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রী ও যুবককে অমানবিক নির্যাতন, ভিডিও ভাইরাল
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর মিলল চাঞ্চল্যকর তথ্য
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া নিয়ে এক চালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের চেকপোস্টে ধরা পড়েছে দুই যুবক। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। 
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর মিলল চাঞ্চল্যকর তথ্য
আরও পড়ুন
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪
ফেসবুকে অস্ত্র দেখিয়ে ভিডিও, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেপ্তার ২
আকর্ষণীয় বেতনে ঢাকার পাঁচতারকা হোটেলে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ গ্রেপ্তার