ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পিএম
ছবি: আরটিভি

রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় আবারও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১২ অক্টোবর) রাত ৭টা ৩০ মিনিট থেকে ড্রেজিং কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত এ রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে। ফলে গুরুত্বপূর্ণ এ নৌপথে চলাচলকারী যাত্রী ও যানবাহনসংশ্লিষ্টদের আবারও ভোগান্তিতে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সোমবার সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ধাওয়াপাড়া ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রবিউল ইসলাম এক বার্তায় ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।

বার্তায় তিনি জানান, নাজিরগঞ্জ–ধাওয়াপাড়া নৌরুটে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় ১২ অক্টোবর রাত ৭টা ৩০ মিনিট থেকে ড্রেজিং না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

এর আগে পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে গত ৫ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। টানা ছয় দিন বন্ধ থাকার পর গত রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে ফেরি চালুর পর নৌপথে নাব্যতা সংকটের বিষয়টি সামনে আসে। জরুরি ভিত্তিতে ড্রেজিং করা না হলে আবারও ফেরি চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে তখন আশঙ্কা প্রকাশ করেছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রোববার সকালে ধাওয়াপাড়া থেকে নাজিরগঞ্জের উদ্দেশে একটি পরীক্ষামূলক ফেরি চালানো হয়। এরপর বিকেলে স্বাভাবিকভাবে ফেরি চলাচল শুরু হলেও এক দিনের মাথায় আবারও তা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো।

এর আগেও নাজিরগঞ্জ–ধাওয়াপাড়া নৌরুটে ফেরি চলাচল দীর্ঘ সময় বন্ধ ছিল। গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ করা হয়। টানা ১৬ দিন বন্ধ থাকার পর ২২ সেপ্টেম্বর নৌরুটটি আবার চালু করা হয়েছিল। পরবর্তী সময়ে অক্টোবরের শুরুতে ফেরি চলাচল আবারও বন্ধ হয়ে যায়। ফলে স্বল্প সময়ের ব্যবধানে বারবার ফেরি বন্ধ ও চালুর ঘটনায় এ নৌপথ ব্যবহারকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জের মধ্যে পদ্মা নদী পারাপারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এ ফেরি সার্ভিস। দুই জেলার পাশাপাশি উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে যাতায়াতকারী মানুষ এবং বিভিন্ন ধরনের যানবাহনের জন্যও নৌরুটটি গুরুত্বপূর্ণ। ফেরি চলাচল বন্ধ থাকলে এ পথে সরাসরি নদী পারাপার ব্যাহত হয়। তখন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টদের বিকল্প পথে চলাচল করতে গিয়ে অতিরিক্ত সময় ও ব্যয়ের মুখে পড়তে হয়।

সংশ্লিষ্টদের মতে, নৌপথের নাব্যতা সংকট নিরসনে জরুরি ভিত্তিতে ড্রেজিং করা প্রয়োজন। নাব্যতা সংকটের কারণে বারবার ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ায় এ রুটের নিয়মিত যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টদের দুর্ভোগ কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

এদিকে ড্রেজিং কার্যক্রম শুরু করে নৌপথের নাব্যতা পরিস্থিতি স্বাভাবিক না করা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। তবে কবে নাগাদ ড্রেজিং শুরু হবে এবং ফেরি চলাচল পুনরায় চালু করা সম্ভব হবে, সে বিষয়ে নতুন কোনো সময়সূচি জানানো হয়নি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ এবং আপত্তিকর ছবি ধারণ করে ব্লাকমেইল করার অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
সাধারণ শিক্ষায় বারবার অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ শেষ হয়েছে। পাশাপাশি, প্রথম ইউনিটের পরীক্ষামূলক চালনা কার্যক্রমে সহায়তা দিতে যুক্ত করা হয়েছে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস)। রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত কোনও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন
সৌদি আরবে নির্যাতনের শিকার সেই রেহেনাকে সহায়তা দিলেন ইউএনও
হবিগঞ্জের মাধবপুরে সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা গৃহকর্মী রেহেনা খাতুনকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।
সৌদি আরবে নির্যাতনের শিকার সেই রেহেনাকে সহায়তা দিলেন ইউএনও
আরও পড়ুন
রাজবাড়ীতে ৯০ লাখ টাকার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজবাড়ীর পদ্মায় নিষিদ্ধ জাল-ইলিশসহ আটক ৭ জেলে 
স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন
রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ জনের বাড়িতে আগুন দিল জনতা