ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ঘুমন্ত গৃহবধূকে ছোবল দিল বিষাক্ত সাপ, দুই দফা অ্যান্টিভেনমেও বাঁচল না প্রাণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২০ পিএম
প্রতীকী ছবি (এআই দিয়ে নির্মিত)

ময়মনসিংহের ভালুকায় বসতঘরে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে মেছা. মোছলেহা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার পাড়াগাঁও বাঁশবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোছলেহা খাতুন এলাকার দিনমজুর মো. সানোয়ার ওরফে ছনু মিয়ার স্ত্রী এলাকায় ‘নাছিরের মা’ নামে পরিচিত ছিলেন তিনি।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত তিনটার দিকে মোছা. মোছলেহা খাতুন নিজ বসতঘরে ঘুমাচ্ছিলেন। এ সময় একটি বিষাক্ত সাপ তার বাম হাতে কামড় দেয়। ​ঘটনার পরপরই স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাতেই কর্তব্যরত চিকিৎসক তাকে প্রথম ইনজেকশন (অ্যান্টিভেনম) প্রদান করেন। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার সকাল ৯টার দিকে তাকে দ্বিতীয় দফায় ইনজেকশন দেওয়া হয়। পরবর্তীতে সকাল ১০টার দিকে মোছলেহা খাতুনের মৃত্যু হয়।

স্থানীয় বাচ্চু মিয়া জানান, নিহতের স্বামী ছনু মিয়া একজন দরিদ্র মানুষ, দিনমজুরের কাজ করেন, দিন এনে দিন খাওয়া এই পরিবারটিতে মোছলেহা খাতুনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিরবাড়ী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড মেম্বার জানান, দ্রুত সময়ের মধ্যেও ইনজেকশন (অ্যান্টিভেনম) প্রদান করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ মন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবন নির্মাণের সময় কেউ আইনবহির্ভূত কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ মন্ত্রী
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
টাঙ্গাইলের সখীপুরে তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার চটানপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি বড়চওনা রফিকরাজু স্কুলের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। দুলু মিয়ার প্রথম স্ত্রী আসমা বেগম জানান, প্রায় ১০ বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। কয়েক বছর আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার তালাক হলেও ওই বাড়িতে দুলু মিয়ার নিয়মিত যাতায়াত ছিল। আমরা বারবার বলেও তাকে ফেরাতে পারিনি। ওরাই আমার স্বামীকে মেরে ফেলেছে। অন্যদিকে দুলু মিয়ার দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম জানান, তালাকের পর দুলু মিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। নিহতের ছেলে আজহার মিয়া বলেন, তার বাবা গত রাতে দোকানে চা পান করে বাড়িতে ফেরেন। পরে আবার বাইরে বের হন। এরপর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তার বাবার মরদেহ রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা জানান, দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আরটিভি/এমএইচজে
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় একই দিনে দুই প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে এক দম্পতির ঘরে এসেছে দুই কন্যাসন্তান, অন্য দম্পতির ঘরে দুই পুত্রসন্তান। দুই দম্পতিরই এটি প্রথম সন্তান।
মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ
এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা এ মুহূর্তে সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
জামালপুরে জ্যান্ত পাখি খাওয়া সেই ‘বাজিখোর’ গ্রেপ্তার
জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকা বাজিতে জীবিত শালিক পাখি খাওয়ার অভিযোগে সাদুল্লাহ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
জামালপুরে জ্যান্ত পাখি খাওয়া সেই ‘বাজিখোর’ গ্রেপ্তার
আরও পড়ুন
বাবার একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের মেয়ে, অতঃপর... 
৯ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্ধশত মৃত্যু
‘আগে প্রশাসনের শুদ্ধি অভিযান চালান’, সারের লাইসেন্স নিয়ে এমপি বাবুর ফেসবুক পোস্ট
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু