ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৮ এএম
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির পূর্বাঞ্চলের প্রীত বিহারের একটি ক্যাফেতে ২২ বছর বয়সি এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তার সহকর্মীদের বিরুদ্ধে।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতের এ ঘটনার পর দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি তিন সন্দেহভাজন পলাতক রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্যাতনের শিকার তরুণী ওই ক্যাফেতেই কাজ করেন। অভিযুক্ত ব্যক্তিরাও সেখানে কর্মরত। সোমবার রাতে প্রীত বিহারের সলতানাত ক্যাফেতে সহকর্মীদের সঙ্গে একটি পার্টিতে অংশ নেন ওই তরুণী। রাত সাড়ে ১১টায় ক্যাফে বন্ধ হওয়ার পরও সেখানে পানাহার ও নাচ চলতে থাকে।

দলের একজনের কাছে ক্যাফের চাবি থাকায় তারা ভেতরেই অবস্থান করেন। মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে তারা ক্যাফে ছাড়েন। তরুণীর অভিযোগ, পার্টি চলাকালে দলের দুই পুরুষ সদস্য তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। এ সময় দলের অন্য সদস্যরা তাদের সহায়তা করেন।

এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় চার পুরুষ ও দুই নারীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে চলছে অভিযান।

সূত্র: খবর এনডিটিভি

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য
বাংলাদেশ সীমান্তের কাছে চোরাকারবারীদের ধাওয়া করতে গিয়ে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য
পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য
বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর!
বিয়ের অনুষ্ঠানে দুই বরকে ২ কোটি রুপির নোটের মালা উপহার দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন তাদেরই দুলাভাই। ৫০০ রুপির নোট দিয়ে তৈরি প্রতিটি মালার মূল্য ছিল ১ কোটি রুপি। প্রায় ১০০ ফুট লম্বা এসব মালার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর!
শ্বশুরবাড়ি থেকে ১৩ লাখ টাকার গাড়ি না পেয়ে বিয়ে ভেস্তে দিলেন বর!
ধুমধাম আয়োজনে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন। অতিথিদের আপ্যায়নেও কোনো কমতি রাখেনি কনের পরিবার। আমন্ত্রণ জানানো হয়েছিল প্রায় ১ হাজার ২০০ অতিথিকে। কিন্তু পছন্দের ১৩ লাখ টাকার গাড়ি না পেয়ে বিয়ের আসর থেকেই বরযাত্রী নিয়ে চলে গেলেন দিল্লি পুলিশের এক কর্মী।
শ্বশুরবাড়ি থেকে ১৩ লাখ টাকার গাড়ি না পেয়ে বিয়ে ভেস্তে দিলেন বর!
ভারতকে ঘিরে চীন-পাকিস্তানের নতুন ছক!
ভারতকে চাপে রাখতে বহুমুখী কৌশল নিয়ে এগোচ্ছে চীন। একদিকে গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ ও প্রযুক্তি সরবরাহে নিয়ন্ত্রণ আরোপ, অন্যদিকে সীমান্ত এলাকায় সামরিক চাপ বাড়াচ্ছে বেইজিং।
ভারতকে ঘিরে চীন-পাকিস্তানের নতুন ছক!
ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা!
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির ইঙ্গিত এবং শক্তিশালী ডলারের চাপে সোনার দাম এখন নিম্নমুখী।
ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা!
আরও পড়ুন
আলোচনায় প্রত্যর্পণ চুক্তি, কী আছে এতে
‘ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না’
এক ভূমিকম্পে বাংলাদেশসহ কাঁপল ৫ দেশ, উৎপত্তিস্থল কোথায়
বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা, ভারতীয় নাগরিকসহ আটক ৪