ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

৬৪ কোটি টাকার গড়াই সেতু, ৬ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পিএম
ছবি : সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলার নাদুরিয়া ঘাটে গড়াই নদীর ওপর ৬৩ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর কাজ ছয় বছরের বেশি সময়েও শেষ হয়নি। তিন দফা সময় বাড়িয়েও শেষ করা যায়নি ৬৫০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ। এতে নদীর দুই পাড়ের বাসিন্দা, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

সেতুটি চালু হলে রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহ জেলার মধ্যে যোগাযোগ সহজ হবে এবং স্থানীয় মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে দুর্ভোগ কমবে বলে আশা করছেন এলাকাবাসী।
তাছাড়াও মাগুরা ও ঝিনাইদহ জেলার সঙ্গে ঢাকার সড়ক পথে যোগাযোগ কমে আসবে ৬০ কিলোমিটার পথ।

এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩ জুন সেতুটির নির্মাণকাজ শুরু হয়। ২০২৩ সালের ৩ জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও পরে তিন দফায় সময় বাড়ানো হয়। সর্বশেষ গত ১০ অক্টোবর সময়সীমা শেষ হলেও কাজ হয়েছে মাত্র ৬০ ভাগ। এখন ওই অসমাপ্ত কাজ কবে শেষ হবে তা রাজবাড়ীর এলজিইডিতে কোন তথ্য নেই।

সম্প্রতি নির্মাণ এলাকা ঘুরে দেখা যায়, সেতুটির চারটি স্প্যান ও দুটি গার্ডার বসানো বাকি। রাজবাড়ী প্রান্তে মাত্র তিনজন শ্রমিক কাজ করছিলেন। শ্রমিকসংকটের কারণে কাজের গতি কমেছে বলে জানা গেছে।

নাদুরিয়া গ্রামের শিক্ষার্থী মো. আবদুল্লাহকে প্রতিদিন নৌকায় গড়াই নদী পার হয়ে মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ উচ্চবিদ্যালয়ে যেতে হয়। সে বলে, সেতু নির্মাণের আশায় বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। তখন ভেবেছিলাম, সেতু চালু হলে বাড়ি থেকে স্কুলে যেতে মাত্র ১০ মিনিট লাগবে। কিন্তু তার স্কুলজীবন প্রায় শেষ হলেও সেতুর কাজ শেষ হয়নি।

লাঙ্গলবাঁধ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাকিরুল ইসলাম বলেন, রাজবাড়ী থেকে প্রায় ৫০ জন শিক্ষার্থী তার বিদ্যালয়ে পড়তে আসে। নদী পারাপারের সমস্যায় তারা নিয়মিত ক্লাস করতে পারে না। সেতু চালু হলে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে।

নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক পিকুল হোসেনের দাবি, নিয়মিত মজুরি না পাওয়ায় ১৫ জন শ্রমিকের মধ্যে ১২ জন কাজ ছেড়ে চলে গেছেন। গত চার মাস ধরে তারাও মজুরি পাননি।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আবদুল হামিদ বলেন, সেতুর কাজ শেষ করতে আরও এক বছর সময় লাগবে। সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।

রাজবাড়ী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ হাসান বলেন, সংযোগ সড়কের জমি অধিগ্রহণ নিয়ে জটিলতায় কাজের গতি কমেছে। জমি অধিগ্রহণের অনুমোদন পাওয়া গেছে। ক্ষতিপূরণ পরিশোধের পর সংযোগ সড়কের কাজ শুরু করা যাবে। দ্রুত সেতুর নির্মাণকাজ শেষ করার আশা করছেন তারা।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মমতাজ (৬০) নামে এক বৃদ্ধা ভিক্ষুক ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানা গেছে।
৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি
ঐতিহ্য ফিরিয়ে রাজশাহী রেশম কারখানার উৎপাদন বাড়ানো হবে: ভূমিমন্ত্রী মিনু
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এর উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। এর অংশ হিসেবে কারখানায় আরও বেশি পাওয়ার লুম চালুর পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
ঐতিহ্য ফিরিয়ে রাজশাহী রেশম কারখানার উৎপাদন বাড়ানো হবে: ভূমিমন্ত্রী মিনু
ঘুরতে বের হয়ে ঘরে ফেরা হলো না মা-মেয়ের, অতঃপর...
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আকলিমা আক্তার পাখি (৩০) ও তার আট বছর বয়সী মেয়ে রাফা মনি।
ঘুরতে বের হয়ে ঘরে ফেরা হলো না মা-মেয়ের, অতঃপর...
বাগানে ৯ বছরের শিশুকে একা পান বৃদ্ধ, অতঃপর...
রংপুরের পীরগঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৫৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বাগানে ৯ বছরের শিশুকে একা পান বৃদ্ধ, অতঃপর...
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
সুনামগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে ৭০ বছর বয়সী মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে নুরু আলমকে (৪৫) আটক করেছে পুলিশ।
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
আরও পড়ুন
ঢাকায় বৃত্তাকার সড়ক নির্মাণকাজে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
মেহগুনি বাগানে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার
এক সেতুর অপেক্ষায় এক দশক, দুর্ভোগে দুই জেলার মানুষ