ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৯ এএম
ভূতিয়ার বিল প্রকৃতি প্রেমীদের কাছে এখন রূপকথার এক রাজ্যে পরিণত হয়েছে। ছবি: সংগৃহীত

চারদিকে যতদূর চোখ যায়, কেবল পানি আর পানি। আর সেই পানির বুকে সবুজ পাতার গালিচায় মাথা তুলেছে লাল, গোলাপি ও সাদা রঙের হাজারো পদ্ম আর শাপলা ফুল। বর্ষার মেঘলা আকাশ, মৃদু বাতাসে দুলতে থাকা ফুল এবং জলের ছোট ছোট ঢেউ মিলে তৈরি করেছে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। খুলনা জেলার তেরখাদা উপজেলা ও নড়াইল জেলার আংশিক অংশ নিয়ে বিস্তৃত ঐতিহাসিক ভূতিয়ার বিল এখন প্রকৃতি প্রেমীদের কাছে রূপকথার এক রাজ্য।

ভোরের আলো ফুটতেই বিল পাড়ে শুরু হয় দর্শনার্থীদের আনাগোনা। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। ছোট ছোট ডিঙি নৌকায় চড়ে বিলের ভেতর ঘুরে বেড়ানোর অনুভূতি যেন অন্যরকম। পানির ওপর ভাসমান পদ্ম পাতার টলটলে পানি, হোগলাবন আর কচুরিপানার ফাঁক দিয়ে নৌকার মৃদু চলাফেরা—সব মিলিয়ে এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়।

নৌকার মাঝি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পদ্মফুল ফোটার এই মৌসুমে ভূতিয়ার বিলকে ঘিরে মানুষের প্রাণচাঞ্চল্য অনেকটাই বেড়ে গেছে। গত কয়েক বছর ধরে মৌসুমে নৌকা নিয়ে দর্শনার্থীদের বিল ঘুরিয়ে দেখানোর কাজটি করছেন স্থানীয় অনেক বেকার যুবক। ফলে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এটি স্থানীয় পর্যায়ে সাময়িক কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করে তুলেছে।

খুলনা শহর থেকে জেলখানা ঘাট পার হয়ে প্রায় ১৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেরখাদা বাজার। সেখান থেকে ইজিবাইকে চরকুশলা গ্রামের এই পদ্মবিলে পৌঁছাতে সময় লাগে দেড় ঘণ্টার মতো। ছোট নৌকাগুলোর ভাড়া সাধারণত ২শ’ থেকে ৫শ’ টাকার মধ্যে হয়ে থাকে।

তবে ভূতিয়ার বিলের এই নয়নাভিরাম রূপের পেছনে লুকিয়ে আছে দীর্ঘদিনের এক কষ্টের ইতিহাস। ২০০৩ সাল থেকে প্রায় ২০ হাজার একর জমি স্থায়ী জলাবদ্ধতার মধ্যে পড়েছে। এর ফলে স্থানীয় কৃষি ও জীবিকায় নেতিবাচক প্রভাব পড়েছে। বাধ্য হয়ে অনেক পরিবার শহরমুখী হয়েছে। তবে যারা গ্রামে টিকে আছেন, তাদের বড় একটি অংশ নির্ভরশীল মাছ ধরার ওপর।

দর্শনার্থী তামিম হাসান, প্রিয়া রহমান ও মুজাহিদুল ইসলামসহ অনেকেই জানান, ‘ডিঙি নৌকায় চড়ে পদ্ম ফুল ছুঁয়ে যাওয়ার অভিজ্ঞতাই আলাদা। তবে দুঃখজনক হলেও সত্য, কিছু অসচেতন দর্শনার্থী অযথা ফুল ছিঁড়ে প্রকৃতির এই সৌন্দর্য নষ্ট করেন।’

এদিকে, দীর্ঘ জলাবদ্ধতার বেদনা এবং জীবন সংগ্রামের নানা প্রতিকূলতার মাঝেও ভূতিয়ার বিল প্রকৃতি প্রেমীদের মনে আশার আলো জ্বলেছে।

স্থানীয়দের প্রত্যাশা, এই বিলের অনন্য প্রাকৃতিক বৈশিষ্ট্য দেশীয় জলজ প্রাণবৈচিত্র্য এবং জীববৈচিত্র্য অক্ষুণ্ন রেখে যদি একটি পরিকল্পিত ও টেকসই পর্যটনবান্ধব অবকাঠামো গড়ে তোলা যায়। তাহলে এটি হতে পারে দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা আকর্ষণীয় ভ্রমণকেন্দ্র। নিরাপদ নৌযাত্রা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দর্শনার্থীদের সচেতনতা বৃদ্ধি করা গেলে একদিন ভূতিয়ার বিল কেবল ‘জলাবদ্ধতার অভিশাপ’ হিসেবে নয়, বরং সমাদৃত হবে এক অনন্য প্রকৃতি-তীর্থ বা ‘জলের ওপর ফুটে থাকা এক টুকরো স্বর্গ’ হিসেবেই। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কাটা হলো রগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। ভুক্তভোগী পুলিশ সদস্যের নাম আবুল কালাম (৩৫)।  বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যের পরিবারের দাবি, মাদক ব্যবসার প্রতিবাদ করায় আবুল কালামের ওপর হামলা চালিয়েছে মাদক কারবারিরা। তিনি ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন বলে জানিয়েছে তার পরিবার। আহত পুলিশ সদস্যের বোন সুমাইয়া আক্তার বলেন, আমাদের বাড়ির পাশেই মাদকের ব্যবসা ও আসর বসত। আমার ভাই তাদের বাধা দিত। সম্প্রতি আমার ভাই সেই মাদক ব্যবসায়ীদের মধ্যে শাহাদাত হোসেন (৩২) ও এমদাদুল হককে (২৯) ধরিয়ে দিতে সহযোগিতা করে। ছুটিতে বাড়িতে আসার পর শাহাদাত ও এমদাদের লোকেরা রাতে তার ওপর হামলা চালায়। তার হাত পা-ভেঙে ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয়। আবুল কালামের বাবা আবদুল মালেক বলেন, বৃহস্পতিবার রাতে শাহজালাল নামে এক ব্যক্তি আমার ছেলেকে ফোন করে ডেকে বিলের কাছে নিয়ে যায়। সেখানেই ওর ওপর হামলা হয়। হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেওয়া হয়। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাহউদ্দিন বলেন, আবুল কালাম হবিগঞ্জ জেলায় এপিবিএন সদস্য হিসেবে কর্মরত। সম্প্রতি বাড়িতে এলে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি। আরটিভি/এসআর  
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কাটা হলো রগ
মানিকগঞ্জে যমুনা টিভির সাংবাদিককে প্রাণনাশের হুমকি
মানিকগঞ্জের ঘিওরে যমুনা টিভির সাংবাদিককে অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত হায়াত আলীর (৬০) বিরুদ্ধে ঘিওর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক। 
মানিকগঞ্জে যমুনা টিভির সাংবাদিককে প্রাণনাশের হুমকি
মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার
শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু সালেহ আহমেদ (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। 
মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার
নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাঁদপুর জেলার সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ প্রায় ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০
মানিকগঞ্জে আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার তালগাছের চারা রোপণ
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমাতে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ১ হাজার তালগাছ রোপণের উদ্যোগ নিয়েছে আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশন।
মানিকগঞ্জে আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার তালগাছের চারা রোপণ
আরও পড়ুন
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১৫
প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
বাংলাদেশে প্রথমবারের মতো ‘জঁ মোনে মডিউল’ চালু হলো খুলনা বিশ্ববিদ্যালয়ে