ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

মসজিদের ইমামকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ পিএম
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জেরে জাকির হোসেন (৫০) নামে এক মসজিদের ইমামকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে বাশার সিকদার নামে একজনের বিরুদ্ধে।

রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ডাঙা মাজড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত জাকির হোসেন ওই গ্রামের মৃত সিরাজ মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের বাশার সিকদারের সঙ্গে জমি নিয়ে জাকির হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এরই জেরে রোববার ভোরে বাশার সিকদার অস্ত্র দিয়ে জাকির হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাকির হোসেনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, তিনি একজন সাংবাদিকের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুন্সীগঞ্জে কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেতুমন্ত্রী
মুন্সীগঞ্জের সিরাজদিখান ও টঙ্গিবাড়ী উপজেলার সংযোগস্থলে কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রোববার (৮ নভেম্বর) বিকেলে সেতুর সিরাজদিখান ও টঙ্গিবাড়ী উপজেলা প্রান্তে পৃথকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ উপলক্ষে দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী সমাবেশও অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো। টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিকের সভাপতিত্বে সমাবেশের আয়োজন করে টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। কুন্ডেরবাজার সেতু বাস্তবায়িত হলে সিরাজদিখান ও টঙ্গিবাড়ী উপজেলার মানুষের দীর্ঘদিনের যোগাযোগের দুর্ভোগ কমবে এবং দুই উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ আরও সহজ হবে। আরটিভি/টিআর
মুন্সীগঞ্জে কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেতুমন্ত্রী
এ জীবনে হাসিনা কোনো দিন ফিরবেন না: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, হাসিনা বলেছিলেন, ‘শেখের মেয়ে পালায় না।’ বাংলাদেশের রাজনীতিতে একজনই পালিয়েছেন, তিনি হলেন শেখের মেয়ে হাসিনা। এ জীবনে হাসিনা কোনো দিন ফিরবেন না। রোববার (৮ নভেম্বর) টাঙ্গাইলের সখীপুর উপজেলা ডাকবাংলো চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সখীপুর উপজেলা ও পৌর বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে। মন্ত্রী বলেন, এখন আবার শুনছি, তিনি ডিসেম্বরে আসবেন, তার নেতা-কর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। ওইসব নেতা-কর্মীকে বলব, আপনারা দিবাস্বপ্ন দেখবেন না। আপনাদের বিপদে ফেলতে হাসিনা মাঝেমধ্যে এ ধরনের কথা বলে থাকেন। এটা তার চরিত্র। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরও বলেন, আমরা তো চাই, হাসিনা ফিরে আসুক। তিনি তো এখন ফাঁসির আসামি। হাসিনা ফিরে এসে আদালতে যাক, কারাগারে যাক। ফাঁসির দড়ি ঝুলবে তার গলায়। অসংখ্য গণহত্যা করেছেন তিনি। কিন্তু তিনি ফিরবেন না। উসকানি দিয়ে দেশটাকে অস্থিতিশীল করবেন এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাশকতার কাজে লাগাবেন। কিন্তু পরিষ্কার করে বলছি, বাংলাদেশে নাশকতার আর জায়গা নেই। আওয়ামী লীগের সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, দেশের পোশাকশিল্পকে ধ্বংস করার জন্য পতিত ফ্যাসিস্টরা কোটি কোটি টাকা ব্যয় করে তাদের বাহিনীকে মাঠে নামিয়েছিল। তারা আদৌ গার্মেন্টসশ্রমিক নয়। হ্যাঁ, কিছু গার্মেন্টসশ্রমিক বিভ্রান্ত হয়েছিলেন। তারা দুদিনের মাথায় গার্মেন্টসে ফিরে গেছেন। আমরা জেনেছি, সখীপুরেরও পতিত ফ্যাসিস্টদের ১০০ থেকে ২০০ জন নেতা তারা ভাঙচুরের জন্য পাঠিয়েছিল। তাদের তালিকা করা হচ্ছে। এটি জনগণের বাংলাদেশ। এখানে নাশকতার কোনো সুযোগ নেই। বিরোধী দলের সমালোচনা করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী দেশটাকে নতুন করে গড়ে তোলার জন্য যখন বিশাল কর্মযজ্ঞ শুরু করেছেন, ঠিক তখনই আমাদের বিরোধী দল নানা রকমের বিষোদ্গারে ব্যস্ত হয়ে পড়েছে। তারা এখনই ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছেন। তারা দুদিন পরপর লংমার্চ করেন। আমরা যখন দেখি দেশে তেলের অভাব, তখন আমাদের বিরোধী দল হাজার হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছে—এটা কি তাদের দেশপ্রেম? তারা নানা ধরনের হুমকি-ধমকি ও আলটিমেটাম দিচ্ছেন—এটা কি তাদের দেশপ্রেম? এ সময় বিরোধী দলের নেতাদের উদ্দেশে মন্ত্রী বলেন, জনগণ বিএনপিকে পাঁচ বছরের জন্য ভোট দিয়েছে। পাঁচটা বছর অপেক্ষা করুন। পাঁচ বছর পর আবারও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। বাংলাদেশে আর কখনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না, দিনের ভোট রাতে হবে না। জনগণ ভোট দেবে। অতএব, আপনারা পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করুন। আর যদি অস্থির হন, অযথা হুমকি-ধমকি দেন, জনগণের উন্নয়ন ব্যাহত হয়, তাহলে জনগণই আপনাদের মোকাবিলা করবে। আলোচনা সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে সাবেক সভাপতি খোরশেদ আলম, সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ ও আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম সবুর রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহম্মদ কবির হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আল আজাদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
এ জীবনে হাসিনা কোনো দিন ফিরবেন না: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
নড়াইলে মতুয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকজ উৎসবে ড. জিয়াউদ্দিন হায়দার
বাংলাদেশের সমৃদ্ধ লোকজ সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীলতাকে সংরক্ষণের পাশাপাশি সেগুলোকে অর্থনৈতিক সম্পদে রূপান্তরের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।  শনিবার (৭ নভেম্বর) নড়াইল জেলার আলোকপুর ও এগারোখান গ্রামে ৬ ও ৭ নভেম্বর অনুষ্ঠিত দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী লোকজ সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। স্থানীয় মতুয়া সম্প্রদায়ের উদ্যোগে এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের সহযোগিতায় আয়োজিত এই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য মো. জাহাঙ্গীর, সংসদ সদস্য হাবিবা মাহমুদা, সংসদ সদস্য আরলি এবং সংসদ সদস্য ফারহানা হক। দুই দিনব্যাপী এই উৎসবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মেলা, মতুয়া সম্প্রদায়ের নারীদের অংশগ্রহণে নৌকাবাইচ, লোকসংগীত, নৃত্য এবং ঐতিহ্যবাহী যাত্রাপালাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ করে মতুয়া নারীদের নৌকাবাইচ উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে, যা গ্রামীণ নারীদের সাহস ও সামাজিক অংশগ্রহণের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, মতুয়া সম্প্রদায়ের মতো ঐতিহাসিকভাবে বঞ্চনার শিকার জনগোষ্ঠীর সংস্কৃতি আমাদের জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে ধর্ম, বর্ণ বা জন্মস্থান কারো সুযোগকে সীমাবদ্ধ করবে না। গ্রামীণ মেলা, হস্তশিল্প ও স্থানীয় সাংস্কৃতিক আয়োজনের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, যথাযথ পরিকল্পনা ও বাজারসংযোগের মাধ্যমে এসব ঐতিহ্যকে স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশে পরিণত করা সম্ভব। এর মাধ্যমে শিল্পী, কারিগর ও নারী উদ্যোক্তারা তাদের সৃজনশীলতার ন্যায্য মূল্য পাবেন। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন দর্শনের কেন্দ্রে রয়েছে মানুষের অধিকার ও সম্ভাবনার বিকাশ। সরকার একটি শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি মানসম্মত শিক্ষা এবং নদী ও জলাশয়ের স্বাভাবিক প্রবাহ সংরক্ষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য ফেরাতে কাজ করছে। ধর্মীয় সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, উন্নয়নের প্রকৃত মানদণ্ড হলো সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষটির জীবনের ইতিবাচক পরিবর্তন। স্থানীয় উদ্যোগ ও সরকারি সহযোগিতায় গ্রামীণ সংস্কৃতিকে এগিয়ে নিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। আরটিভি/এসআর
নড়াইলে মতুয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকজ উৎসবে ড. জিয়াউদ্দিন হায়দার
টিকটক করায় মায়ের শাসন, রান্নাঘরে গিয়ে ‘কঠিন সিদ্ধান্ত’ নিলো মাদরাসাছাত্রী
টিকটক করতে বাঁধা দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে এক মাদরাসাছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। 
টিকটক করায় মায়ের শাসন, রান্নাঘরে গিয়ে ‘কঠিন সিদ্ধান্ত’ নিলো মাদরাসাছাত্রী
মৃত্যুর গুজবে ২৩ বাড়িতে ভাঙচুর-লুটপাট
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে তুচ্ছ বিষয় নিয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে গ্রামের দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।
মৃত্যুর গুজবে ২৩ বাড়িতে ভাঙচুর-লুটপাট
আরও পড়ুন
অটোচালকদের খামখেয়ালিপনায় ভোগান্তিতে গোবিপ্রবির শিক্ষার্থীরা
গোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার
স্কুলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি
গোপালগঞ্জের সেই বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী