ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তা ও উদ্বিগ্নতার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ‘অধ্যক্ষ সম্মিলনে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষামন্ত্রী বলেন, একটি বা একটি দুটি বিষয় পরিবর্তন করার কারণে শিক্ষার্থীরা অযথা বসে থাকুক এবং মাদকাসক্ত হোক, মোবাইল আসক্ত হোক— আমরা এটা চাই না। কোথাও কোথাও অযাচিতভাবে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, আবার কোথাও কোথাও হয়নি। এই সমন্বয় তখন ছিল না এই বিগত শিক্ষা সময়ে।

এহছানুল হক মিলন বলেন, আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তিনি এই জাতিকে স্বাধীনতা, সার্বভৌমত্ব দিয়েছিলেন, বেগম খালেদা জিয়ার সময়ে তিনি এই ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাক্ট করেছিলেন, শিক্ষাব্যবস্থাকে কীভাবে দেশ সাজানো যায়। আমরা দেখেছি, তিনি ১৯৯২ সালে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট করেছিলেন, কীভাবে শিক্ষাকে দ্রুততর করা যায়, আধুনিক প্রযুক্তির তার মধ্যে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করা যায় তিনি সে পরিকল্পনা নিয়েছিলেন।

তিনি বলেন, বিগত ১৭টি বছরে এই শিক্ষাব্যবস্থাকে আবার পিছিয়ে দেওয়া হয়েছে, এই জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। এমন শিক্ষা কারিকুলাম তৈরি করেছিল আজকেও, এমন শিক্ষা কারিকুলাম তৈরি করেছিল গোপনে, এই শিক্ষাকে জনগোষ্ঠী থেকে বঞ্চিত করা হয়েছে।

মন্ত্রী বলেন, সে জন্য এবার চতুর্থ শ্রেণির জন্য নতুন বই আমাদের দিয়েছেন। তারপরে স্পোর্টস ও যুব বিষয় নিয়ে আলোচনা করে, কালচারাল মিনিস্টারের সঙ্গে আলোচনা করে আমাদের কালচারাল ও স্পোর্টস আমরা বুঝিয়ে দিয়েছি প্রধানমন্ত্রীকে।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, তিনি চেয়েছেন, এই দেশে কারিগরি শিক্ষাকে দৃঢ় করার জন্য। সে জন্য ষষ্ঠ শ্রেণি থেকে আবার কারিগরি শিক্ষা হিসেবে তিনি নতুন বই হিসেবে আমাদের দিয়েছেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী
দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনছে সরকার। একই সঙ্গে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনাবেতনে পড়ার সুযোগ পাবে।
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী
‘ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা, অংশ নেবে ২ লাখ ৯০ হাজার’
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন থেমে না যায়, সে লক্ষ্যে বিশেষ পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। এ পরীক্ষায় প্রায় ২ লাখ ৯০ হাজার শিক্ষার্থী অংশ নেবে।
‘ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা, অংশ নেবে ২ লাখ ৯০ হাজার’
‘প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু’
শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার মিড ডে মিল চালু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
‘প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু’
ভিকারুননিসায় ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির চারটি শাখায় এবার মোট এক হাজার ৫৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
ভিকারুননিসায় ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা নির্দিষ্ট আট মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
আরও পড়ুন
টুঙ্গিপাড়ায় এবার বিজিবির মামলা
গুগলের এআই বন্ধ করল লস অ্যাঞ্জেলেসের স্কুল
গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি
গোপালগঞ্জে বিদ্যুৎ নিয়ে বড় সতর্কবার্তা