ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

অশ্রুসিক্ত নয়নে মুহাদ্দিস মিজানুরের বিদায়, জানাজায় হাজারো মুসল্লির ঢল

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পিএম
আলেমে দ্বীন মাওলানা মিজানুর রহমানের জানাজায় হাজারো মুসল্লির অংশগ্রহণ : ছবি আরটিভি

চাঁদপুরের কচুয়ার ঐতিহ্যবাহী ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানী মাদরাসার মুহাদ্দিস ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মিজানুর রহমানের জানাজায় হাজারো মুসল্লি অংশগ্রহণ করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উজানী মাদরাসা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। প্রিয় উস্তাদকে শেষবারের মতো বিদায় জানাতে কচুয়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন আলেম-ওলামা, শিক্ষার্থী, ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় শোকাবহ পরিবেশে অনেককে অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ বিদায় জানাতে দেখা যায়।

এর আগে রোববার (১৮ অক্টোবর) রাতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাওলানা মিজানুর রহমান। তার ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে উজানী মাদরাসাসহ কচুয়া ও আশপাশের বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, ইন্তেকালের আগে তিনি কচুয়া উপজেলার ধামালুয়া গ্রামে একটি মাহফিলে ওয়াজ করেন। মাহফিল শেষে নিজ বাড়িতে ফিরে শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। পরে ওই রাতেই তিনি ইন্তেকাল করেন।

মাওলানা মিজানুর রহমান চাঁদপুর জেলার মতলব উপজেলার রাজাপুর চিড়াইও গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কওমি মাদরাসায় অধ্যয়ন শেষে তিনি দেশের অন্যতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানী মাদরাসায় দীর্ঘদিন সুনাম ও নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করেন। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে অংশ নিয়ে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামের বাণী প্রচার করতেন।

তার জ্ঞান, আদর্শ, ধর্মীয় শিক্ষা ও দ্বীনি খেদমতের কারণে তিনি অসংখ্য শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছিলেন। তার মৃত্যুতে ইসলামী শিক্ষাঙ্গন ও দ্বীনি অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তার ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে আজ
খুলনার বয়রাস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে আজ থেকে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে। 
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে আজ
ফতুল্লায় মাদরাসার লাইব্রেরিতে আগুন, ৪৮ ছাত্র বার্ন ইনস্টিটিউটে
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি  মাদরাসায় অগ্নিকাণ্ড ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফতুল্লায় মাদরাসার লাইব্রেরিতে আগুন, ৪৮ ছাত্র বার্ন ইনস্টিটিউটে
আবারও কক্সবাজারে হোটেল এলাকায় আগুন
কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে।
আবারও কক্সবাজারে হোটেল এলাকায় আগুন
বাগেরহাটে চলন্ত কলাবোঝাই পিকআপে আগুন
বাগেরহাট সদর উপজেলার মানিকতলা এলাকায় চলন্ত কলা বোঝাই একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 
বাগেরহাটে চলন্ত কলাবোঝাই পিকআপে আগুন
পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আ.লীগের গাড়ি ভাংচুর, ককটেল বিস্ফোরণ
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে ধর্মঘট পালনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আ.লীগের গাড়ি ভাংচুর, ককটেল বিস্ফোরণ
আরও পড়ুন
এনসিপির গায়েবানা জানাজায় পুলিশের সাউন্ড গ্রেনেড, আহত ২০-এর বেশি
যে সড়কে প্রাণ গেল মাইশার, সেই সড়কেই জানাজা
তাহসিফের জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন
ছাত্রদল নেতার জানাজার পরপরই প্রবাসীর শপিংমলে হামলা-লুটপাট