ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

তিন বাতি, দুই ফ্যান আর এক ফ্রিজে বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পিএম
কাল্পনিক ছবি (এআই দিয়ে তৈরি)

প্রতি মাসে যেখানে ১২০০ থেকে ১৩০০ টাকা আসছিল বিদ্যুৎ বিল, সেখানে এবার বিল এলো ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকা। টাকার অংক দেখে স্বাভাবিকভাবেই হতবাক এবং বেকায়দায় গ্রাহক।

এমনই পিলে চমকে ওঠা বিদ্যুৎ বিল হাতে পেয়েছেন নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর গ্রামের পল্লী বিদ্যুতের গ্রাহক শহীদুল ইসলাম রনি।

অথচ, তার ঘরে রয়েছে তিনটি বাতি। এর সঙ্গে চলে দুটি ফ্যান আর একটি ফ্রিজ। এছাড়া রয়েছে আইপিএস। গত আগস্টে এসবের জন্য শহীদুল ইসলাম রনির বিদ্যুৎ বিল এসেছিল ১ হাজার ৩২৬ টাকা। আগের কয়েকটি মাসেও এর কাছাকাছি বিল ছিল। তবে সেপ্টেম্বরে হঠাৎ বিদ্যুৎ বিল একলাফে হয়ে গেল ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকা।

গ্রাহক শহীদুল ইসলাম জানান, তাদের ঘরে ফ্যান, বাতি ও আইপিএসের বাইরে কোনও ভারী বৈদ্যুতিক সরঞ্জাম চলে না। বিগত পাঁচ মাসে বিদ্যুৎ ব্যবহার হয়েছে গড়ে ১৮৭ ইউনিট। কিন্তু সেপ্টেম্বরে বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়েছে ছয় হাজার ইউনিট।

তিনি বলেন, আমি নিয়মিত বিল পরিশোধ করে আসছি। চলতি মাসে বিদ্যুৎ বিলের কপি হাতে পেয়ে হতবাক হয়ে যাই। বাতি-ফ্যান চালিয়ে কীভাবে এক লাখ টাকার বেশি বিল আসতে পারে?

পল্লী বিদ্যুতের বিল প্রস্তুতে নিয়োজিত কর্মীদের গাফিলতি ও দায়িত্বহীন আচরণের কারণেই এমন ভুতুড়ে বিল তৈরি হয়েছে বলে অভিযোগ এই গ্রাহকের।

শহীদুল ইসলাম জানান, পল্লী বিদ্যুতের যে কর্মী বিল নিয়ে আসেন, তার কাছে তাৎক্ষণিক অভিযোগ করা হয়। তখন ওই কর্মী জানান, ভুল সংশোধনের জন্য তাদের কার্যালয়ে যেতে হবে।

ক্ষোভ প্রকাশ করে পল্লী বিদ্যুতের এই গ্রাহক বলেন, ‘তারা ভুল করবে, আর তা সংশোধনের জন্য আমাদের তাদের দরজায় দরজায় ঘুরবো, এটি কোন ধরনের কথা। আমি চাই, এর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি হোক।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির চাটখিল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জুনায়েদুর রহমান বলেন, ‘বিলের কপি না দেখে আমি কোনো মন্তব্য করতে পারবো না।’

পরে বিলের কপি পাঠানো হলে তিনি বলেন, ‘এটি ভুলবশত হয়েছে। শিগগিরই ওই গ্রাহকের বাড়িতে বিদ্যুতের লোকজন গিয়ে মিটার পরীক্ষা করে আসবেন। গ্রাহকের বিল সংশোধন করে দেওয়া হবে।’

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেহেরপুরে সড়কে গতিরোধ করে মোটরসাইকেল ছিনতাই, পরে মিলল ২ বোমাসদৃশ বস্তু
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা মাঠের সড়ক ব্যারিকেড দিয়ে একটি মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর একই সড়ক থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
মেহেরপুরে সড়কে গতিরোধ করে মোটরসাইকেল ছিনতাই, পরে মিলল ২ বোমাসদৃশ বস্তু
লক্ষ্মীপুরে কলেজ ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা-ককটেল বিস্ফোরণ
লক্ষ্মীপুর সরকারি কলেজের মূল ফটকে তালা-ব্যানার লাগিয়ে পালিয়ে গেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা। একইভাবে রামগঞ্জ মডেল কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
লক্ষ্মীপুরে কলেজ ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা-ককটেল বিস্ফোরণ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ!
শরীয়তপুরের জাজিরায় একটি দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করেছে পদ্মা সেতু দক্ষিণ থানা-পুলিশ।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ!
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ
মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, জাগীর ব্রিজ সংলগ্ন এলাকা, সাটুরিয়ার নয়াডিঙ্গী ও জেলা বিএনপি কার্যালয় এবং জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয় এলাকায় দফায় দফায় মোট ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কয়েক দফায় এসব বিস্ফোরণের ঘটনায় জেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ
নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার লাগিয়ে কলেজের প্রধান ফটকে তালা
খুলনার পাইকগাছা উপজেলার প্রত্যন্ত অঞ্চল গড়ইখালীতে অবস্থিত শহীদ আয়ুব ও মুছা মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রধান ফটক শিকল দিয়ে পেঁচিয়ে তালাবদ্ধ করে রেখেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে ফটকে নিষিদ্ধ ঘোষিত খুলনা জেলা ছাত্রলীগের ‘ধর্মঘাট’ লেখা একটি পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে।
নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার লাগিয়ে কলেজের প্রধান ফটকে তালা
আরও পড়ুন
শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎ বিলের চাপে ৬৯ শতাংশ পরিবার
রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
বাংলাদেশ থেকে ২২ হাজার ২৪১ যাত্রীর ফ্লাইট বাতিল