ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সোনারগাঁয়ে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন

সোনারগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৯:৫০ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মিথ্যা অভিযোগ, বানোয়াট সংবাদ ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

সোমবার (১৯ অক্টোবর) মামুরদী ও হরিহরদী গ্রামের এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মামুরদী গ্রামের আল আমিন, শাহ জালাল, জাকির, শাহ আলম, গিয়াসউদ্দিন, সাইদ ও শফিকুল এবং হরিহরদী গ্রামের আল আমিন, মাসুম, সামসুল ডাক্তার ও সাখাওয়াতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও বানোয়াট সংবাদ প্রচার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে বলেও তারা দাবি করেন।

তবে যাদের বিরুদ্ধে এসব অভিযোগের কথা বলা হয়েছে, তারা সবাই মানববন্ধনে উপস্থিত হয়ে অভিযোগগুলোর প্রতিবাদ জানান। তারা এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।

বক্তারা বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথভাবে তদন্ত ও প্রমাণের মাধ্যমে আইনগতভাবে নিষ্পত্তি করা উচিত। যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তির বিরুদ্ধে সংবাদ বা অভিযোগ প্রচার করা হলে এতে সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিকভাবে সুনাম ক্ষুণ্ন হতে পারে।

মানববন্ধন শেষে উপস্থিত লোকজন একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে তারা মিথ্যা অভিযোগ ও বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদ জানান এবং বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জৈন্তাপুর সীমান্তে এয়ারগান ও গুলিসহ ২ ভারতীয় আটক
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এয়ারগান ও গুলিসহ বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০) নামে দুই ভারতীয় খাসিয়া নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জৈন্তাপুর সীমান্তে এয়ারগান ও গুলিসহ ২ ভারতীয় আটক
কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
শরীয়তপুরে এক কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের দায়ে সিয়াম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।
কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের লেজের অংশ চুরি, স্থানীয়দের ক্ষোভ
বগুড়ার মাটিডালী মোড়ে স্থাপিত শেনইয়াং এফ-৬ যুদ্ধবিমানের স্মারক ভাস্কর্যের লেজের একটি অংশ খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। দীর্ঘদিন ধরে অযত্ন ও পর্যাপ্ত নিরাপত্তার অভাবে ঐতিহাসিক এই স্থাপনাটির বিভিন্ন অংশ বারবার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের লেজের অংশ চুরি, স্থানীয়দের ক্ষোভ
চট্টগ্রামের প্রথম পয়ঃনিষ্কাশন প্রকল্প চালু হচ্ছে আগামী জুলাইয়ে
প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন চট্টগ্রামের প্রথম সুয়ারেজ প্রকল্পের (পয়ঃনিষ্কাশন) প্রথম পর্যায়ের কাজ আগামী বছরের জুনে শেষ হচ্ছে। চট্টগ্রামকে ‘স্বাস্থ্যকর নগরী’ গড়ার লক্ষ্যে বাস্তবায়নাধীন এই প্রকল্প জুলাই মাসেই চালু হবে।
চট্টগ্রামের প্রথম পয়ঃনিষ্কাশন প্রকল্প চালু হচ্ছে আগামী জুলাইয়ে
জমি দখল করতে শ্বশুর-শাশুড়িকে বাবা-মা বানালেন কামরুল, অতঃপর...
বান্দরবানে শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে ভুয়া জন্মনিবন্ধন ও এনআইডি তৈরি করে পাহাড়ি এলাকায় জমি দখলের চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত ও শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে।
জমি দখল করতে শ্বশুর-শাশুড়িকে বাবা-মা বানালেন কামরুল, অতঃপর...
আরও পড়ুন
রাকসুর তফসিল-সিনেট কার্যকরের দাবিতে রাবিতে শিবিরের মানববন্ধন 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগে মানববন্ধন
কুড়িগ্রামে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ ও ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
বিয়ের আগের রাতে মদসহ বর আটক