
প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিমান বন্দরে নেমে গাড়ী বহর নিয়ে রংপুর যাওয়ার পথে গাড়ী থামিয়ে সৈয়দপুর বিজ্ঞান কলেজে শিক্ষার্থীদের সাথে সেলফি তুলেন ও শিক্ষকদের কাছ থেকে প্রতিষ্ঠানের সমস্যার কথা শুনেন ।
মঙ্গলবার (২০ অক্টোবর ) সকাল ১০টায় সৈয়দপুর বিমান বন্দরে নেমে গাড়ী বহর নিয়ে রংপুরের রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
সৈয়দপুর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সড়ক পথে রংপুর যাওয়ার পথে প্রতিষ্ঠানের ফটকের সামনে আসলে শিক্ষার্থীদের দেখে তিনি গাড়ী থামিয়ে তাদের সাথে কথা বলেন শিক্ষার্থীদের আবদার রাখতে তাদের সাথে সেলফি তুলে অটোগ্রাফ দেন । এ সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানটির খোজঁ খবর নেন । প্রতিষ্ঠান প্রধান সৈয়দপুর বিজ্ঞান কলেজের জন্য বালক ও বালিকা হোস্টেল, একটি বহুতল ভবন ও একটি অডিটরিয়াম এর জন্য দাবী জানান।
এসময় প্রধানমন্ত্রী এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্পকে তিনি অবগত আছেন বলে জানান । শিক্ষা প্রতিষ্ঠানের এই দাবী গুলো লিখিত আকারে প্রধানমন্ত্রীর কাছে দিলে তিনি আশস্ত করেন তাদের দাবী গুলো বিবেচনা করা হবে । পরে শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় নিয়ে গাড়ী বহর রংপুরের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় রাস্তার দুই পাশে নেতা কর্মী ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে হাত নারিয়ে স্বাগত জানান।
আরটিভি/এসকে




