ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

গাছের ডাল মাথায় পড়ে প্রাণ গেল বিএনপি নেতার

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পিএম
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে গাছের ডাল মাথায় পড়ে মোসলেম উদ্দিন হাওলাদার (৬৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোসলেম উদ্দিন হাওলাদার ওই এলাকার মৃত আনালি হাওলাদারের ছেলে এবং পৌর বিএনপির সদস্য ছিলেন।

এ বিষয়ে নিহতের ছেলে ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মিজানুর রহমান জানান, কালাইয়ার এক ব্যক্তির কাছে তাদের বাড়ির কয়েকটি গাছ বিক্রি করা হয়েছিল। আজ দুপুরে এক কাঠুরিয়া গাছে উঠে একটি ডাল কাটেন। পরে আরেক কাঠুরিয়া রশি দিয়ে ডালটি বেঁধে নিচে নামানোর চেষ্টা করেন। এ সময় গাছের অদূরে দাঁড়িয়ে থাকা তার বাবা মোসলেম উদ্দিন হাওলাদারের মাথার ওপর ডালটি গিয়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ইরফান উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।

বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির বলেন, মোসলেম উদ্দিন হাওলাদার পৌর বিএনপির একজন সদস্য ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পৌর বিএনপি গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে সংগঠন একজন সহকর্মীকে হারিয়েছে। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি আমি জেনেছি। পরিবারের কোনো আপত্তি না থাকায় এ ঘটনায় আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসার শিক্ষককে গণধোলাই
গাজীপুরের টঙ্গীর সাত বছর বয়সী প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসার ভাইস প্রিন্সিপাল মুসলেউদ্দিনকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। 
শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসার শিক্ষককে গণধোলাই
পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের
রংপুরের কাউনিয়ায় দুর্গাপূজা উদ্‌যাপন শেষে প্যান্ডেল ও লাইটিংয়ের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল উদ্দিন (১৯) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 
পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের
হঠাৎ অসুস্থ ভূমিমন্ত্রী, দেশবাসীর কাছে চাইলেন দোয়া
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
হঠাৎ অসুস্থ ভূমিমন্ত্রী, দেশবাসীর কাছে চাইলেন দোয়া
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সামনে খড়বোঝাই গাড়িতে আগুন
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সীমানার প্রায় ১০ মিটার দূরে খড়বোঝাই একটি ভুটভুটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সামনে খড়বোঝাই গাড়িতে আগুন
‘স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে’
স্থানীয় সরকার নির্বাচনে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। গত কয়েক দিনে নিজের নির্বাচনি এলাকা বরিশাল-১ এর গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি আয়োজিত একাধিক কর্মীসভায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এবং দলীয় প্রতিযোগিতার অনলে ঘি ঢালবে। এই দুই দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তাই নেতা-কর্মীদের সর্তক থাকতে হবে, যাতে কারো উসকানির ফাঁদে পা না পড়ে। তিনি বলেন, দেশের কয়েকটি জায়গায় কলকারখানায় কিছু শ্রমিক অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। এই ব্যাপারে দলীয় নেতা-কর্মীদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, দলীয় নেতা-কর্মীদের অবশ্যই ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন দলকে দুর্বল করতে না পারে এবং উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে না পারে। উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। আরটিভি/টিআর
‘স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে’
আরও পড়ুন
পাঁচ বছরের কাজ মূল্যায়ন করেই বিএনপিকে ভোট দেবে জনগণ: চিফ হুইপ
যশোরে বিএনপি কার্যালয়ে বসল সোলার প্যানেল, বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে 
বিএনপি ক্ষমতায় না থাকলে আপনাদের শকুনের মতো ছিঁড়ে খাবে আ.লীগ