ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ দিন ধরে নিখোঁজ শাওন, অঝোরে কাঁদছেন মা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম
ছবি: আরটিভি

চাঁদপুরের কচুয়ায় ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন ১৮ বছর বয়সী যুবক শাওন মিয়াজী। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা মা হাসিনা বেগম। মোবাইল ফোনে ছেলের ছবি দেখে প্রতিনিয়ত কান্নায় ভেঙে পড়ছেন তিনি। বাড়ির সামনে বসে এখনো সন্তানের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন মা। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শাওনের কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পুরো পরিবারের।

নিখোঁজ শাওন মিয়াজী চাঁদপুরের কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়নের উত্তর সেঙ্গুয়া মিয়াজী বাড়ির বাসিন্দা। গত ১১ নভেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

শাওনের বাবা মফিজ মিয়াজী জীবিকার তাগিদে বর্তমানে ওমানে প্রবাসী। একমাত্র সন্তানকে হারিয়ে মা হাসিনা বেগম এখন অনেকটা দিশেহারা। ছেলের ছবি মোবাইলে দেখলেই কান্নায় ভেঙে পড়েন তিনি। প্রতিটি মুহূর্ত কাটছে সন্তান ফিরে আসার অপেক্ষায়। মায়ের বিশ্বাস, একদিন শাওন ফিরে এসে তাকে মা বলে ডাকবে।

স্থানীয় প্রতিবেশীরা জানান, শাওন একজন সহজ-সরল স্বভাবের যুবক। তার নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের পাশাপাশি এলাকাবাসীও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

এদিকে শাওনের নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শাওনকে খুঁজে পেতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তার মা ও পরিবারের সদস্যরা।

একদিকে প্রবাসী বাবা, অন্যদিকে সন্তানের অপেক্ষায় অশ্রুসিক্ত মা— সব মিলিয়ে শাওনকে ঘিরে পুরো পরিবারে নেমে এসেছে বিষাদের ছায়া। পরিবারের একটাই প্রত্যাশা, দ্রুত শাওনের সন্ধান মিলবে এবং সে সুস্থভাবে মায়ের কোলে ফিরে আসবে।

কেউ শাওন মিয়াজীর সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে (০১৭৬১৯৭৯৪০৯, ০১৭৯৮০৩২৬২৪- হারুন) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিসেম্বরকে ঘিরে হিলি সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
ডিসেম্বর মাসকে ঘিরে কেউ যাতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে এসে কোনোপ্রকার নাশকতা সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। সীমান্তে টহল ব্যবস্থা জোরদার, সিসি ক্যামেরা ও ড্রোন এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করাসহ সার্বিক ব্যবস্থা গ্রহণ করছে বিজিবি। বিজিবির এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদেরকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে স্থানীয়রা।
ডিসেম্বরকে ঘিরে হিলি সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
বাস মালিক ও সড়ক পরিবহন মালিক সমিতির মধ্যে চাঁদা আদায় নিয়ে দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
বিষাক্ত হচ্ছে বিষখালী
শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যাদের, তাদের বিরুদ্ধেই খাল ও নদীতে ময়লা-আবর্জনা ফেলার অভিযোগ উঠেছে। বরগুনার বেতাগী পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের একাংশ দিনের আলোয় টাউন ব্রিজের ওপর থেকে নিচের খালে বর্জ্য ফেলছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বিষাক্ত হচ্ছে বিষখালী
গোপালগঞ্জে নাশকতায় অর্থায়ন, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলাসহ বিভিন্ন নাশকতায় অর্থায়নের অভিযোগে ৯৭ ব্যক্তি ও চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে এসব হিসাবের লেনদেনের তথ্য যাচাই শুরু করেছে সংস্থাটির গোয়েন্দা বিভাগ।
গোপালগঞ্জে নাশকতায় অর্থায়ন, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ
অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় নারী-পুরুষ-শিশুসহ ১১ জন আটক
ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় নারী, পুরুষ ও শিশুসহ আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় নারী-পুরুষ-শিশুসহ ১১ জন আটক
আরও পড়ুন
সুরমা নদীতে বালি-পাথরবোঝাই নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ
খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল-গুলি, ধরা খেলেন চাচা-ভাতিজা
শিক্ষকতার ৩৮ বছর: রাজকীয় বিদায় দিলেন জামাল উদ্দিনকে
রাজধানীর উত্তরা থেকে বৃদ্ধা নিখোঁজ, সন্ধান চায় পরিবার