ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

সেতুর সংযোগ সড়ক নির্মাণে জমি অধিগ্রহণের অনুমোদন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পিএম
ভারুয়াখালী খালের ওপর নির্মাণাধীন সেতু। ছবি: সংগৃহীত

কক্সবাজার সদর উপজেলায় ভারুয়াখালী খালের ওপর নির্মাণাধীন সেতুর সংযোগ সড়ক নির্মাণে ১ দশমিক ৮৯৪৭ একর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

গত ১৫ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ২০২১ সালের ১১ মার্চ দেওয়া ৩ দশমিক ১৫৬৭ একর জমি অধিগ্রহণের আগের প্রশাসনিক অনুমোদন বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় কক্সবাজার সদর উপজেলার রশিদনগর আরএইচডি-খুরুশকুল জিসি সড়ক, ভারুয়াখালী বাজার হয়ে যাওয়ার পথে ভারুয়াখালী খালের ওপর সেতুটি নির্মাণ করা হচ্ছে।

সড়কটির ৪ হাজার ৭০০ মিটার চেইনেজে ৩৯২ মিটার দীর্ঘ প্রি-স্ট্রেসড কংক্রিট (পিসি) গার্ডার সেতুটি নির্মাণ করা হচ্ছে। সেতুটির পরিচিতি নম্বর ৪২২২৪২০০৪। সেতুটির অ্যাপ্রোচ বা সংযোগ সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণের প্রয়োজন রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সেতুর সংযোগ সড়ক নির্মাণের লক্ষ্যে ২০২১ সালের ১১ মার্চ জারি করা এক আদেশে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ও তেতৈয়া মৌজায় মোট ৩ দশমিক ১৫৬৭ একর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছিল।

তবে নির্মাণাধীন সেতুর সংযোগ সড়কের জন্য জমি অধিগ্রহণের কার্যক্রম পরিচালনার সময় জমির দাগ ও পরিমাণ নিয়ে জটিলতা দেখা দেয়।

এ কারণে আগের অনুমোদিত জমির পরিমাণ সংশোধন করে ৩ দশমিক ১৫৬৭ একরের পরিবর্তে ১ দশমিক ৮৯৪৭ একর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন দেওয়ার অনুরোধ জানায় এলজিইডি।

এ বিষয়ে এলজিইডি ২০২৬ সালের ২১ মে স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠায়। এর পরিপ্রেক্ষিতে আগের প্রশাসনিক আদেশ বাতিল করে নতুন করে জমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়।

স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-২ শাখার সিনিয়র সহকারী সচিব এ. বি. এম. আরিফুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, কক্সবাজার সদর উপজেলায় সেতুটির সংযোগ সড়ক নির্মাণের জন্য মোট ১ দশমিক ৮৯৪৭ একর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন দেওয়া হলো।

এ সংক্রান্ত আদেশের অনুলিপি কক্সবাজারের জেলা প্রশাসক, এলজিইডির প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালক এবং কক্সবাজারের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টানা ৭ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
দুর্গাপূজার ছুটি শেষে টানা ৭ দিন বন্ধের পর আজ শনিবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। 
টানা ৭ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
পঞ্চমবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি ঐতিহাসিক ডেগ ও দুটি দানবাক্স পঞ্চমবারের মতো খোলা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় দানবাক্সগুলো খোলা হয়।
পঞ্চমবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১ মিনিটের মিছিল, অতঃপর...
কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মিছিলে নেতৃত্বদানকারী কাইয়ুমসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ।
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১ মিনিটের মিছিল, অতঃপর...
গাজীপুরে আবারও ভয়াবহ আগুন
এবার কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় একটি পোশাক কারখানার কার্টনের গুদামে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
গাজীপুরে আবারও ভয়াবহ আগুন
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক: প্রবাসীকল্যাণ মন্ত্রী
শুক্রবার (২৩ অক্টোবর) সিলেটের কোম্পানিগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক: প্রবাসীকল্যাণ মন্ত্রী
আরও পড়ুন
ঢাকা থেকে কক্সবাজার যেতে যেসব স্টেশনে থামবে মহানগর এক্সপ্রেস
রিসোর্টের পর এবার কক্সবাজারে হোটেলে আগুন
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
বেপরোয়া গতিতে চলছিল বাস, পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুজনের