ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে সেই আহত হাতির শরীরে ৮ গুলির ক্ষত

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪১ পিএম
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী রেঞ্জের গভীর বনাঞ্চলে উদ্ধার হওয়া আহত হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত পাওয়া গেছে। ক্ষতস্থান থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) হাতিটিকে চিকিৎসা দিয়েছে বন বিভাগ।

জানা গেছে, গত এক সপ্তাহ ধরে আহত অবস্থায় বনে ঘুরছিল হাতিটি। ডান পায়ে গুরুতর আঘাত থাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিল না। পরে মঙ্গলবার (১৭ নভেম্বর) ড্রোনের সহায়তায় হাতিটির অবস্থান শনাক্ত করে চিকিৎসার উদ্যোগ নেয় বন বিভাগ।

ড্রোনে হাতিটির অবস্থান শনাক্তের পর ট্রাংকুলাইজার গান প্রয়োগ করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ডুলাহাজারা সাফারি পার্কের তিন সদস্যের চিকিৎসক দল হাতিটিকে চিকিৎসা দেয়। এ সময় তার শরীরে আটটি গুলির ক্ষতচিহ্ন পাওয়া যায়। এর মধ্যে দুটি পায়ে এবং ছয়টি শরীরের বিভিন্ন স্থানে।

টেকনাফ শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি, অপহরণকারী ও মানব পাচারকারীরা হাতিটিকে গুলি করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তদন্ত করা হবে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পাহাড়ে যাওয়া স্থানীয় বাসিন্দা আব্দুল শরীফের ধারণা, হাতির বিচরণক্ষেত্রে মানব পাচারকারী ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর আস্তানা রয়েছে। হাতির চলাচলে তাদের কর্মকাণ্ডে বিঘ্ন ঘটায় অপরাধীরা হাতিটিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে থাকতে পারে।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) ভোর ছয়টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় আহত হাতিটিকে দেখা যায়। তখন তার সঙ্গে আরেকটি সুস্থ হাতি ছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, গত তিন দিন ধরে আহত হাতিটির সঙ্গে রয়েছে অন্য হাতিটি। কখনো পাশাপাশি হাঁটছে, আবার চলার সময় আহত হাতিটিকে সহযোগিতা করছে। আহত হাতিটি ধীরগতিতে এগোলেও সঙ্গী হাতিটিও তার সঙ্গে থাকছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শামীম ওসমানের ফাঁসির দাবিতে বাড়ির সামনে স্থানীয়দের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমানের পরিত্যক্ত বাড়ির ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় জনগণ। এ সময় তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
শামীম ওসমানের ফাঁসির দাবিতে বাড়ির সামনে স্থানীয়দের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী একটি বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা। তবে বাসটির সামনের অংশসহ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ
প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে উত্তরাঞ্চলে উৎসবের আবহ
দীর্ঘ ২২ বছর পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বরণ করে নিতে লালমনিরহাটের পাশাপাশি পাশের জেলা কুড়িগ্রামসহ উত্তরের বিভিন্ন এলাকায় বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। লালমনিরহাট কালেক্টরেট মাঠে চলছে বিশাল প্যান্ডেল নির্মাণসহ শেষ মুহূর্তের প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে উত্তরাঞ্চলে উৎসবের আবহ
কালিয়াকৈরের ওসিকে হত্যার হুমকি নিষিদ্ধ যুবলীগ নেতার, কল রেকর্ড ভাইরাল
গাজীপুরের কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সোহাগের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
কালিয়াকৈরের ওসিকে হত্যার হুমকি নিষিদ্ধ যুবলীগ নেতার, কল রেকর্ড ভাইরাল
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে ছাত্রদলের বিক্ষোভ
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মিরসরাই উপজেলা ক্রীড়া ছাত্রদল।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে ছাত্রদলের বিক্ষোভ
আরও পড়ুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের মধ্যে হাতাহাতি
আহত সঙ্গীকে এক মুহূর্তের জন্যও ছেড়ে যাচ্ছে না পুরুষ হাতি
শেরপুরে বন্যহাতির তাণ্ডবে দিশেহারা কৃষকরা
এক জালেই ধরা পড়লো ১০ লাখ টাকার মাছ