ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০১:০১ পিএম
ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এতে সাড়ে চার শতাধিক বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৬ অক্টোবর) সকালে সদর উপজেলার অপরাজয়-৭১ এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় বিজিবি।

এ দিন সংবাদ সম্মেলনে বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সুরুজ মিয়া জানান, ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই বিজিবির লক্ষ্য। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। নির্বাচনে বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সতর্ক ও প্রস্তুত রয়েছে।

সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল খ. আখলাকুর রহমান, সহকারী অধিনায়ক শিহাব উদ্দিনসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আসনটিতে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিকের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। 
কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
সুন্দরবনসংলগ্ন ৩ গ্রামে বাঘ আতংক, রাত জেগে চলছে পাহারা
বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনসংলগ্ন ৩ গ্রামে বাঘের উপস্থিতির খবরে আতংক ছড়িয়ে পড়েছে। 
সুন্দরবনসংলগ্ন ৩ গ্রামে বাঘ আতংক, রাত জেগে চলছে পাহারা
টিকটক থেকে শ্যালিকার ‘কাছে আসা’, বিয়ের পর কর্মস্থলে অবাঞ্ছিত মাসুদ
টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে শালিকার সঙ্গে সম্পর্ক, পরে প্রথম স্ত্রীর সম্মতিতে তার ছোট বোনকে বিয়ে—এমন ঘটনা ঘিরে আলোচনায় আসা মো. মাসুদ রানাকে নিজের সেরেস্তার সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নওগাঁ জজ কোর্টের আইনজীবী মো. শাহীন কাদির ডলার। 
টিকটক থেকে শ্যালিকার ‘কাছে আসা’, বিয়ের পর কর্মস্থলে অবাঞ্ছিত মাসুদ
ভ্যাট ফাঁকিতে অভিযুক্ত কারখানায় আগুন
ঢাকার ধামরাইয়ে সেপ্টেম্বর মাসে ৩ কোটি ২৮ লাখ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ ওঠা জিনলিয়ান ইলেকট্রনিকস টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের কারখানায় আগুন লেগেছে বলে জানা গেছে।
ভ্যাট ফাঁকিতে অভিযুক্ত কারখানায় আগুন
সাজেকে অবরোধ চলছেই, সামনে এলো ‘নতুন সিদ্ধান্ত’
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র সদস্যদের অপসারণসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের পঞ্চম দিন চলছে। 
সাজেকে অবরোধ চলছেই, সামনে এলো ‘নতুন সিদ্ধান্ত’
আরও পড়ুন
টাকা পেলেই আচরণ বদলে যায় নিজেকে নেতা দাবি করা সেই ইউএনওর
বহিরাগতদেরকে অবিলম্বে ঠাকুরগাঁও ছাড়ার নির্দেশ
বুড়ির বাঁধে মাছ শিকারের উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন ঘিরে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের কড়া হুঁশিয়ারি