ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকব্যবসার প্রতিবাদ করায় মামলার মুখে এলাকাবাসী, ক্ষোভে মানববন্ধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পিএম
ছবি: আরটিভি

নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ১৩ নম্বর নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । এত এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

এলাকাবাসীর অভিযোগ, ৯ অক্টোবর সৈয়দপুর পৌর এলাকার কয়াবাঁশবাড়ী ছাদরালেন এলাকায় মাদক বিক্রিতে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। এ সময় মাদকব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওঠা শেফালী ও তার স্বামী সোহাগের সঙ্গে এলাকাবাসীর বিরোধ সৃষ্টি হয়। এর জেরে ক্ষুব্ধ হয়ে ওই দম্পতি এলাকাবাসীর বিরুদ্ধে ঘরবাড়ি লুটপাট ও ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করেন বলে দাবি করেন স্থানীয়রা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও অভিযোগ করেন, মামলার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন।

১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনজুর আলম বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে গিয়ে কেউ যেন হয়রানি বা হুমকির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে প্রতিবাদ করায় নিরীহ এলাকাবাসীকে মামলায় জড়ানোর অভিযোগের সুষ্ঠু তদন্ত করতে হবে।

১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রুহুল আমিন মির্জা জানান, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকব্যবসা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

মানববন্ধন থেকে বক্তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ,এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
টুঙ্গিপাড়া থানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
মাইকিং করে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে কিছু অংশে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 
টুঙ্গিপাড়া থানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
খেলার মাঠের দাবিতে যুবসমাজের মানববন্ধন
‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলার গুরুত্বপূর্ণ বাইট্টাপাড়া বাজারে শিশু-কিশোর ও যুবসমাজের জন্য খেলার মাঠের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
খেলার মাঠের দাবিতে যুবসমাজের মানববন্ধন
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি আকাশ ও সম্পাদক বাহার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, চাঁদপুর জেলা শাখার সভাপতি নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারকে মনোনীত করে জেলা যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি আকাশ ও সম্পাদক বাহার
বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী 
জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন সম্পন্ন করে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, এই সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করল, যা পুরো জাতির জন্য এক অত্যন্ত আনন্দের সংবাদ।
বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী 
আরও পড়ুন
খেলার মাঠের দাবিতে যুবসমাজের মানববন্ধন
ভারত থেকে আমদানি করা ১৮ কোচ হস্তান্তর, যুক্ত হবে ঢাকা-পাবনা রুটের ট্রেনে
নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বেরোবিতে মানববন্ধন
সোনারগাঁয় প্রবাসীর নামে ‘অপপ্রচার’, প্রতিবাদে মানববন্ধন