ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

লোকালয়ে রংয়ের কারখানা, স্বাস্থ্যঝুঁকিতে ধামরাইবাসী

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পিএম
ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ের বিভিন্ন এলাকায় লোকালয়ের মধ্যে গড়ে উঠেছে রং ও কালি তৈরির কারখানা। এসব কারখানায় রাসায়নিক উপকরণ প্রক্রিয়াজাত করার সময় ছড়িয়ে পড়ছে ধুলাবালু। কোথাও কোথাও বাতাসে ছড়াচ্ছে তীব্র রাসায়নিক গন্ধ। কারখানাগুলোতে কাজ করা শ্রমিকদের অনেকের মুখে মাস্ক নেই, ব্যবহার করছেন না প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রীও। এতে শ্রমিকদের পাশাপাশি আশপাশের বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি সরেজমিনে ধামরাইয়ের শরীফবাগ ও আইঙ্গনসহ বিভিন্ন এলাকায় ঘুরে এ ধরনের কারখানা গড়ে উঠেছে দেখা যায়। এসব কারখানায় বিভিন্ন ধরনের বর্জ্য ও রাসায়নিক উপকরণ চূর্ণ-বিচূর্ণ করে রং ও কালি তৈরির কাজ করা হয়। এ সময় কারখানার আশপাশে ধুলাবালু ছড়িয়ে পড়ে। অথচ কর্মীদের সুরক্ষাসামগ্রী ব্যবহার এবং ধুলাবালু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ধামরাই ও সাভার উপজেলায় স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে- এমন অন্তত এক ডজনর বেশি কারখানা রয়েছে। এসব কারখানার কার্যক্রম, পরিবেশগত ছাড়পত্র এবং শ্রমিকদের সুরক্ষাব্যবস্থা যথাযথভাবে যাচাই করার দাবি করেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কারখানা থেকে বের হওয়া দুর্গন্ধে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

শরীফবাগ এলাকার বাসিন্দা আব্দুল আজিজ বলেন, কালির জন্য এই কারখানা থেকে অনেক দুর্গন্ধ আসে। আমরা চলতে পারি না।

শরিফুল ইসলাম নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, কারখানার পাশ দিয়ে যাওয়ার সময় কালির জন্য শ্বাস নিতে পারি না। দ্রুত এসব কারখানা অপসারণের দাবি জানাই।

কারখানা কর্তৃপক্ষের দাবি, তাদের উৎপাদিত কালি বহুতল ভবনের পাইলিং ও মেঝের কাজে ব্যবহার করা হয়। কারখানায় পুরোনো টায়ার বা অন্য কোনো উপকরণ পোড়ানো হয় না।

টায়ার পোড়ানোর অভিযোগ অস্বীকার করে একটি কারখানার কর্মকর্তা আলী হোসেন বলেন, টায়ার পোড়ানোর কোনো আলামত পেলে আমাকে বলবেন। আমরা পাইলিং এর কালি বানাই। তবে এসবের জন্য স্বাস্থ্যঝুঁকির বিষয়টি অস্বীকার করেন তিনি।

এদিকে কারখানায় কর্মরত শ্রমিকদের সুরক্ষাব্যবস্থা নিয়েও প্রশ্ন রয়েছে। নাজমুল হোসেন নামে এক শ্রমিক বলেন, মাস্ক লাগাই না, কোনো সুরক্ষাসামগ্রীও ব্যবহার করি না। যে অবস্থায় দেখছেন, এ অবস্থাতেই কাজ করি।

এদিকে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর কারখানাগুলোর প্রভাব যাচাই করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, আমরা দুই-একদিনের মধ্যে সেখানে অভিযান চালাব। কারখানাগুলোর প্রয়োজনীয় কাগজপত্র আছে কি না এবং পরিবেশ আইনের বিধিবিধান লঙ্ঘন করা হচ্ছে কিনা, তা দেখা হবে। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খেলার সময় শ্যাম্পু খেয়ে প্রাণ গেল দুই শিশুর
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে খেলার ছলে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পুর ফেনা মিশ্রিত পানি পান করে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছে আরও এক শিশু।
খেলার সময় শ্যাম্পু খেয়ে প্রাণ গেল দুই শিশুর
সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিল ময়মনসিংহ বোর্ড
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ২০২৬ সালের বার্ষিক পরীক্ষার ফল আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিল ময়মনসিংহ বোর্ড
ঠাঁই হয়নি সন্তানদের ফ্ল্যাটে, ভাড়া বাসায় মিলল বৃদ্ধার পচাগলা মরদেহ
বরিশালের বাবুগঞ্জে ভাড়া বাসা থেকে মোসা. তাহমিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঠাঁই হয়নি সন্তানদের ফ্ল্যাটে, ভাড়া বাসায় মিলল বৃদ্ধার পচাগলা মরদেহ
২ হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলা পর্যায়ের নেতা রনি পাঠানকে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
২ হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ডেঙ্গুতে প্রাণ গেল ডিবি পুলিশের পারভেজ রানার
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাসিন্দা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের কনস্টেবল মো. পারভেজ রানা (৩৫)।
ডেঙ্গুতে প্রাণ গেল ডিবি পুলিশের পারভেজ রানার
আরও পড়ুন
ঢাকাসহ সারাদেশে র‍্যালির ঘোষণা বিএনপির
ভ্যাট ফাঁকিতে অভিযুক্ত কারখানায় আগুন
রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২
‘দোলনচাঁপা এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়ে পার্বতীপুর-রংপুর রুটে ট্রেন চলাচল বন্ধ, চালক ও গার্ডকে বেদম পিটুনি