ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি খাওয়া নিয়ে এলোপাতাড়ি গুলি!

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম
ছবি: আরটিভি, ইনসেটে- গুলিবিদ্ধ আনন্দ সুত্রধর।

ঢাকার ধামরাইয়ে হিন্দু ধর্মাবলম্বীদের কীর্তন আয়োজনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে আনন্দ সুত্রধর (৩০) নামে এক ব্যক্তিকে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আনন্দ সুত্রধর ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের নরসিংহপুর এলাকার বিষ্ণু সুত্রধরের ছেলে।

অভিযুক্ত ব্যক্তি একই এলাকার শ্রীদাম সুত্রধর (৩০)। তবে অপর অভিযুক্তের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি ভুক্তভোগীর বাড়িতে ধর্মীয় কীর্তন আয়োজন করা হয়। সেখানেই খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে অভিযুক্তের সঙ্গে তার বিবাদ হয়। এ নিয়ে শনিবার সামাজিকভাবে বিকেলে সালিশ বসার কথা ছিল। তবে এর আগেই দুপুরের দিকে একটি মোটরসাইকেলযোগে অভিযুক্ত ও আরও একজন গিয়ে ভুক্তভোগীকে অন্তত তিন রাউন্ড গুলি করেন। এরমধ্যে ভুক্তভোগী দুটি গুলিবিদ্ধ হন, গুলিদুটি তার থুতনিতে লাগে একটি ব্যর্থ হয়। পরে স্থানীয় লোকজন আনন্দকে উদ্ধার করে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহমেদুল হক তিতাস জানান, ‘গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে নেওয়া হয়েছিল। তার থুতনিতে দুটি গুলি লেগেছে। শরীরে গুলি ঢোকার চিহ্ন থাকলেও বের হওয়ার চিহ্ন (এক্সিট পয়েন্ট) পাওয়া যায়নি। অর্থাৎ গুলি দুটি ভেতরে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিয়াকত খান বলেন, দুপুর আড়াইটার দিকে ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের নরসিংহপুর এলাকায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ও অভিযুক্ত প্রতিবেশী। ভুক্তভোগীর বাড়িতে কীর্তনের খিচুড়ির আয়োজন করা হয় সম্প্রতি। খাবার নিয়েই তাদের মধ্যে বিবাদ হয়। তবে এ নিয়ে থানায় কোনো অভিযোগ হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বসার কথা ছিল আজ। এর আগেই অভিযুক্ত ও আরও একজন একটি মোটরসাইকেলে করে এসে এ ঘটনা ঘটায়। স্থানীয়ভাবে আমরা তিনটি গুলির তথ্য পেয়েছি। তবে আমরা স্বচক্ষে তাকে দেখিনি। ভুক্তভোগী বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, কীর্তনের খাবার খাওয়া নিয়ে পূর্বে উভয়ের বিবাদ হয়। সেটি নিয়ে আজ বসার কথা ছিল স্থানীয়ভাবে। তবে তার আগেই গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতনের বিচার চেয়ে পাগলা মসজিদে জামাইয়ের চিঠি
শাশুড়ি, শালা ও শালীর বিরুদ্ধে আর্থিক ও পারিবারিক নির্যাতনের নানা অভিযোগ তুলে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি দিয়েছেন এক ব্যক্তি। চিঠিতে প্রায় ১৯ লাখ ২৫ হাজার টাকা ক্ষতির কথা উল্লেখ করে আল্লাহ তায়ালার কাছে ন্যায়বিচার প্রার্থনা করেছেন তিনি।
শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতনের বিচার চেয়ে পাগলা মসজিদে জামাইয়ের চিঠি
পরিবারের সচ্ছলতা ফেরাতে দুবাই গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন মহিন
পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ২০০৭ সালে দুবাই পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের কচুয়ার মহিন খান। দীর্ঘ প্রবাসজীবনে সেই স্বপ্ন পূরণের আগেই হত্যাকাণ্ডের শিকার হয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন তিনি। তাঁর মৃত্যুতে স্ত্রী ও এক কন্যাসন্তানকে নিয়ে অনিশ্চয়তায় পড়েছে পরিবার।
পরিবারের সচ্ছলতা ফেরাতে দুবাই গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন মহিন
স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে ১০ দিনের রিমান্ডে স্ত্রী
হবিগঞ্জের মাধবপুরে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার স্ত্রী মমতা বেগমকে (২০) ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন স্বামী মামুন মিয়ার (২৯) শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও তার জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন স্বজনরা।
স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে ১০ দিনের রিমান্ডে স্ত্রী
পাগলা মসজিদের দানবাক্সে চিঠি / ‘আল্লাহ আমাকে কোটি টাকার মালিক করে মিমকে জীবনসঙ্গী করে দিন’
হাজার কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন, আর প্রিয় মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আকুতি। সেই সঙ্গে পবিত্র মাহে রমজান মাসে বিয়ের প্রত্যাশা। এমনই এক ব্যতিক্রমী চিঠি মিলেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুকে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় চার মাস ২৫ দিন পর আবারও খোলা হয় পাগলা মসজিদের ১৫টি দানসিন্দুক।  জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের নেতৃত্বে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় দানসিন্দুক খোলার কার্যক্রম। দানসিন্দুকে পাওয়া চিঠিতে লেখা হয়েছে, ‘হে আল্লাহ, আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আমাকে একটা সুন্দর জীবন দান করেন। আমাকে হাজার কোটি টাকার মালিক করে দিন। মিমকে আমার জীবনসঙ্গী হিসেবে দিয়ে দিন। পবিত্র মাহে রমজান মাসে আমাদের বিয়ে দিয়ে দিন। (আমিন)।’ চিঠির নিচে লেখা রয়েছে, আবু সাঈদ + মিম। এবার সিন্দুকগুলো থেকে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। এ ছাড়া মিলেছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। পরে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে এসব টাকা ঢেলে শুরু হয় গণনার কাজ। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ নিজেদের মনের বাসনা পূরণ, বিপদ-আপদ থেকে মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এখানে দান করে থাকেন। সেই দানের অর্থের সঙ্গে মাঝেমধ্যেই পাওয়া যায় ভক্তদের এমন আবেগ, প্রত্যাশা আর প্রার্থনাভরা চিঠি। আরটিভি/এসআর  
‘আল্লাহ আমাকে কোটি টাকার মালিক করে মিমকে জীবনসঙ্গী করে দিন’
পাইকগাছার মাঠে পাকা আমন ধান, বড় শত্রু ‘আকভান’
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েকদিনের টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় বিপাকে পড়েছেন খুলনার পাইকগাছা উপজেলার কৃষকরা। মাঠে পেকে উঠেছে আমন ধান। কোথাও ধান কাটার প্রস্তুতি চলছে, আবার কোথাও কেটে রাখা ধান শুকানোর অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে বৈরী আবহাওয়ায় হেলে পড়ছে জমির পাকা ধান। বৃষ্টিতে ভিজে যাচ্ছে কাটা ফসল। একই সঙ্গে আগাম শীতকালীন সবজির আবাদ নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। বিশেষ করে নিচু জমিতে পানি জমে সবজির চারা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
পাইকগাছার মাঠে পাকা আমন ধান, বড় শত্রু ‘আকভান’
আরও পড়ুন
ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাস সংঘর্ষে আহত ২০
বিনামূল্যে বীজ ও সার পেলেন ধামরাইয়ের ৬৫০০ কৃষক
ধামরাইয়ে ককটেল-পেট্রোল বোমাসহ নিষিদ্ধ সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
ককটেল-পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার