ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

পদ্মায় নিখোঁজ দুজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পিএম
ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুজনের মধ্যে মারুফ (৪০) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মঙ্গলবার (২৭ অক্টোবর) তার মরদেহ উদ্ধার করা হয়। অপর নিখোঁজ ব্যক্তির সন্ধানে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) দুপুরে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন কর্মী গোসল করতে নদীতে নামেন। তাদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মো. মারুফ (৪০) ও মো. রাসেল (৩৫) নিখোঁজ হন। মারুফের বাড়ি ঢাকার খিলগাঁও এলাকায় এবং রাসেলের বাড়ি পটুয়াখালীতে।

খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়। পরে নিখোঁজ দুজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, নিখোঁজ অপর ব্যক্তির সন্ধানে ডুবুরি দলের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তাকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধামরাইয়ে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা
ঢাকার ধামরাইয়ে পরিবেশ আইন অমান্য ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানকালে ইটভাটা দুটির কিলন (আগুন দেওয়ার স্থান) ধ্বংস করে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় দুই ইটভাটার মালিককে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফাহিম শাহরিয়ার। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল ওই দুটি প্রতিষ্ঠান। আজ দুপুরে সেখানে অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী সাজেদা ব্রিকস ও মদিনা ব্রিকসকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভেকু দিয়ে ইটভাটা দুটির কিলন গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফাহিম শাহরিয়ার বলেন, পরিবেশের ক্ষতি করে এবং আইন অমান্য করে কোনোভাবেই ইটভাটা চালানো যাবে না। নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ এ অভিযান চালানো হয়েছে এবং ইটভাটা দুটির কিলন ধ্বংস করে দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। আরটিভি/এসএস
ধামরাইয়ে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, বিপাকে জামায়াত নেতা
চট্টগ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে সাংগঠনিক সব পদ হারিয়ে বিপাকে জামায়াত নেতা মোহাম্মদ ইসমাইল। সম্প্রতি চারটি গুরুত্বপূর্ণ পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে।
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, বিপাকে জামায়াত নেতা
সদরপুরে চার ওষুধের ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
ফরিদপুরের সদরপুরে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ওষুধের ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সদরপুরে চার ওষুধের ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে চার ও পাঁচ বছর বয়সী দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
খুলনায় ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণে কেসিসি প্রশাসক
আগামী এক মাসের জন্য কী কী কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন তা নির্ধারণে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার (২৭ অক্টোবর) নগরীর বিভিন্ন হাসপাতাল ও কেসিসি কর্তৃক স্থাপিত মেডিকেল ক্যাম্পসমূহ পরিদর্শন করেছেন।
খুলনায় ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণে কেসিসি প্রশাসক
আরও পড়ুন
স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, দুই নারী আটক
পদ্মায় গোসলে নেমে দুই যুবক নিখোঁজ
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক স্বামী
‘অচেতন হয়ে’ ফুটপাতে পড়ে থাকা ব্যক্তিকে হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না