ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

এবার হবিগঞ্জে আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ পিএম
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের লাখাইয়ে আইফোন ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধু তারেক মিয়াকে (২২) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে সাহেল নামে এক যুবকের বিরুদ্ধে। নিখোঁজের ছয় দিন পর মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে একটি ডোবা থেকে তারেকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় অভিযুক্ত সাহেলকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তারেক মিয়া নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের মারফত উল্লাহর ছেলে। অভিযুক্ত সাহেল একই গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে। তারা দুজন বন্ধু এবং পেশায় রাজমিস্ত্রি।

গত ২১ অক্টোবর রাজমিস্ত্রির কাজ করতে তারেক ও সাহেল লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামে সুরের রহমানের বাড়িতে যান। সেখানে কাজ করার সময় তারেকের ব্যবহৃত আইফোনের প্রতি সাহেলের লোভ জন্মায় বলে অভিযোগ রয়েছে। পরে ২২ অক্টোবর রাতে কৌশলে তারেককে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। এরপর মরদেহটি গোপন করার উদ্দেশ্যে পাশের একটি ডোবায় ফেলে রাখা হয় বলে পুলিশের দাবি।

এদিকে তারেক বাড়িতে ফিরে না আসায় এবং তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় পরিবারের সদস্যরা নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ওই জিডির সূত্র ধরে প্রযুক্তি ও মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে তদন্তে নামে পুলিশ। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত সাহেলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে সাহেল আইফোনের লোভে তারেককে হত্যার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে লাখাই ও নবীগঞ্জ থানা-পুলিশের যৌথ অভিযানে ফুলবাড়িয়া গ্রামের শাহ আলমের বাড়ির সামনের রাস্তার উত্তর পাশের একটি ডোবা থেকে তারেকের গলিত মরদেহ উদ্ধার করা হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার ময়মনসিংহে সাবেক দুই এমপির বাড়িতে অগ্নিসংযোগ, চার উপজেলায় নাশকতা
এবার ময়মনসিংহের সাবেক দুই সংসদ সদস্যের (এমপি) বাসভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। সেইসঙ্গে চার উপজেলায় একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ বিভিন্ন জায়গায়ও নাশকতার ঘটনা ঘটেছে।   
এবার ময়মনসিংহে সাবেক দুই এমপির বাড়িতে অগ্নিসংযোগ, চার উপজেলায় নাশকতা
‘টোকাই ও কিশোর গ্যাংদের ভাড়া করে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি রাজপথে না নেমে ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংদের অর্থের বিনিময়ে ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
‘টোকাই ও কিশোর গ্যাংদের ভাড়া করে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ’
২৮ নভেম্বর রাজশাহীতে তাফসির মাহফিলে যাবেন মিজানুর রহমান আজহারী
রাজশাহীতে প্রথমবারের মতো তাফসিরুল মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারী।
২৮ নভেম্বর রাজশাহীতে তাফসির মাহফিলে যাবেন মিজানুর রহমান আজহারী
শেরপুরে ভুয়া কাজি রাফিউল কারাগারে 
ভুয়া কাবিননামা ও তালাকনামা তৈরির মামলায় শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের কথিত কাজি রাফিউল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শেরপুরে ভুয়া কাজি রাফিউল কারাগারে 
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬১ নেতাকর্মীসহ আটক ২১১
কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৬১ জন নেতাকর্মীসহ ২১১ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬১ নেতাকর্মীসহ আটক ২১১
আরও পড়ুন
রেমা-কালেঙ্গায় প্রকাশ্যে হরিণ শিকার, নীরব বন বিভাগ
বৈছাআ নেতা মাহদীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য
ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩
মায়ের জন্য পাগলপ্রাণ আনসার কমান্ডার করিম