ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মায়ের জন্য পাগলপ্রাণ আনসার কমান্ডার করিম

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম
মো. আব্দুল করিম : ছবি আরটিভি

বিদেশ মিশনে আকাঙ্ক্ষা, বাড়তি আয় ও নানা সুযোগ-সুবিধা—সবকিছুর চেয়ে তার কাছে বড় অসুস্থ বৃদ্ধ মায়ের সেবা। তাই মাকে একা রেখে বিদেশে যেতে চাননি হবিগঞ্জের মাধবপুরের ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মো. আব্দুল করিম। সীমিত বেতনে সংসার চালানোর পাশাপাশি মায়ের চিকিৎসা ও সেবাযত্ন করেই কাটছে তার দিন। মাতৃভক্তি ও মানবিকতার এই দৃষ্টান্ত এলাকায় প্রশংসা কুড়াচ্ছে।

জানা গেছে, সম্প্রতি করিমের মাতৃভক্তি ও দায়িত্বশীলতার কথা শুনে এলাকার একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা তাকে বিদেশি মিশনে যাওয়ার জন্য সুপারিশ করার প্রস্তাব দেন। কিন্তু অসুস্থ মায়ের কথা ভেবে সেই সুযোগ নিতে সম্মতি দেননি তিনি।

কেন এমন সুযোগ ফিরিয়ে দিলেন—এমন প্রশ্নের জবাবে করিম জানান, তার বৃদ্ধ মা অত্যন্ত অসুস্থ। নিজে নিজে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। মায়ের দেখাশোনা করার মতো দ্বিতীয় কেউ নেই। তার স্ত্রীও একা মায়ের সম্পূর্ণ সেবা করতে পারবেন না। তাই বিদেশে গিয়ে সুযোগ-সুবিধা ভোগ করার চেয়ে মায়ের পাশে থাকাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।

আব্দুল করিমের মা মোছা. নুরজাহান বেগমের বয়স প্রায় ৭৫ বছর। ছেলের ওপর নির্ভর করেই তার দৈনন্দিন চলাফেরা ও প্রয়োজনীয় কাজ সম্পন্ন হয়। করিমের বাবার নাম মৃত সুধন মিয়া। তাদের বাড়ি মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামে। ১৩ জানুয়ারি ২০২০ সালে উপজেলার জগদীশপুর ইউনিয়নে আনসার প্লাটুন কমান্ডার হিসেবে যোগদান করেন তিনি। বর্তমানে মাধবপুর উপজেলায় ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সীমিত সরকারি বেতনে সংসার পরিচালনার পাশাপাশি মায়ের চিকিৎসা ও সেবাযত্ন করে যাচ্ছেন তিনি। এ নিয়ে তার কোনো অভিযোগ নেই। বরং মায়ের সেবা এবং দেশের দায়িত্ব পালন—দুটোকেই জীবনের বড় প্রাপ্তি মনে করেন।

পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও আব্দুল করিমের সুনাম রয়েছে। জাতীয় ও স্থানীয় নির্বাচন, বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা কার্যক্রম, দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতাসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় বাঘাসুরা ইউনিয়নে আনসার-ভিডিপি ক্লাবের জন্য সরকারি জায়গা উদ্ধারের ক্ষেত্রেও তার ভূমিকা রয়েছে।

আব্দুল করিম বলেন, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সব দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করি। যে বেতন পাই, তা দিয়ে কষ্ট হলেও মায়ের সেবা করার চেষ্টা করি। মায়ের সেবা আর দেশের সেবা—এই দুটি দায়িত্ব পালন করেই আমি শান্তিতে আছি।

জগদীশপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রার্থী এখলাছুজ্জামান ভূঁইয়া বলেন, করিম আমাদের পরিচিত মুখ। তিনি অত্যন্ত মাতৃভক্ত ও সৎ আনসার সদস্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। তার এমন দায়িত্বশীল ভূমিকার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।

স্থানীয় শিক্ষক নেতা ও সুরমা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চৌধুরী বলেন, করিম ভাইয়ের মায়ের প্রতি ভালোবাসা ও সেবার ঘটনা শুনে হজরত উয়াইস আল-কারনি (রহ.)-এর কথা মনে পড়ে গেল। তিনিও বৃদ্ধ মায়ের সেবার দায়িত্ব পালনের কারণে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সঙ্গে সাক্ষাৎ করতে যেতে পারেননি। মায়ের প্রতি তার ভালোবাসা ও আনুগত্য ছিল অতুলনীয়। আমার বিশ্বাস, করিমের এই নিঃস্বার্থ মাতৃসেবা আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম হবে।

মাধবপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুকুল খানম বলেন, করিম আমাদের অত্যন্ত দায়িত্বশীল একজন সদস্য। শুনেছি, তিনি তার বৃদ্ধ মাকে অত্যন্ত যত্ন ও সেবাশুশ্রূষা করেন। আমরা তার ও তার পরিবারের মঙ্গল এবং সাফল্য কামনা করি।

অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের হাতছানি উপেক্ষা করে অসুস্থ মায়ের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন করিম। তার এই মাতৃভক্তি শুধু একটি পরিবারের গল্প নয়, বরং মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও ভালোবাসার এক মানবিক দৃষ্টান্ত।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা
পাবনা জেলা যুবলীগের সদস্য আকিবুল করিম লিটনকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর রাতে ফেনী শহরের ডাক্তারপাড়া এলাকার আব্দুর রহমান লেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা
সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। একই সঙ্গে সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতির পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। তবে আরেকটি সংগঠন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির তরফ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তাই অবরোধ প্রত্যাহার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত
বাকেরগঞ্জে মন্দিরের ছাদ থেকে পড়ে সাউন্ডকর্মীর মৃত্যু
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে সর্বজনীন শ্রী শ্রী কালীমাতা মন্দিরের ছাদ থেকে পড়ে সালেক মৃধা (নাম) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বাকেরগঞ্জে মন্দিরের ছাদ থেকে পড়ে সাউন্ডকর্মীর মৃত্যু
বাংলোয় বসেই অফিসের দাপ্তরিক করছেন ইউএনও
চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকলেও থেমে নেই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম এর দাপ্তরিক কাজ। উপজেলা কার্যালয়ে যেতে না পারায় নিজের বাংলোয় বসেই সরকারি দায়িত্ব পালন করছেন তিনি।
বাংলোয় বসেই অফিসের দাপ্তরিক করছেন ইউএনও
নওগাঁয় বাসে নাশকতা, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ আটক ৩ 
নওগাঁ পৌর এলাকার বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকায় আল বারাকা পরিবহনের দুটি বাসে রহস্যজনক অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় বড় ধরনের পদক্ষেপ নিয়েছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় জেলা ছাত্রলীগের দুই শীর্ষ নেতাসহ ক্ষমতাসীন আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
নওগাঁয় বাসে নাশকতা, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ আটক ৩ 
আরও পড়ুন
ফ্যামিলি কার্ড শুমারিতে ফের সুযোগ পেলেন ছাত্রলীগ কর্মী
‘শুরু করছি তোর ভাইরে দিয়া, শেষ দিমু তরে দিয়া’—সাংবাদিককে মাদক কারবারির হুমকি
অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদ করে মামলায় গ্রাহক
মাধবপুরের ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ