ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, প্রাণহানি ১৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পিএম
ছবি: আরটিভি

মুন্সীগঞ্জে গত সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১টি দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ২৩০ জন আহত হয়েছেন। বেপরোয়া ওভারটেকিং, অতিরিক্ত গতি, চালকের ক্লান্তি ও তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ি চালানোকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য তুলে ধরেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে রোড শো বের করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম নূর হোসেন নির্ঝর, অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন পিপিএম, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন এবং মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু।

এ ছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন এবং নিরাপদ সড়ক চাই-এর মুন্সীগঞ্জ শাখার সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, সড়ক দুর্ঘটনা কেবল একজন মানুষের প্রাণহানি নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবারের স্বপ্ন, ভবিষ্যৎ ও জীবিকা। অনেক ক্ষেত্রে একজন মানুষের আয়ের ওপর পুরো পরিবার নির্ভরশীল থাকে। তাই দুর্ঘটনার কারণ ও ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব দপ্তর ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে বিদ্যমান আইন ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি চালক, মালিক, শ্রমিক, যাত্রী ও পথচারী সবার দৃষ্টিভঙ্গি ও আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।

বক্তারা চালকদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিত করা, ক্লান্ত বা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকা, অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বন্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পথচারীদের ফুটওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার, নির্ধারিত বাস বে-তে গাড়ি থামানো এবং নিরাপদ স্থানে যাত্রী ওঠানামা নিশ্চিত করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এখন পর্যন্ত কোনো সড়ক দুর্ঘটনা ঘটাননি এমন চারজন পেশাদার গাড়িচালককে পুরস্কৃত করা হয়।

বক্তারা আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা কোনো একক দপ্তরের পক্ষে সম্ভব নয়। এ জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, বিআরটিএ ও জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগের পাশাপাশি পরিবহন মালিক-শ্রমিক সংগঠন ও সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মা ও স্ত্রীর ফোন ব্যবহার করে চাঁদা দাবি করেন ‘ডন বাবু’, অতঃপর...
খুলনার পাইকগাছায় ফোনে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা দুটি মামলায় ২৪ ঘণ্টার ব্যবধানে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। 
মা ও স্ত্রীর ফোন ব্যবহার করে চাঁদা দাবি করেন ‘ডন বাবু’, অতঃপর...
‘ব্যাগ দে, নাইলে গুলি করে দেব’
চট্টগ্রামের রাউজানে অটোরিকশার গতিরোধ করে অস্ত্রের মুখে এক নারী যাত্রীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ওই ব্যাগে জমি রেজিস্ট্রির জন্য নেওয়া ২৫ লাখ টাকা ছিল বলে দাবি ভুক্তভোগীর পরিবারের। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
‘ব্যাগ দে, নাইলে গুলি করে দেব’
স্বাস্থ্যখাতে ১৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শক্তি মোবাইল হেলথ ক্লিনিকের উদ্বোধন ও কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যখাতে ১৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী
ফেসবুকে পরিচয়, নির্জন এলাকায় ডেকে নিয়ে মোটরসাইকেল ছিনতাই
নওগাঁর বদলগাছীতে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে এক ব্যক্তিকে নির্জন এলাকায় ডেকে নিয়ে মারধর করে মোটরসাইকেল, মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
ফেসবুকে পরিচয়, নির্জন এলাকায় ডেকে নিয়ে মোটরসাইকেল ছিনতাই
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১১৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, প্রস্তুত এসআরবি
আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য কেন্দ্রভিত্তিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১১৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, প্রস্তুত এসআরবি
আরও পড়ুন
আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা
স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, দুই নারী আটক
পদ্মায় নিখোঁজ দুজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত
ওয়াশিংটন ডিসির গলফ মাঠের গাছ রক্ষায় আদালতের ফের নির্দেশ