ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেসবুকে পরিচয়, নির্জন এলাকায় ডেকে নিয়ে মোটরসাইকেল ছিনতাই

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে এক ব্যক্তিকে নির্জন এলাকায় ডেকে নিয়ে মারধর করে মোটরসাইকেল, মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ছয় ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হাটশাপিলা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হাটশাপিলা এলাকার মিঠনের ছেলে মো. সিয়াম (১৮) ও জাহাঙ্গীর আলমের ছেলে মো. রহিত (১৮)। ভুক্তভোগী হুমায়ন কবির উপজেলার আধাইপুর ইউনিয়নের পরমান্দপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ফেসবুকের মাধ্যমে সিয়াম ও রহিতের সঙ্গে পরিচয় হয় হুমায়ন কবিরের। সোমবার পাহাড়পুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে চারা গাছ কেনার জন্য তিনি মথুরাপুরের জাবারীপুর হাটে যান। এ সময় সিয়াম ও রহিত বিভিন্ন অজুহাতে তাকে হাটশাপিলা এলাকায় নিয়ে যান। সেখানে তাদের আরও কয়েকজন সহযোগী জড়ো হন বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে রাস্তার পাশে নিয়ে হুমায়নকে মারধর করা হয়। পরে তার মোটরসাইকেল, মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান অভিযুক্তরা। এ সময় তার কাছে আরও দুই লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

হুমায়ন কবির বলেন, কাজ শেষে বাড়ি ফেরার পথে চারা গাছ কেনার জন্য জাবারীপুর বাজারে গেলে সিয়াম ও রহিত তার পিছু নেন। পরে বাজারের পাশে নিয়ে তাকে মারধর করে মোটরসাইকেল কেড়ে নেওয়া হয়। হামলাকারীর সংখ্যা ছয় থেকে সাতজন ছিল বলেও দাবি করেন তিনি।

বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জিয়া বলেন, অভিযোগ পাওয়ার ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। পরে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ছবি ও কণ্ঠ ব্যবহার করে ছেলেদের আকৃষ্ট করা এবং সুযোগ বুঝে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সবাইকে পরামর্শ দিয়েছেন তিনি।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতনের বিচার চেয়ে পাগলা মসজিদে জামাইয়ের চিঠি
শাশুড়ি, শালা ও শালীর বিরুদ্ধে আর্থিক ও পারিবারিক নির্যাতনের নানা অভিযোগ তুলে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি দিয়েছেন এক ব্যক্তি। চিঠিতে প্রায় ১৯ লাখ ২৫ হাজার টাকা ক্ষতির কথা উল্লেখ করে আল্লাহ তায়ালার কাছে ন্যায়বিচার প্রার্থনা করেছেন তিনি।
শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতনের বিচার চেয়ে পাগলা মসজিদে জামাইয়ের চিঠি
ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি খাওয়া নিয়ে এলোপাতাড়ি গুলি!
ঢাকার ধামরাইয়ে হিন্দু ধর্মাবলম্বীদের কীর্তন আয়োজনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে আনন্দ সুত্রধর (৩০) নামে এক ব্যক্তিকে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি খাওয়া নিয়ে এলোপাতাড়ি গুলি!
পরিবারের সচ্ছলতা ফেরাতে দুবাই গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন মহিন
পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ২০০৭ সালে দুবাই পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের কচুয়ার মহিন খান। দীর্ঘ প্রবাসজীবনে সেই স্বপ্ন পূরণের আগেই হত্যাকাণ্ডের শিকার হয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন তিনি। তাঁর মৃত্যুতে স্ত্রী ও এক কন্যাসন্তানকে নিয়ে অনিশ্চয়তায় পড়েছে পরিবার।
পরিবারের সচ্ছলতা ফেরাতে দুবাই গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন মহিন
স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে ১০ দিনের রিমান্ডে স্ত্রী
হবিগঞ্জের মাধবপুরে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার স্ত্রী মমতা বেগমকে (২০) ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন স্বামী মামুন মিয়ার (২৯) শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও তার জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন স্বজনরা।
স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে ১০ দিনের রিমান্ডে স্ত্রী
পাগলা মসজিদের দানবাক্সে চিঠি / ‘আল্লাহ আমাকে কোটি টাকার মালিক করে মিমকে জীবনসঙ্গী করে দিন’
হাজার কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন, আর প্রিয় মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আকুতি। সেই সঙ্গে পবিত্র মাহে রমজান মাসে বিয়ের প্রত্যাশা। এমনই এক ব্যতিক্রমী চিঠি মিলেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুকে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় চার মাস ২৫ দিন পর আবারও খোলা হয় পাগলা মসজিদের ১৫টি দানসিন্দুক।  জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের নেতৃত্বে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় দানসিন্দুক খোলার কার্যক্রম। দানসিন্দুকে পাওয়া চিঠিতে লেখা হয়েছে, ‘হে আল্লাহ, আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আমাকে একটা সুন্দর জীবন দান করেন। আমাকে হাজার কোটি টাকার মালিক করে দিন। মিমকে আমার জীবনসঙ্গী হিসেবে দিয়ে দিন। পবিত্র মাহে রমজান মাসে আমাদের বিয়ে দিয়ে দিন। (আমিন)।’ চিঠির নিচে লেখা রয়েছে, আবু সাঈদ + মিম। এবার সিন্দুকগুলো থেকে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। এ ছাড়া মিলেছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। পরে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে এসব টাকা ঢেলে শুরু হয় গণনার কাজ। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ নিজেদের মনের বাসনা পূরণ, বিপদ-আপদ থেকে মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এখানে দান করে থাকেন। সেই দানের অর্থের সঙ্গে মাঝেমধ্যেই পাওয়া যায় ভক্তদের এমন আবেগ, প্রত্যাশা আর প্রার্থনাভরা চিঠি। আরটিভি/এসআর  
‘আল্লাহ আমাকে কোটি টাকার মালিক করে মিমকে জীবনসঙ্গী করে দিন’
আরও পড়ুন
পল্লি চিকিৎসকদের সীমাবদ্ধতা মেনে সেবার আহ্বান এমপি টিপুর
জলাবদ্ধতায় বিপাকে মান্দার আলুচাষিরা
নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন
অস্ত্র, দড়ি ও পিকআপসহ নওগাঁয় ৩ ডাকাত গ্রেপ্তার