ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার যেসব এলাকায় 

ধামরাই প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পিএম
প্রতীকী ছবি

জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ঢাকার ধামরাইয়ে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত বাড়াড়িয়া (একমি) ৩৩ কেভি ও ধামরাই উপকেন্দ্রের আওতাধীন বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

তালিকাভুক্ত এলাকাগুলো হলো— ছোট চন্দ্রাইল, বড়চন্দ্রাইল, খাত্রা, ছয়বাড়ীয়া, বাড়ীগাঁও, বাশাইল, কুল্লা, জলসীন, তালতলা, ইসলামপুর, কুমড়াইল, হাসপাতাল রোড, নতুন দক্ষিণপাড়া, থানা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমিন মডেল টাউন, বরাতনগর, বরাত সেন্টার, ধানসিঁড়ি আবাসিক এলাকা এবং ঢুলিভিটা।

ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন জানান, ৩৩ কেভি লাইনের তার আপগ্রেডেশন ও জরুরী রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মসজিদ কমিটি নিয়ে তুমুল মারামারি, বসতঘরে আগুন-ভাঙচুর ও লুটপাট
মাদারীপুরের ঘটমাঝিতে আধিপত্য বিস্তারের জেরে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ঘটেছে। এতে আহত হয়েছেন নারীসহ অন্তত ১০ জন। 
মসজিদ কমিটি নিয়ে তুমুল মারামারি, বসতঘরে আগুন-ভাঙচুর ও লুটপাট
পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল
সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে পুলিশের টহল গাড়ির সামনে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল
অভিযানে মিলল শিবলিঙ্গ, মূল্য আড়াই কোটি টাকা
নওগাঁ সদর উপজেলায় বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়ে ২৪৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গসহ মো. মোস্তাফা আলী (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
অভিযানে মিলল শিবলিঙ্গ, মূল্য আড়াই কোটি টাকা
পঞ্চগড়ে ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস, অতঃপর...
পঞ্চগড়ের বোদা উপজেলা ভূমি অফিসে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তিন কর্মচারীর বিরুদ্ধে। জমির নামজারি, কাগজপত্র যাচাই ও শুনানির তারিখ নির্ধারণসহ বিভিন্ন ধাপে সেবাপ্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। 
পঞ্চগড়ে ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস, অতঃপর...
বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
ঝিনাইদহে নানা আয়োজনের মধ্যদিয়ে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে পিটিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা
বাংলাদেশেও ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাব, ঢাকাসহ সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস
বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ৫১০ কোটি ডলারের ঋণ দিল জ্বালানি বিভাগ
ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি