ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন 

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৮ পিএম
ছবি: আরটিভি

পাবনার ঈশ্বরদীর পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর ফটু মার্কেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

পাকশী ইউনিয়নের সচেতন ও সর্বস্তরের এলাকাবাসীর ব্যানারে আয়োজিত প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনের বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক ছত্রছায়ায় পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করছে একাধিক প্রভাবশালী চক্র। বালু উত্তোলনের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাকশী হার্ডিঞ্জ ব্রিজ, লালনশাহ সেতু ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের কারণে নদীপাড়ের ফসলি জমি বিলীন হওয়ার পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ বাঁধও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা আরও বলেন,

তারেক রহমান নামে এক যুবক বলেন, বেশ কিছুদিন যাবৎ একটি অসাধুচক্র ফটু মার্কেট সংলগ্ন পদ্মা নদী থেকে বালু উত্তোলন করছে। বালু উত্তোলনের ফলে নদী পাড়ের ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বালুবাহী ভারী গাড়ি চলাচলের ফলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বিভিন্ন সড়ক নষ্ট হয়ে যাচ্ছে। প্রচণ্ড ধুলা বালুর কারণ এই অঞ্চলের মানুষের বসবাস করা খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে।

রাসেল মৃধা নামে একজন বলেন, দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্র এলাকায় প্রভাবশালী চক্র ড্রেজার দিয়ে বাল উত্তোলন করছে। এতে নদী ভাঙনের চরম ঝুঁকি তৈরি হচ্ছে। এ অঞ্চলের বসতবাড়ি, ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। বালুভর্তি গাড়ি চলাচলের কারণে শিশুরা প্রতিনিয়ত রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।

মানববন্ধনের বক্তারা জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি লিখিতভাবে প্রশাসনের কাছে জানানো হয়েছে। অবিলম্বে বালু উত্তোলন বন্ধের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের তিন পয়েন্টে যুবদলের অবস্থান কর্মসূচি
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশের তিনটি পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা যুবদল।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের তিন পয়েন্টে যুবদলের অবস্থান কর্মসূচি
এবার ময়মনসিংহে সাবেক দুই এমপির বাড়িতে অগ্নিসংযোগ, চার উপজেলায় নাশকতা
এবার ময়মনসিংহের সাবেক দুই সংসদ সদস্যের (এমপি) বাসভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। সেইসঙ্গে চার উপজেলায় একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ বিভিন্ন জায়গায়ও নাশকতার ঘটনা ঘটেছে।   
এবার ময়মনসিংহে সাবেক দুই এমপির বাড়িতে অগ্নিসংযোগ, চার উপজেলায় নাশকতা
‘টোকাই ও কিশোর গ্যাংদের ভাড়া করে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি রাজপথে না নেমে ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংদের অর্থের বিনিময়ে ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
‘টোকাই ও কিশোর গ্যাংদের ভাড়া করে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ’
২৮ নভেম্বর রাজশাহীতে তাফসির মাহফিলে যাবেন মিজানুর রহমান আজহারী
রাজশাহীতে প্রথমবারের মতো তাফসিরুল মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারী।
২৮ নভেম্বর রাজশাহীতে তাফসির মাহফিলে যাবেন মিজানুর রহমান আজহারী
শেরপুরে ভুয়া কাজি রাফিউল কারাগারে 
ভুয়া কাবিননামা ও তালাকনামা তৈরির মামলায় শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের কথিত কাজি রাফিউল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শেরপুরে ভুয়া কাজি রাফিউল কারাগারে 
আরও পড়ুন
আরটিভিতে সংবাদ প্রকাশ: ঈশ্বরদীর সেই যৌন উত্তেজক ওষুধের দোকানে অভিযান 
উত্তরের জনপদ ঈশ্বরদীতে ধীরে ধীরে নামছে শীত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, এরপর যা হলো