ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে জনগণের আস্থা অর্জন করে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

স্টাফ রিপোর্টার (রাজশাহী), আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩২ পিএম
ছবি: আরটিভি

নবনিযুক্ত পুলিশ কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সকল প্রকার ভয়-ভীতি ও পক্ষপাতিত্ব উপেক্ষা করে অসহায় মানুষকে সেবা দেওয়ার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে এবং সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজশাহীর সারদায় পুলিশ অ্যাকাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাপনী কুচকাওয়াজে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ব্যাচের ৮৪ জন এবং ৪৩তম ক্যাডেট এসআই ব্যাচের ১৬২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রশিক্ষণে অসামান্য পারদর্শিতার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ব্যাচের শ্রেষ্ঠ সার্জেন্ট ওমর ফারুক, বেস্ট অ্যাকাডেমিক মোহাম্মদ দেলোয়ার হোসাইন, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিস সাইফুল ইসলাম, বেস্ট শুটার মো. আসাদুজ্জামান, ৪৩তম ক্যাডেট এসআই ব্যাচের শ্রেষ্ঠ ক্যাডেট: মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বেস্ট অ্যাকাডেমিক মো. বোরহানুল ইসলাম, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিস: দেওয়ান গোলাম রসুল, বেস্ট শুটার: মো. কামাল গনি।

উল্লেখ্য, ৬ মাসের দীর্ঘ মৌলিক প্রশিক্ষণ শেষে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্টগণ নিজ নিজ ইউনিটে যোগদান করবেন। অন্যদিকে, ৪৩তম ক্যাডেট এসআইরা ৬ মাসের প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশ এসআই (নিরস্ত্র) হিসেবে দেশের বিভিন্ন ইউনিটে পদায়িত হবেন।

অনুষ্ঠানে মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম এবং বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) মো. মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি।

এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইউটিউব দেখে কমলা চাষ, পিরোজপুরে সফল প্রবাসফেরত ফিরোজ 
গাছের পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে থোকায় থোকায় কমলা। কোনোটি হলুদ, কোনোটি সবুজ। প্রতিটি থোকায় রয়েছে ১০ থেকে ২০টি পর্যন্ত ফল। বাগানে ঢুকতেই চোখে পড়ে এমন দৃশ্য। প্রথম দেখায় মনে হতে পারে, এটি বিদেশের কোনো ফলের বাগান।
ইউটিউব দেখে কমলা চাষ, পিরোজপুরে সফল প্রবাসফেরত ফিরোজ 
ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাস সংঘর্ষে আহত ২০
ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 
ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাস সংঘর্ষে আহত ২০
উত্তাল সাগর: চাতালে পচছে শুঁটকি, সাগরে যেতে পারছেন না জেলেরা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। বইছে ঝোড়ো হাওয়া, সঙ্গে হচ্ছে বৃষ্টিপাত। বৈরী আবহাওয়ার কারণে বিপাকে পড়েছেন সুন্দরবনের দুবলারচরের শুঁটকি মৌসুমে নিয়োজিত জেলেরা। গত দুই দিন ধরে সাগরে মাছ ধরা বন্ধ রেখে নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন তারা।
উত্তাল সাগর: চাতালে পচছে শুঁটকি, সাগরে যেতে পারছেন না জেলেরা
গাড়ির ওয়েবিলের নামে ১৫০ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় বন্ধু খুন 
এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। 
গাড়ির ওয়েবিলের নামে ১৫০ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় বন্ধু খুন 
ক্লুলেস মামলার রহস্য উদঘাটন পিবিআইয়ের, লাশ গুমের অভিযোগে গ্রেপ্তার ১
জামালপুরে চাঞ্চল্যকর একটি ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় লাশ গুমের অভিযোগে মোস্তাফিজুর রহমান বাচ্চু (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 
ক্লুলেস মামলার রহস্য উদঘাটন পিবিআইয়ের, লাশ গুমের অভিযোগে গ্রেপ্তার ১
আরও পড়ুন
এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি
রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মেলন ১৯-২০ ডিসেম্বর
রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন
পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত