ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মেলন ১৯-২০ ডিসেম্বর

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে দুই দিনব্যাপী ‘অ্যালামনাই তৃতীয় সম্মেলন-২০২৬’ আয়োজনে সংবাদ সম্মেলন।  ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে দুই দিনব্যাপী ‘অ্যালামনাই তৃতীয় সম্মেলন-২০২৬’ আয়োজন করতে যাচ্ছে ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আগামী ১৯ ও ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অফিস কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন অনুষ্ঠানের আহ্বায়ক ও কলা অনুষদের ডীন অধ্যাপক ড. বেলাল হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে ‘ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ আগামী ১৯ ও ২০ ডিসেম্বর আয়োজন করতে যাচ্ছে অ্যালামনাই তৃতীয় সম্মেলন-২০২৬। আমরা বিশ্বাস করি, অ্যালামনাই সম্মিলন কেবল একটি পুনর্মিলনী অনুষ্ঠান নয়, বরং এটি প্রিয় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিময় প্রাঙ্গণে ফিরে আসা, শিক্ষাজীবনের সোনালি দিনগুলোকে নতুন করে স্মরণ করা, শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষকদের সান্নিধ্য লাভ এবং প্রিয় সহপাঠীদের সঙ্গে পুনর্মিলিত হওয়ার এক অনন্য উপলক্ষ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে বি.এ. (অনার্স), এম.এ., এম.ফিল ও পিএইচডি ডিগ্রিধারী সাবেক শিক্ষার্থীরা নিবন্ধন ফি দিয়ে অংশ নিতে পারবেন। এছাড়া বিভাগের অনার্স প্রথম বর্ষ থেকে এমএ শেষ সেমিস্টার পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীরা সহযোগী সদস্য হিসেবে অংশ নেওয়ার সুযোগ পাবেন। অংশগ্রহণকারীদের স্বামী-স্ত্রী ও সন্তানরাও জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা ফি দিয়ে অংশ নিতে পারবেন। নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে সাধারণ সদস্যদের জন্য ৩ হাজার, নতুন আজীবন সদস্যদের জন্য ৭ হাজার ৫০০, পুরোনো আজীবন সদস্যদের জন্য ২ হাজার ৫০০ এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৫০০ টাকা। এছাড়া ২০২০ সালের সম্মিলনে নিবন্ধিত আজীবন ও সাধারণ জীবন সদস্যদের জন্য ৫০০ টাকা ছাড় রাখা হয়েছে।

নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে আয়োজকেরা জানান, নির্ধারিত ফি অগ্রণী ব্যাংকের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় ‘ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর সঞ্চয়ী হিসাবে জমা দিতে হবে। পরে নির্ধারিত গুগল ফরমে প্রয়োজনীয় তথ্য, ছবি ও টাকা জমার রসিদ সংযুক্ত করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে https://csa.ru.ac.bd/isaa/ ওয়েবসাইটে। আগামী ৩০ নভেম্বর নিবন্ধনের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আমাদের অন্যতম লক্ষ্য হলো, বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থীকে একটি অভিন্ন, সুসংগঠিত ও শক্তিশালী প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করা। তাদের অর্জিত অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা, উচ্চশিক্ষা ও কর্মজীবনে সহযোগিতার কার্যকর সুযোগ সৃষ্টি করা। আমাদের প্রত্যাশা, এবারের সম্মিলনের মধ্য দিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি সুদৃঢ় যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠবে এবং ভবিষ্যতে বিভাগের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সম্মেলনে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ জন অংশগ্রহণ করবেন বলে আশা করছেন আয়োজকরা। সম্মেলনের সার্বিক প্রস্তুতি ও সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে সবাইকে সম্মিলনে অংশ নেওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন তারা।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিষিদ্ধ সংগঠনের কোনো নৈরাজ্য পরিস্থিতি আমরা বরদাশত করবো না: শাবিপ্রবি ছাত্র উপদেষ্টা
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
নিষিদ্ধ সংগঠনের কোনো নৈরাজ্য পরিস্থিতি আমরা বরদাশত করবো না: শাবিপ্রবি ছাত্র উপদেষ্টা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে ‘একাডেমিক পূর্ণতা পায়’ চবি
১৯৬৬ সালের ১৮ নভেম্বর চারটি বিভাগ ও ২০০ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আর এই পথচলায় উল্লেখযোগ্য সংযোজন ঘটেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের তিন মেয়াদে। 
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে ‘একাডেমিক পূর্ণতা পায়’ চবি
‘নিষিদ্ধ সংগঠনের অস্থিতিশীল কর্মকাণ্ডে জড়িত প্রমাণিত হলে চাকরি শেষ করে ফেলব’
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
‘নিষিদ্ধ সংগঠনের অস্থিতিশীল কর্মকাণ্ডে জড়িত প্রমাণিত হলে চাকরি শেষ করে ফেলব’
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
প্রাইম ব্যাংক পিএলসি.-এর যুবসমাজের সম্পৃক্ততা ও দক্ষতা উন্নয়নমূলক বিশেষ উদ্যোগ ‘Empowering Youth’-এর আওতায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (DIU) একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
অগ্নিনির্বাপক যন্ত্র থাকলেও ব্যবহার জানেন না নজরুল বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন এবং আবাসিক হলগুলোতে স্থাপন করা হয়েছে অগ্নিনির্বাপক যন্ত্র।
অগ্নিনির্বাপক যন্ত্র থাকলেও ব্যবহার জানেন না নজরুল বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী
আরও পড়ুন
ওষুধের গুণাগুণ থেকে পার্শ্বপ্রতিক্রিয়া, সবই জানা যাবে রাবির গবেষণায়
রোববার দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা রাবির কর্মকর্তাদের
রাবিতে ফ্যাসিস্ট শিক্ষকদের ক্লাস নিতে দেওয়া হবে না: রাবি ছাত্রদল সভাপতি
এত মানুষের রক্ত ঝরানোর পরও তাদের পিপাসা শেষ হয়নি: রিজভী