ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, সামনে এলো ‘চাঁদা’ দাবি

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩০ পিএম
নিহত কৃষক মো. নেজাম উদ্দিন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে হত্যার শিকার হয়েছেন মো. নেজাম উদ্দিন (৪৫) নামের এক কৃষক। বন্য হাতির আক্রমণ থেকে ফসল রক্ষায় ধানখেত পাহারা দিতে গিয়ে তিনি এই হত্যাকাণ্ডের শিকার হন। এর চারদিন আগে তার কাছে চাঁদা চেয়েছিল স্থানীয় একদল সন্ত্রাসী। তবে তিনি চাঁদা দেননি। এর মধ্যে বুধবার তার মরদেহ উদ্ধার করলো পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) রাতে বাড়ি থেকে জমি পাহারা দেওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করে পরিবার। নিহতের মরদেহের দুই হাত বিচ্ছিন্ন এবং গলায় রশি প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পরিবার ও স্থানীয়রা।

নিহত নেজাম উদ্দিন সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুইসগেট এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তার স্ত্রী পারভিন আক্তার (৩৬) এবং তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পরিবারের সদস্যদের ভাষ্য, নেজাম দীর্ঘদিন ধরে কৃষিকাজ ও পশু পালন করে জীবিকা নির্বাহ করতেন। বাড়ি থেকে বেশ দূরের পাহাড়ি এলাকায় তিনি ধান চাষ করতেন। বন্য হাতির উপদ্রব থেকে ফসল রক্ষা করতে প্রায়ই রাতে জমি পাহারা দিতে যেতেন তিনি।

সোমবার রাত ৮টার দিকে নিয়মিত কাজের অংশ হিসেবে ধানখেত পাহারা দিতে বাড়ি থেকে বের হন নেজাম। তবে সারারাত পেরিয়ে গেলেও সকালে তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে চাষাবাদের জমি থেকে প্রায় ২০০ মিটার দূরে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।

নিহতের স্ত্রী পারভিন আক্তার জানান, তার স্বামীর সঙ্গে স্থানীয় কারও কোনো ব্যক্তিগত বিরোধ ছিল না। এ ঘটনায় ঠিক কার দিকে সন্দেহের আঙুল তুলবেন, সে বিষয়েও তারা নিশ্চিত নন।

ওই কৃষকের প্রতিবেশী ও স্বজন নুরুল আলম জানান, চারদিন আগে ঘর নির্মাণকে কেন্দ্র করে নেজামের কাছে চাঁদা চেয়েছিল সন্ত্রাসীরা। চাঁদা না দেওয়ায় তাকে হত্যা করা হতে পারে।

তবে স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, কৃষিজমি নিয়ে বিরোধ কিংবা বাড়ি নির্মাণসংক্রান্ত কোনো বিষয়কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। যদিও এসব দাবির সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি। হত্যাকাণ্ডের নেপথ্য প্রকৃত কারণ উদ্‌ঘাটনে নিরপেক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিবিড় তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানা গেছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন হত্যার শিকার শিশু তওবার চিকিৎসাধীন বাবা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছয় বছরের শিশুকন্যা তওবাকে হত্যার ঘটনায় গুরুতর আহত তার বাবা গোলাপ হোসেনেরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। 
মারা গেছেন হত্যার শিকার শিশু তওবার চিকিৎসাধীন বাবা
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে 
বৃহস্পতিবার  (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে 
কালিয়াকৈরে ৬ মাংস ব্যবসায়ীকে জরিমানা
গাজীপুরের কালিয়াকৈরে মাংসের বাজারে অভিযান চালিয়ে ছয় ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কালিয়াকৈরে ৬ মাংস ব্যবসায়ীকে জরিমানা
আজও অবরোধ চলছে সাজেকে
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টানা অষ্টম দিনের মতো অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।
আজও অবরোধ চলছে সাজেকে
এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে
রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শৃঙ্খলা ফেরাতে বসছে এআই ক্যামেরা। 
এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে
আরও পড়ুন
মারা গেছেন হত্যার শিকার শিশু তওবার চিকিৎসাধীন বাবা
জুনিয়র বন্ধুর সঙ্গে বাইরে গিয়েছিলেন তাহসিফ: পুলিশ
দাদার সঙ্গে দেখা করে ফেরা হলো না ৬ বছরের তওবার
মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি ও এসআই কারাগারে